সর্বশেষ খবরঃ

ছোটবেলার পূজার আনন্দ আর হবে নাঃমিম

ছোটবেলার পূজার আনন্দ আর হবে নাঃমিম
অভিনেত্রী মিম

জনপ্রিয় অভিনেত্রী বিদ্যা সিনহা মিম ছোটবেলা থেকে বাবা-মায়ের সঙ্গে পূজা উদযাপন করে আসছেন। তবে এবার প্রথমবার বাবা-মাকে ছাড়া পূজার ছুটি কাটাবেন। স্বামী সনি পোদ্দারের পরিবারের সঙ্গে শ্বশুবাড়িতে পূজা উদযাপন করবেন বলে জানান মিম।

এ প্রসঙ্গে মিম বলেন, সব সময় মা-বাবার সঙ্গে পূজার ছুটি কাটিয়েছি। পূজায় আনন্দ করেছি। কিন্তু এবার তারা কাছে নেই। ভীষণ মিস করব তাদের। মা-বাবা কানাডায় আছেন। সে জন্যই আপাতত কাছে পাচ্ছি না। অন্য সময়ের চেয়ে পূজার সময়ে বেশি মনে পড়বে তাদের কথা।

ছোটবেলার পূজার আনন্দ অনেক মজার ছিলো উল্লেখ করে মিম বলেন, ছোটবেলার পূজার আনন্দ আর হবে না। জীবনে একবারই আসে এমন আনন্দ। ছোটবেলায় শারদীয় দুর্গাপূজায় মণ্ডপে মণ্ডপে ঘুরতাম। এখন চাইলেও নানা জায়গায় যেতে পারি না, ভিড় জমে যায়। মানুষ সেলফি তোলার জন্য ভিড় করে, কথা বলতে চায়। সে জন্য পূজার সময়টা একটু অন্যভাবে কাটে।

মিম অভিনীত সবশেষ ‘অন্তর্জাল’ সিনেমাটি প্রেক্ষাগৃহে মুক্তি পেয়েছে। আগামী ২৪ নভেম্বর কলকাতায় মুক্তি পাচ্ছে তার অভিনীত ‘মানুষ’। এতে টলিউড সুপারস্টার জিতের বিপরীতে অভিনয় করেছেন তিনি।

আরো খবর

বেনাপোলে বিজিবির অভিযানে বিষ্ফোরক দ্রব্য উদ্ধার
বেনাপোলে বিজিবির অভিযানে বিষ্ফোরক দ্রব্য উদ্ধার
কাশিয়ানীতে আদালতের নির্দেশ উপেক্ষা করে জমি দখল
কাশিয়ানীতে আদালতের নির্দেশ উপেক্ষা করে জমি দখল
শ্যামনগরে প্রতিবন্ধীদের মাঝে হুইলচেয়ার বিতরণ
শ্যামনগরে প্রতিবন্ধীদের মাঝে হুইল চেয়ার বিতরণ
শার্শায় এস এ পরিবহনের কার্ভাডভ্যান হতে বিপুল পরিমান চোরাচালানী পণ্য উদ্ধার
শার্শায় এস এ পরিবহনের কার্ভাডভ্যান হতে বিপুল পরিমান চোরাচালানী পণ্য উদ্ধার
বেনাপোলে রাস্তা দখল করে ভবন নির্মাণ ও মিথ্যা মামলার প্রতিবাদে সংবাদ সম্মেলন
বেনাপোলে রাস্তা দখল করে ভবন নির্মাণ ও মিথ্যা মামলার প্রতিবাদে সংবাদ সম্মেলন
তেলের আশায় শার্শার তেল পাম্প গুলোতে মোটরসাইকেলের দীর্ঘ লাইন
তেলের আশায় শার্শার তেল পাম্প গুলোতে মোটরসাইকেলের দীর্ঘ লাইন
খাগড়াছড়িতে অবৈধ তেল মজুদের বিরুদ্ধে অভিযান
খাগড়াছড়িতে অবৈধ তেল মজুদের বিরুদ্ধে অভিযান
গোপালগঞ্জ মেডিকেল এলাকায় অবৈধ দোকান ঘরে জন  দুর্ভোগ চরমে
গোপালগঞ্জ মেডিকেল এলাকায় অবৈধ দোকান ঘরে জন দুর্ভোগ চরমে