সর্বশেষ খবরঃ

আওয়ামীলীগের প্রেসিডিয়াম সদস্য ও সাবেক মন্ত্রী রমেশ চন্দ্র সেন আর নেই

আওয়ামীলীগের প্রেসিডিয়াম সদস্য ও সাবেক মন্ত্রী রমেশ চন্দ্র সেন আর নেই
আওয়ামীলীগের প্রেসিডিয়াম সদস্য ও সাবেক মন্ত্রী রমেশ চন্দ্র সেন আর নেই

চন্দন মিত্র( দিনাজপুর )জেলা প্রতিনিধি :: ঠাকুরগাঁও ১ আসনের সাবেক সংসদ সদস্য, আওয়ামীলীগের প্রেসিডিয়াম সদস্য রমেশ চন্দ্র মারা গেছেন। তিনি দীর্ঘদিন দিনাজপুর জেলা কারাগারে বন্দী অবস্থায় ছিলেন।

জেলা কারাগার কর্তৃপক্ষ শনিবার সকালে দিনাজপুর মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে আসলে কর্মরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।

দিনাজপুর মেডিকেল কলেজ হাসপাতালের পরিচালক ডাঃ ফজলুর রহমান জানান রমেশ চন্দ্র সেনকে অজ্ঞান অবস্থায় হাসপাতালে আনা হয়। তাকে চিকিৎসা দেওয়ার কোন সুযোগ হয়নি। হাসপাতালে আনার আগেই হয়তো পথিমধ্যে তার মৃত্যু হয়েছে।এ বিষয়ে হাসপাতালে থাকা কারা রক্ষী কর্তৃপক্ষের সঙ্গে কথা বললে তারা প্রাথমিকভাবে কোন তথ্য দেয়নি।

রমেশ চন্দ্র সেন ঠাকুরগাঁও-১ আসন থেকে একাধিকবার সংসদ সদস্য নির্বাচিত হয়েছেন এবং বাংলাদেশ আওয়ামী লীগের প্রেসিডিয়াম সদস্য, খাদ্য ও পানিসম্পদ মন্ত্রণালয়ের সাবেক মন্ত্রী এবং সংসদ সদস্য ছিলেন।

বিগত ২০২৪ সালে ছাত্র-জনতার অভ্যুত্থানের পর তিনি গ্রেফতার হন। এরপর থেকে তিনি দীর্ঘদিন দিনাজপুর জেলা কারাগারে ছিলেন।

আরো খবর

বনবিভাগের ছোড়া গুলিতে সুন্দরবনের কাঁকড়া আহরণকারীর মৃত্যু
বনবিভাগের ছোড়া গুলিতে সুন্দরবনের কাঁকড়া আহরণকারীর মৃত্যু
মাঝ-আকাশে মুখোমুখি সংঘর্ষে বিধ্বস্ত দুই মার্কিন যুদ্ধবিমান
মাঝ-আকাশে মুখোমুখি সংঘর্ষে বিধ্বস্ত দুই মার্কিন যুদ্ধবিমান
শার্শায় পুলিশের হাতে নেশা জাতীয় সিরাপসহ মাদকব্যবসায়ী গ্রেফতার
শার্শায় পুলিশের হাতে নেশা জাতীয় সিরাপসহ মাদকব্যবসায়ী গ্রেফতার
রামগড়ে সেনা অভিযানে অস্ত্র ও গুলি উদ্ধারসহ আটক-৩
রামগড়ে সেনা অভিযানে অস্ত্র ও গুলি উদ্ধারসহ আটক-৩
দিনাজপুরে প্রাথমিক বিদ্যালয় গোল্ডকাপ ফুটবল টুর্নামেন্টের উদ্বোধন
দিনাজপুরে প্রাথমিক বিদ্যালয় গোল্ডকাপ ফুটবল টুর্নামেন্টের উদ্বোধন
নড়াইলে ইয়াবা ট্যাবলেটসহ দুইজন গ্রেফতার
নড়াইলে ইয়াবা ট্যাবলেটসহ দুইজন গ্রেফতার
সুন্দরবনে মুক্তিপণের দাবিতে ৮ জেলেকে অপহরণ 
সুন্দরবনে মুক্তিপণের দাবিতে ৮ জেলেকে অপহরণ 
খাগড়াছড়িতে সেনাবাহিনীর বিশেষ অভিযানে বিপুল অস্ত্র ও সরঞ্জাম উদ্ধার
খাগড়াছড়িতে সেনাবাহিনীর বিশেষ অভিযানে বিপুল অস্ত্র ও সরঞ্জাম উদ্ধার