সর্বশেষ খবরঃ

চৌগাছায় ক্ষুদ্র ও প্রান্তিক কৃষকদের মাঝে বিনামূল্যে বীজ ও কৃষি উপকরণ বিতরণ

চৌগাছায় ক্ষুদ্র ও প্রান্তিক কৃষকদের মাঝে বিনামূল্যে বীজ ও কৃষি উপকরণ বিতরণ
চৌগাছায় ক্ষুদ্র ও প্রান্তিক কৃষকদের মাঝে বিনামূল্যে বীজ ও কৃষি উপকরণ বিতরণ

চৌগাছা প্রতিনিধি :: যশোরের চৌগাছায় ২০২৩-২৪ অর্থবছরে প্রণোদনা কর্মসূচির আওতায় খরিপ-২ মৌসুমে রোপা আমন ধানের উফশী জাতের আবাদ ও উৎপাদন বৃদ্ধির জন্য ক্ষুদ্র ও প্রান্তিক কৃষকদের মাঝে বিনামূল্যে বীজ, সার ও বিভিন্ন কৃষি উপকরণ বিতরণ করা হয়েছে।

বীজ, সার ও বিভিন্ন কৃষি উপকরণ বিতরণ  উপলক্ষে আজ সোমবার ( ২৪ জুন ) বেলা ১২ টায় উপজেলা কৃষি অফিসের মিলনায়তনে আলোচনা সভা অনুষ্ঠিত হয়।

আলোচনা সভায় উপজেলা নির্বাহী কর্মকর্তা সুস্মিতা সাহার সভাপতিত্বে প্রধান অতিথির আলোচনা করেন নবাগত উপজেলা চেয়ারম্যান বীর মুক্তিযোদ্ধা এস,এম হাবিবুর রহমান।

তিনি বলেন বর্তমান সরকার কৃষি বান্ধব সরকার। মাননীয় প্রধানমন্ত্রী জননেত্রী শেখ হাসিনার নেতৃত্বে দেশ আজ খাদ্যে স্বয়ংসম্পূর্ণ। দেশের উৎপাদিত কৃষিপণ্য আমরা বিদেশে রপ্তানি করতে সক্ষম। সরকার কৃষি ক্ষেত্রে বিভিন্ন প্রণোদনা দেয়ার মাধ্যমে উৎপাদন বাড়াতে সহায়ক ভূমিকা পালন করছে।

আধুনিক চাষ পদ্ধতির প্রসার ঘটেছে বর্তমান সরকারের হাত ধরে। নতুন নতুন কৃষি প্রযুক্তির মাধ্যমে দেশ কৃষিক্ষেত্রে এগিয়ে যাচ্ছে। কৃষকদের উন্নয়নে বিভিন্ন পদক্ষেপ গ্রহন করেছে সরকার।

সভায় অন্যান্যের মধ্যে আলোচনা করেন উপজেলা কৃষি কর্মকর্তা মুসাব্বির হোসাইন,অতিরিক্ত কৃষি কর্মকর্তা মোঃ মিজানুর রহমান প্রমূখ।

আলোচনা সভা শেষে উপজেলা চেয়ারম্যান বীর মুক্তিযোদ্ধা এস এম হাবিব ১ হাজার ৭’শ ৪০ জন কৃষক ও কৃষাণীর মধ্যে বীজ,সার ও বিভিন্ন উপকরণ বিতরণ কার্যক্রমের উদ্বোধন করেন।

এ সময় উপস্থিত ছিলেন উপজেলা ভাইস চেয়ারম্যান নাসিমা খানম,উপ-সহকারী উদ্ভিদ সংরক্ষণ অফিসার মোঃ শামীম খান, প্রেসক্লাব চৌগাছার সভাপতি সহকারী অধ্যাপক ইয়াকুব আলী, পৌর কাউন্সিলর গোলাম মোস্তফা, সাবেক সেনা সদস্য আতিয়ার রহমানসহ বিভিন্ন ইউনিয়নের প্রান্তিক কৃষক ও কৃষাণীবৃন্দ।

আরো খবর

প্রয়াত সাংবাদিকদের রুহের মাগফেরাত কামনায় আলোচনা ও দোয়া
প্রয়াত সাংবাদিকদের রুহের মাগফেরাত কামনায় আলোচনা ও দোয়া
গুলিবিদ্ধ অবস্থায় ইউপিডিএফের উপজেলা সংগঠক ঝিমিত চাকমা আটক
গুলিবিদ্ধ অবস্থায় ইউপিডিএফের উপজেলা সংগঠক ঝিমিত চাকমা আটক
দিনাজপুরে মা ও শিশু সহায়তা কর্মসূচির ওয়ানস্টপ সার্ভিস এনরোলমেন্ট ক্যাম্পেইন উদ্বোধন
দিনাজপুরে মা ও শিশু সহায়তা কর্মসূচির ওয়ানস্টপ সার্ভিস এনরোলমেন্ট ক্যাম্পেইন উদ্বোধন
চালিতাঘাটা হাট বাজার ইজারা বাতিলের দাবিতে শ্যামনগরে মানববন্ধন
চালিতাঘাটা হাট বাজার ইজারা বাতিলের দাবিতে শ্যামনগরে মানববন্ধন
কঙ্গোকে হারিয়ে নকআউটে কলম্বিয়া
কঙ্গোকে হারিয়ে নকআউটে কলম্বিয়া
খামেনির দাফন অনুষ্ঠানে মোদিকে আমন্ত্রণ জানাল ইরান
খামেনির দাফন অনুষ্ঠানে মোদিকে আমন্ত্রণ জানাল ইরান
মেসির জোড়া গোলে অস্ট্রিয়াকে উড়িয়ে নকআউটে আর্জেন্টিনা
মেসির জোড়া গোলে অস্ট্রিয়াকে উড়িয়ে নকআউটে আর্জেন্টিনা
বেনাপোল কাস্টমস কর্মকর্তার নেতৃত্বে পণ্য পাচারকালে তিন কোটি টাকার পণ্য উদ্ধারসহ আটক-৩
বেনাপোল কাস্টমস কর্মকর্তার নেতৃত্বে পণ্য পাচারকালে তিন কোটি টাকার পণ্য উদ্ধারসহ আটক-৩