সর্বশেষ খবরঃ

টিউলিপ সিদ্দিকের গাড়ি ভাঙচুর করেছে দুর্বৃত্তরা

টিউলিপ সিদ্দিকের গাড়ি ভাঙচুর করেছে দুর্বৃত্তরা
টিউলিপ সিদ্দিকের গাড়ি ভাঙচুর করেছে দুর্বৃত্তরা

বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের নাতনি এবং ব্রিটিশ পার্লামেন্টের সদস্য টিউলিপ সিদ্দিকের গাড়ি ভাঙচুর করেছে দুর্বৃত্তরা। স্থানীয় সময় বৃহস্পতিবার সকালে এ ঘটনা ঘটে বলে জানিয়েছে সংবাদমাধ্যম স্কাই নিউজ।

টিউলিপ সিদ্দিক জানান, উদ্দেশ্যপ্রণোদিতভাবে বৃহস্পতিবার সকালে তার গাড়িটি কে বা কারা ভাঙচুর করেছে।

কিলবার্ন ও হ্যাম্পস্টেডের লেবার দলীয় এই এমপি আরও জানান, গাড়ির জানালা ভাঙচুর করলেও কোনো কিছু গাড়ি থেকে চুরি যায়নি। তিনি জানান, দুর্বৃত্তরা গাড়ির ছাদে একটি বার্তা লিখে রেখে গেছে। যা লেখা হয়েছে তাতে পরিষ্কার যে এটি শুধু গাড়ি ভাঙচুর নয়, এটি পরিকল্পিত হামলা। তবে এরকম হেনস্থা করে তাকে তার দায়িত্ব থেকে সরানো যাবে না উল্লেখ করে টিউলিপ জানিয়েছেন, তিনি তার কাজ করে যাবেন।

এই ঘটনার পর লেবার পার্টির শীর্ষ নেতারা তাকে ফোন করেছিলেন। সেই সঙ্গে হাউজ অব কমন্সের স্পিকার স্যার লিন্ডসে হোয়েলি ফোন করে উদ্বেগ প্রকাশ করেছেন বলে আরো জানান তিনি।

সূত্র- স্কাই নিউজ

আরো খবর

ভুয়া সংবাদ প্রকাশে গোপালগঞ্জে ১০ সাংবাদিকের বিরুদ্ধে মামলা
ভুয়া সংবাদ প্রকাশে গোপালগঞ্জের ১০ সাংবাদিকের বিরুদ্ধে মামলা
খাগড়াছড়িতে জেলা আইন-শৃঙ্খলা কমিটির সভা অনুষ্ঠিত
খাগড়াছড়িতে জেলা আইন-শৃঙ্খলা কমিটির সভা অনুষ্ঠিত
যশোরে ডিবির অভিযানে ইয়াবাসহ চিহ্নিত মাদক ব্যবসায়ী গ্রেফতার
যশোরে ডিবির অভিযানে ইয়াবাসহ চিহ্নিত মাদক ব্যবসায়ী গ্রেফতার
নিয়ন্ত্রণমুক্ত অর্থনীতি গড়তে চায় সরকারঃঅর্থমন্ত্রী
নিয়ন্ত্রণমুক্ত অর্থনীতি গড়তে চায় সরকারঃঅর্থমন্ত্রী
প্রধানমন্ত্রীর হস্তক্ষেপ চেয়েছেন দৃষ্টি প্রতিবন্ধী শারমিন
প্রধানমন্ত্রীর হস্তক্ষেপ চেয়েছেন দৃষ্টি প্রতিবন্ধী শারমিন
শ্যামনগরে পানিতে ডুবে শিশুর মৃত্যু
শ্যামনগরে পানিতে ডুবে শিশুর মৃত্যু
দিনাজপুরে জিয়াউর রহমানের ৪৫ তম শাহাদত বার্ষিকী উপলক্ষে মিলাদ ও দোয়া মাহফিল
দিনাজপুরে জিয়াউর রহমানের ৪৫ তম শাহাদত বার্ষিকী উপলক্ষে মিলাদ ও দোয়া মাহফিল
গৌরীপুর জংশন জিয়াউর রহমানের স্মৃতিবিজড়িত একটি রেল স্টেশন
গৌরীপুর জংশন জিয়াউর রহমানের স্মৃতিবিজড়িত একটি রেল স্টেশন