সর্বশেষ খবরঃ

ছাত্র-জনতাকে অভিনন্দন জানিয়ে কেশবপুরে জামায়াতের মিছিল

ছাত্র-জনতাকে অভিনন্দন জানিয়ে কেশবপুরে জামায়াতের মিছিল
ছাত্র-জনতাকে অভিনন্দন জানিয়ে কেশবপুরে জামায়াতের মিছিল

রনি হোসেন,কেশবপুর প্রতিনিধি :: কেশবপুরে মঙ্গলবার বিকেলে জামায়াতে ইসলামীর উদ্যোগে ছাত্র-জনতাকে অভিনন্দন জানিয়ে বিশাল মিছিল অনুষ্ঠিত হয়েছে।মিছিলে জামায়াতে ইসলামীর নেতাকর্মীরাসহ প্রায় ১০ হাজার মানুষ অংশ নেন।

মিছিলটি কেশবপুর সরকারি ডিগ্রি কলেজ থেকে শুরু হয়ে শহরের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ শেষে ত্রিমোহিনী মোড়ে এসে এক সমাবেশ অনুষ্ঠিত হয়।

এ সময় বক্তব্য দেন, যশোর জেলা ওলামা জামায়াতের সভাপতি মাওলানা আব্দুস সামাদ, কেশবপুর উপজেলা আমির অধ্যাপক মোক্তার আলী,সেক্রেটারি মাওলানা রফিকুল ইসলাম, পৌর আমির অধ্যাপক তবিবুর রহমান, কর্মপরিষদ সদস্য কৃষিবিদ তাজামুল ইসলাম দিপু, যশোর শহর ছাত্র শিবিরের সাবেক সভাপতি ফুয়াদ হোসেন,উপজেলা ছাত্র শিবিরের সাবেক সভাপতি হাবিবুর রহমান, উপজেলা বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের আবু জাফর প্রমুখ।

সমাবেশে উপজেলা জামায়াতের আমির অধ্যাপক মোক্তার আলী বলেন, ‘যারা সংখ্যালঘুর উপর হামলা ও তাদের জানমালের ক্ষয়ক্ষতির চেষ্টা করছেন তাদেরকে বিরত থাকতে আহবান জানাচ্ছি। জামায়াত ইসলামের নেতৃবৃন্দরা সংখ্যালঘুদের নিরাপত্তা দিতে পাহারা দিচ্ছেন।

আরো খবর

প্রয়াত সাংবাদিকদের রুহের মাগফেরাত কামনায় আলোচনা ও দোয়া
প্রয়াত সাংবাদিকদের রুহের মাগফেরাত কামনায় আলোচনা ও দোয়া
গুলিবিদ্ধ অবস্থায় ইউপিডিএফের উপজেলা সংগঠক ঝিমিত চাকমা আটক
গুলিবিদ্ধ অবস্থায় ইউপিডিএফের উপজেলা সংগঠক ঝিমিত চাকমা আটক
দিনাজপুরে মা ও শিশু সহায়তা কর্মসূচির ওয়ানস্টপ সার্ভিস এনরোলমেন্ট ক্যাম্পেইন উদ্বোধন
দিনাজপুরে মা ও শিশু সহায়তা কর্মসূচির ওয়ানস্টপ সার্ভিস এনরোলমেন্ট ক্যাম্পেইন উদ্বোধন
চালিতাঘাটা হাট বাজার ইজারা বাতিলের দাবিতে শ্যামনগরে মানববন্ধন
চালিতাঘাটা হাট বাজার ইজারা বাতিলের দাবিতে শ্যামনগরে মানববন্ধন
কঙ্গোকে হারিয়ে নকআউটে কলম্বিয়া
কঙ্গোকে হারিয়ে নকআউটে কলম্বিয়া
খামেনির দাফন অনুষ্ঠানে মোদিকে আমন্ত্রণ জানাল ইরান
খামেনির দাফন অনুষ্ঠানে মোদিকে আমন্ত্রণ জানাল ইরান
মেসির জোড়া গোলে অস্ট্রিয়াকে উড়িয়ে নকআউটে আর্জেন্টিনা
মেসির জোড়া গোলে অস্ট্রিয়াকে উড়িয়ে নকআউটে আর্জেন্টিনা
বেনাপোল কাস্টমস কর্মকর্তার নেতৃত্বে পণ্য পাচারকালে তিন কোটি টাকার পণ্য উদ্ধারসহ আটক-৩
বেনাপোল কাস্টমস কর্মকর্তার নেতৃত্বে পণ্য পাচারকালে তিন কোটি টাকার পণ্য উদ্ধারসহ আটক-৩