সর্বশেষ খবরঃ

টিভি অভিনেত্রী চমক ৩ মাসের জন্য নিষিদ্ধ

টিভি অভিনেত্রী চমক ৩ মাসের জন্য নিষিদ্ধ
ফাইল ছবি

বিচার সভায় অভিযোগ প্রমাণিত হওয়ায় আগামী ৩ মাসের জন্য নিষিদ্ধ করা হয়েছে টিভি অভিনেত্রী রুকাইয়া জাহান চমককে। সোমবার ( ২১ আগস্ট ) দুপুরে ডিরেক্টরস গিল্ড বাংলাদেশ-এর কার্যালয়ে আয়োজিত সংবাদ সম্মেলনে এ ঘোষণা দেন সংগঠনটির সাধারণ সম্পাদক এস এম কামরুজ্জামান সাগর।

সংগঠন থেকে আরও জানানো হয়,৩০ আগস্টের মধ্যে ‘শ্বশুরবাড়ির প্রথম দিন’ নাটকের যে ক্ষতিপূরণ তা দিতে হবে অভিনেত্রী চমককে। এ ছাড়া থানার সাধারণ ডায়েরি তুলে নিতে হবে। এ নির্দেশ অমান্য করলে সংগঠন আরও কঠোর ভূমিকা নেবে।

টেলিভিশন প্রোগ্রাম প্রডিউসারস অ্যাসোসিয়েশন অব বাংলাদেশ ( টেলিপ্যাব ) ও অভিনয় শিল্পী সংঘ মিলে এ সিদ্ধান্ত নিয়েছেন বলে জানা গেছে।

এর আগে শুটিং সেটে দুর্ব্যবহারের অভিযোগ উঠেছে তরুণ অভিনেত্রী রুকাইয়া জাহান চমকের বিরুদ্ধে। শুধু তাই নয়, শুটিং সেটে পুলিশ ডেকেছিলেন তিনি। গত ৪ আগস্ট রাজধানীর উত্তরায় ‘শ্বশুর বাড়িতে প্রথম দিন’ শিরোনামের নাটকের শুটিং সেটে এ ঘটনা ঘটে। এ নিয়ে ডিরেক্টরস গিল্ডে লিখিত অভিযোগ করেন নাটকটির নির্মাতা আদিফ হাসান।

রুকাইয়া জাহান চমকের বিরুদ্ধে লিখিত অভিযোগের ভিত্তিতে টিভি নাটকের ৪টি সংগঠনের নেতৃবৃন্দ গত ১৩ আগস্ট বিচার সভায় বসেন। সেখানে সব অভিযোগ প্রমাণিত হওয়ায় চমককে আনুষ্ঠানিক ক্ষমা প্রার্থনা, লিখিত অঙ্গীকার, জিডি প্রত্যাহার ও অর্থ জরিমানা করা হয়।

ডিরেক্টরস গিল্ডের নিষেধাজ্ঞা নিয়ে অভিনেত্রী চমক বলেন, ‘ডিরেক্টরস গিল্ডের সিদ্ধান্ত আমার কাজে প্রভাব ফেলবে না। অন্য সব সংগঠন আমার সঙ্গেই আছে।একটি সংগঠন ব্যক্তিগতভাবে এ ধরনের সিদ্ধান্ত নিতে পারে না।

আরো খবর

হীরা খাতুনের অভিযোগ ভিত্তিহীন জানিয়ে যশোর জেলা পুলিশের সংবাদ সম্মেলন
হীরা খাতুনের অভিযোগ ভিত্তিহীন জানিয়ে যশোর জেলা পুলিশের সংবাদ সম্মেলন
সম্পত্তির বন্টন নিয়ে দিনাজপুরে ছেলের হাতে পিতা ও ভাই খুন
সম্পত্তির বন্টন নিয়ে দিনাজপুরে ছেলের হাতে পিতা ও ভাই খুন
বেনাপোলে রাস্তা নিয়ে বিরোধের জেরে প্রতিপক্ষের হুমকিতে থানায় জিডি
বেনাপোলে রাস্তা নিয়ে বিরোধের জেরে প্রতিপক্ষের হুমকিতে থানায় জিডি
শার্শায় বিজিবির পৃথক অভিযানে ঔষধসহ চোরাচালানী পণ্য আটক
শার্শায় বিজিবির পৃথক অভিযানে ঔষধসহ চোরাচালানী পণ্য আটক
শিক্ষাপ্রতিষ্ঠানে যৌন হয়রানি বন্ধে নীতিমালা প্রণয়নের দাবিতে খাগড়াছড়িতে মানববন্ধন
শিক্ষাপ্রতিষ্ঠানে যৌন হয়রানি বন্ধে নীতিমালা প্রণয়নের দাবিতে খাগড়াছড়িতে মানববন্ধন
মধু সংগ্রহ কালে সুন্দরবনে বাঘের আক্রমণে মৌয়াল আহত
মধু সংগ্রহ কালে সুন্দরবনে বাঘের আক্রমণে মৌয়াল আহত
শার্শায় কাভার্ডভ্যান ও মোটসাইকেলের মুখোমুখি সংঘর্ষে নিহত-২
শার্শায় কাভার্ডভ্যান ও মোটসাইকেলের মুখোমুখি সংঘর্ষে নিহত-২
মব সহিংসতা রোধে পুলিশকে আরও কার্যকর ভূমিকা রাখতে হবেঃপ্রধানমন্ত্রী
মব সহিংসতা রোধে পুলিশকে আরও কার্যকর ভূমিকা রাখতে হবেঃপ্রধানমন্ত্রী