সর্বশেষ খবরঃ

জমি নিয়ে বিরোধের জেরে দুই পক্ষের সংঘর্ষে লুটপাটের অভিযোগ

জমি নিয়ে বিরোধের জেরে দুই পক্ষের সংঘর্ষে লুটপাটের অভিযোগ
জমি নিয়ে বিরোধের জেরে দুই পক্ষের সংঘর্ষে লুটপাটের অভিযোগ

মোঃ মিরাজুল শেখ,জেলা প্রতিনিধি :: বাগেরহাটের চিতলমারী উপজেলার কলাতলা ইউনিয়নের মচন্দপুর গ্রামে জমি সংক্রান্ত বিরোধের জেরে মোঃ রহমান শেখ (৪২) এবং কাওছার শেখের লোকজনের মধ্যে সংঘর্ষের ঘটনা ঘটেছে।

শুক্রবার ( ১৩ মে ) বিকেলে এই সংঘর্ষের ঘটনা ঘটে। রহমানের পক্ষে চিংগুড়ি গ্ৰামের ইউপি সদস্য মোঃ সোহাগ শেখ ও তার লোকজন এবং কাওছারের পক্ষে মচন্দপুর গ্রামের লোকজন সংঘর্ষে অংশ নেন। এতে রহমান গ্রুপের মোঃ আকরাম গুরুত্বর আহত হন।

সংঘর্ষে অংশগ্রহণকারীরা কাউসার শেখ ও সুমন শেখের বাড়ি ভাঙচুর ও লুটপাট করেছেন। এদিকে সংঘর্ষের খবরে এলাকায় অতিরিক্ত পুলিশ মোতায়েন করা হয়েছে।সংঘর্ষে ব্যবহৃত ঢালসহ দেশীয় অস্ত্র উদ্ধার করেন তারা।

মচন্দপুর গ্রামের ইউপি সদস্য আমানউল্লাহ ফাইজুল বলেন, জমি সংক্রান্ত বিরোধের জেরে কাওছার ও রমহান পক্ষের মধ্যে সংঘর্ষ হয়। দুইপক্ষের লোকজন জখম সহ ঘরবাড়ী হতে লুটপাটের খবর শোনা যাচ্ছে। তবে এখন এলাকা শান্ত আছে।

কলাতলা ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মোঃ বাদশা মিয়ার নেতৃত্বে দুই পক্ষের লোকজনকে নিয়ে বসেছি। স্থানীয় গণ্যমান্য ব্যক্তিদের নিয়ে বসে বিষয়টি সমাধানের চেষ্টা করা হবে।

বাগেরহাট জেলা পুলিশের মিডিয়া সেলের প্রধান সমন্বয়কারী পুলিশ পরিদর্শক এস এম আশরাফুল আলম বলেন, দুই পক্ষের সংঘর্ষের ঘটনায় এলাকায় পুলিশ মোতায়েন করা হয়েছে। আইনশৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রয়েছে। যদি কোনো পক্ষ আইনগত সহায়তা চায় তাহলে পুলিশ আইনগত ব্যবস্থা নিবে।

আরো খবর

গুলিবিদ্ধ অবস্থায় ইউপিডিএফের উপজেলা সংগঠক ঝিমিত চাকমা আটক
গুলিবিদ্ধ অবস্থায় ইউপিডিএফের উপজেলা সংগঠক ঝিমিত চাকমা আটক
দিনাজপুরে মা ও শিশু সহায়তা কর্মসূচির ওয়ানস্টপ সার্ভিস এনরোলমেন্ট ক্যাম্পেইন উদ্বোধন
দিনাজপুরে মা ও শিশু সহায়তা কর্মসূচির ওয়ানস্টপ সার্ভিস এনরোলমেন্ট ক্যাম্পেইন উদ্বোধন
চালিতাঘাটা হাট বাজার ইজারা বাতিলের দাবিতে শ্যামনগরে মানববন্ধন
চালিতাঘাটা হাট বাজার ইজারা বাতিলের দাবিতে শ্যামনগরে মানববন্ধন
কঙ্গোকে হারিয়ে নকআউটে কলম্বিয়া
কঙ্গোকে হারিয়ে নকআউটে কলম্বিয়া
খামেনির দাফন অনুষ্ঠানে মোদিকে আমন্ত্রণ জানাল ইরান
খামেনির দাফন অনুষ্ঠানে মোদিকে আমন্ত্রণ জানাল ইরান
মেসির জোড়া গোলে অস্ট্রিয়াকে উড়িয়ে নকআউটে আর্জেন্টিনা
মেসির জোড়া গোলে অস্ট্রিয়াকে উড়িয়ে নকআউটে আর্জেন্টিনা
বেনাপোল কাস্টমস কর্মকর্তার নেতৃত্বে পণ্য পাচারকালে তিন কোটি টাকার পণ্য উদ্ধারসহ আটক-৩
বেনাপোল কাস্টমস কর্মকর্তার নেতৃত্বে পণ্য পাচারকালে তিন কোটি টাকার পণ্য উদ্ধারসহ আটক-৩
অপরিকল্পিত ড্রেন নির্মাণের প্রতিবাদে শ্যামনগরে মানববন্ধন
অপরিকল্পিত ড্রেন নির্মাণের প্রতিবাদে শ্যামনগরে মানববন্ধন