সর্বশেষ খবরঃ

চীনে করোনায় মৃতের সংখ্যা ১০ লাখ ছাড়িয়ে যাওয়ার আশঙ্কা

চীনে করোনায় মৃতের সংখ্যা ১০ লাখ ছাড়িয়ে যাওয়ার আশঙ্কা
চীনে করোনায় মৃতের সংখ্যা ১০ লাখ ছাড়িয়ে যাওয়ার আশঙ্কা

করোনার কঠিন বিধিনিষেধ হঠাৎ তুলে নেওয়ার ফলে ২০২৩ সালের মধ্যে চীনে মৃত্যুর সংখ্যা ১০ লাখ ছাড়িয়ে যেতে পারে। যুক্তরাষ্ট্রভিত্তিক ইনস্টিটিউট অব হেলথ মেট্রিক্স অ্যান্ড ইভালুয়েশন ( আইএইচএমই ) এ তথ্য জানিয়েছে।

আইএইচএমই পরিচালক ক্রিস্টোফার মারে জানিয়েছেন,চীনে করোনার সংক্রমণ পহেলা এপ্রিলের কাছাকাছি সময়ে শীর্ষে উঠবে। ওই সময় মৃতের সংখ্যা তিন লাখ ২২ হাজারে পৌঁছবে। চীনের জনসংখ্যার প্রায় এক তৃতীয়াংশ ততদিনে সংক্রামিত হবে।

চীনের জাতীয় স্বাস্থ্য কর্তৃপক্ষ কোভিড বিধিনিষেধ তুলে নেওয়ার পর থেকে কোনও আনুষ্ঠানিকভাবে করোনায় মৃত্যুর খবর প্রকাশ করেনি। সর্বশেষ সরকারিভাবে মৃত্যুর খবর পাওয়া গেছে ৩ ডিসেম্বর। চীনে মহামারিতে মোট মৃতের সংখ্যা দাঁড়িয়েছে পাঁচ হাজার ২৩৫-এ।

করোনার বিধিনিষেধের বিরুদ্ধে প্রতিবাদের পরে ডিসেম্বরে বিশ্বের কিছু কঠিনতম কোভিড বিধিনিষেধ তুলে নিয়েছে চীন। এই পরিস্থিতিতে দেশটিতে হার বাড়ছে। ধারণা করা হচ্ছে, ফেব্রুয়ারিতে চীনা নববর্ষের ছুটিতে করোনার সংক্রমণ ছড়িয়ে পড়তে পারে ১৪০ কোটি মানুষের মধ্যে।

মারে জানিয়েছেন, চীনের শূন্য-কোভিড নীতি ভাইরাসের আগের রূপগুলিকে দূরে রাখতে কার্যকর হতে পারে। তবে ওমিক্রন ভ্যারিয়েন্টের উচ্চ সংক্রমণযোগ্যতার কারণে ভাইরাসটির বিস্তার ঘটছে।

আরো খবর

বেনাপোলে বিজিবির অভিযানে বিষ্ফোরক দ্রব্য উদ্ধার
বেনাপোলে বিজিবির অভিযানে বিষ্ফোরক দ্রব্য উদ্ধার
কাশিয়ানীতে আদালতের নির্দেশ উপেক্ষা করে জমি দখল
কাশিয়ানীতে আদালতের নির্দেশ উপেক্ষা করে জমি দখল
শ্যামনগরে প্রতিবন্ধীদের মাঝে হুইলচেয়ার বিতরণ
শ্যামনগরে প্রতিবন্ধীদের মাঝে হুইল চেয়ার বিতরণ
শার্শায় এস এ পরিবহনের কার্ভাডভ্যান হতে বিপুল পরিমান চোরাচালানী পণ্য উদ্ধার
শার্শায় এস এ পরিবহনের কার্ভাডভ্যান হতে বিপুল পরিমান চোরাচালানী পণ্য উদ্ধার
বেনাপোলে রাস্তা দখল করে ভবন নির্মাণ ও মিথ্যা মামলার প্রতিবাদে সংবাদ সম্মেলন
বেনাপোলে রাস্তা দখল করে ভবন নির্মাণ ও মিথ্যা মামলার প্রতিবাদে সংবাদ সম্মেলন
তেলের আশায় শার্শার তেল পাম্প গুলোতে মোটরসাইকেলের দীর্ঘ লাইন
তেলের আশায় শার্শার তেল পাম্প গুলোতে মোটরসাইকেলের দীর্ঘ লাইন
খাগড়াছড়িতে অবৈধ তেল মজুদের বিরুদ্ধে অভিযান
খাগড়াছড়িতে অবৈধ তেল মজুদের বিরুদ্ধে অভিযান
গোপালগঞ্জ মেডিকেল এলাকায় অবৈধ দোকান ঘরে জন  দুর্ভোগ চরমে
গোপালগঞ্জ মেডিকেল এলাকায় অবৈধ দোকান ঘরে জন দুর্ভোগ চরমে