সর্বশেষ খবরঃ

জাতীয় চলচ্চিত্র দিবস আজ

জাতীয় চলচ্চিত্র দিবস আজ
জাতীয় চলচ্চিত্র দিবস আজ

আজ বুধবার ( ৩ এপ্রিল ) জাতীয় চলচ্চিত্র দিবস। জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান ১৯৫৭ সালের এই দিনে তদানীন্তন পূর্ব পাকিস্তান প্রাদেশিক পরিষদে চলচ্চিত্র উন্নয়ন করপোরেশন ( এফডিসি ) গঠনের প্রস্তাব উত্থাপন করেন।

এই দিনকে স্মরণ করে ২০১২ সালে প্রথমবার জাতীয় চলচ্চিত্র দিবস উদযাপন করা হয়। এরপর থেকে প্রতি বছরই চলচ্চিত্র দিবস ঘিরে এফডিসি থেকে শিল্পকলা একাডেমি রঙিন হয়ে ওঠে।

২০২০ সাল ছাড়া প্রতি বছর হয়েছে আয়োজন। এবারও থাকছে বর্ণিল অনুষ্ঠান। তবে রোজার কারণে স্বল্প পরিসরে দিনটি উদযাপনের প্রস্তুতি নিয়েছে চলচ্চিত্র সংশ্লিষ্ট সব সংগঠন।

আজ  বিকালে শিল্পকলা একাডেমির আয়োজনে ‘সবার জন্য চলচ্চিত্র, সবার জন্য শিল্প সংস্কৃতি’ প্রতিপাদ্যে ‘চলচ্চিত্রের বাজার সম্প্রসারণ শীর্ষক সেমিনার ও প্রীতি সম্মিলনীর আয়োজন করা হয়েছে।

চলচ্চিত্র প্রযোজক সমিতি, পরিচালক সমিতি, শিল্পী সমিতিসহ ঢাকাই সিনেমার সব সংগঠন মিলে একসঙ্গে উদযাপন করবে দিবসটি। এছাড়া চলচ্চিত্রাঙ্গনের মানুষ নানা আয়োজনে পালন করবে দিনটি।

আরো খবর

গৌরীপুরের কলতাপাড়ায় চিরনিদ্রায় শায়িত হলেন বাউল সুনীল কর্মকার
গৌরীপুরের কলতাপাড়ায় চিরনিদ্রায় শায়িত হলেন বাউল সুনীল কর্মকার
আওয়ামীলীগের প্রেসিডিয়াম সদস্য ও সাবেক মন্ত্রী রমেশ চন্দ্র সেন আর নেই
আওয়ামীলীগের প্রেসিডিয়াম সদস্য ও সাবেক মন্ত্রী রমেশ চন্দ্র সেন আর নেই
শার্শায় সাংবাদিকদের সাথে জামায়াতে ইসলামীর প্রার্থীর মতবিনিময়
শার্শায় সাংবাদিকদের সাথে জামায়াতে ইসলামীর প্রার্থীর মতবিনিময়
নেই ক্লিনিকের অনুমোদন তবুও চলছে অপারেশন! স্বাস্থ্য ঝুঁকিতে রোগীরা
নেই ক্লিনিকের অনুমোদন তবুও চলছে অপারেশন! স্বাস্থ্য ঝুঁকিতে রোগীরা
জামায়াতে ইসলামীর সঙ্গে ঐক্য সরকার গঠন করবে না বিএনপি
জামায়াতে ইসলামীর সঙ্গে ঐক্য সরকার গঠন করবে না বিএনপি
গৌরীপুরে চাকরি মেলা অনুষ্ঠিত
গৌরীপুরে চাকরি মেলা অনুষ্ঠিত
নিখোঁজের ৬ দিন পর মনোজ পাইকের মরদেহ উদ্ধার
নিখোঁজের ৬ দিন পর মনোজ পাইকের মরদেহ উদ্ধার
রিভারাইন বিজিবি’র অভিযানে এয়ারগান ও গুলি উদ্ধার
রিভারাইন বিজিবি’র অভিযানে এয়ারগান ও গুলি উদ্ধার