সর্বশেষ খবরঃ

চ্যাম্পিয়ন্স লিগ থেকে বার্সেলোনার বিদায়

চ্যাম্পিয়ন্স লিগ থেকে বার্সেলোনার বিদায়
চ্যাম্পিয়ন্স লিগ থেকে বার্সেলোনার বিদায়

গ্রুপের শেষ ম্যাচে হেরে বিদায় নিলো জাভির বার্সেলোনা! ম্যাচ হেরেছে ৩-০ গোলে। প্রতিপক্ষের মাঠে বড় চ্যালেঞ্জ ছিলো জিততেই হবে। তা নাহলে চ্যাম্পিয়ন্স লিগে ২০০০-২০০১ মৌসুমের পর এই প্রথম গ্রুপ পর্ব থেকে বিদায় ঘণ্টা বাজবে। শেষ পর্যন্ত শঙ্কাই সত্যি হয়ে দাঁড়ালো।

বায়ার্ন মিউনিখ ই গ্রুপে ১৮ পয়েন্ট নিয়ে সেরা হয়েছে। বেনফিকা শেষ ম্যাচ দায়নামো কিয়েভের বিপক্ষে ২-০ গোলে জিতে ৮ পয়েন্ট নিয়ে নক আউট পর্বে জায়গা করে নিয়েছে। সমান ম্যাচে বার্সেলোনাকে ৭ পয়েন্ট নিয়ে ছিটকে যেতে হলো।

আলিয়াঞ্জ এরিনাতে বল দখলে বায়ার্ন এগিয়ে ছিল। আক্রমণও কম হয়নি। প্রথমার্ধে স্বাগতিকরা ২-০ গোলে এগিয়ে ছিল। তবে প্রথম গোলের জন্য বায়ার্নকে ৩৩ মিনিট পর্যন্ত অপেক্ষায় থাকতে হয়েছে।

পরের মিনিটে বায়ার্ন মিউনিখ এগিয়ে যায় থমাস মুলারের গোলে। রবার্ট লেবানদভস্কির সহায়তায় মুলার পোস্টের কাছ থেকে হেডে গোল করেন। ৪৩ মিনিটে ব্যবধান দ্বিগুণ হয়। লেরয় সানে বক্সের বাইরে থেকে জোরালো শটে জাল কাঁপান।

বার্সা একাধিক সুযোগ নষ্ট করে ব্যবধান কমাতে পারেনি। দিপাই-দেম্বেলেরা পারেননি স্কোর করতে। বরং বিরতির পর আরও একটি গোল হজম করেছে। ৬৩ মিনিটে আলফনসো ডেভিডসের সহায়তায় জামাল মুসিয়ালা পোস্টের কাছ থেকে লক্ষ্যভেদ করে বার্সেলোনা কে ম্যাচ থেকে ছিটকে দেন।

স্পেনের অন্যতম সেরা এই দলকে আগামীতে দ্বিতীয় সারির প্রতিযোগিতা ইউরোপা লিগে দেখা যাবে।একই দিনে চেলসি, ম্যান ইউ ড্র করলেও জিতেছে জুভেন্টাস।

আরো খবর

প্রয়াত সাংবাদিকদের রুহের মাগফেরাত কামনায় আলোচনা ও দোয়া
প্রয়াত সাংবাদিকদের রুহের মাগফেরাত কামনায় আলোচনা ও দোয়া
গুলিবিদ্ধ অবস্থায় ইউপিডিএফের উপজেলা সংগঠক ঝিমিত চাকমা আটক
গুলিবিদ্ধ অবস্থায় ইউপিডিএফের উপজেলা সংগঠক ঝিমিত চাকমা আটক
দিনাজপুরে মা ও শিশু সহায়তা কর্মসূচির ওয়ানস্টপ সার্ভিস এনরোলমেন্ট ক্যাম্পেইন উদ্বোধন
দিনাজপুরে মা ও শিশু সহায়তা কর্মসূচির ওয়ানস্টপ সার্ভিস এনরোলমেন্ট ক্যাম্পেইন উদ্বোধন
চালিতাঘাটা হাট বাজার ইজারা বাতিলের দাবিতে শ্যামনগরে মানববন্ধন
চালিতাঘাটা হাট বাজার ইজারা বাতিলের দাবিতে শ্যামনগরে মানববন্ধন
কঙ্গোকে হারিয়ে নকআউটে কলম্বিয়া
কঙ্গোকে হারিয়ে নকআউটে কলম্বিয়া
খামেনির দাফন অনুষ্ঠানে মোদিকে আমন্ত্রণ জানাল ইরান
খামেনির দাফন অনুষ্ঠানে মোদিকে আমন্ত্রণ জানাল ইরান
মেসির জোড়া গোলে অস্ট্রিয়াকে উড়িয়ে নকআউটে আর্জেন্টিনা
মেসির জোড়া গোলে অস্ট্রিয়াকে উড়িয়ে নকআউটে আর্জেন্টিনা
বেনাপোল কাস্টমস কর্মকর্তার নেতৃত্বে পণ্য পাচারকালে তিন কোটি টাকার পণ্য উদ্ধারসহ আটক-৩
বেনাপোল কাস্টমস কর্মকর্তার নেতৃত্বে পণ্য পাচারকালে তিন কোটি টাকার পণ্য উদ্ধারসহ আটক-৩