সর্বশেষ খবরঃ

হাতিয়ায় ৩৪৩ পিস ইয়াবা ও নগদ ৪২ হাজার টাকা সহ আটক ১

হাতিয়ায় ৩৪৩ পিস ইয়াবা ও নগদ ৪২ হাজার টাকা সহ আটক ১
হাতিয়ায় ৩৪৩ পিস ইয়াবা ও নগদ ৪২ হাজার টাকা সহ আটক ১

মোঃহানিফ উদ্দিন ( সাকিব),নোয়াখালী জেলা প্রতিনিধি:: হাতিয়ায় ৩৪৩ পিস ইয়াবা ও ইয়াবা বিক্রি নগদ ৪২ হাজার টাকা সহ চায়ের দোকান থেকে মোঃরুবেল (৩১) কে আটক করে কোস্ট গার্ড।

সোমবার ( ১৫ ই নভেম্বর ) দুপুর ২.৩০ মিনিটে নোয়াখালী জেলার বিচ্ছিন্ন দ্বীপ হাতিয়া উপজেলার ওছখালী বাজার সংলগ্ন এলাকায় গোপন সংবাদের ভিত্তিতে বিশেষ অভিযান পরিচালনা করেন,কোস্ট গার্ডের একটি টিম।

এসময় একটি চায়ের দোকানে ইয়াবা বিক্রি করার সময় ৩৪৩ পিস ইয়াবা এবং একটি ইয়াবা সেবনের ফয়েল পেপার,ইয়াবা বিক্রির নগদ ৪২ হাজার টাকা,একটি মোবাইল ফোন সহ রুবেল কে আটক করে কোস্ট গার্ড।

স্থানীয় সূত্রে জানা যায়,মোঃরুবেল চরকৈলাশ গ্রামের ১ নং ওয়ার্ডের মোঃ নাসির উদ্দীন এর ছেলে। সে দীর্ঘদিন ধরে মাদক ব্যবসার সাথে জড়িত রয়েছে বলে অভিযোগ করেন এলাকার লোকজন।

পরে তাকে হাতিয়া থানায় ইয়াবা,নগদ টাকা এবং ইয়াবা সেবনের ফয়েল পেপার এবং একটি মোবাইল ফোন সহ হস্তান্তর করা হয় ও মামলা প্রক্রিয়াধীন রয়েছে বলে জানা গেছে।

আরো খবর

বেনাপোলে রাস্তা নিয়ে বিরোধের জেরে প্রতিপক্ষের হুমকিতে থানায় জিডি
বেনাপোলে রাস্তা নিয়ে বিরোধের জেরে প্রতিপক্ষের হুমকিতে থানায় জিডি
শার্শায় বিজিবির পৃথক অভিযানে ঔষধসহ চোরাচালানী পণ্য আটক
শার্শায় বিজিবির পৃথক অভিযানে ঔষধসহ চোরাচালানী পণ্য আটক
শিক্ষাপ্রতিষ্ঠানে যৌন হয়রানি বন্ধে নীতিমালা প্রণয়নের দাবিতে খাগড়াছড়িতে মানববন্ধন
শিক্ষাপ্রতিষ্ঠানে যৌন হয়রানি বন্ধে নীতিমালা প্রণয়নের দাবিতে খাগড়াছড়িতে মানববন্ধন
মধু সংগ্রহ কালে সুন্দরবনে বাঘের আক্রমণে মৌয়াল আহত
মধু সংগ্রহ কালে সুন্দরবনে বাঘের আক্রমণে মৌয়াল আহত
শার্শায় কাভার্ডভ্যান ও মোটসাইকেলের মুখোমুখি সংঘর্ষে নিহত-২
শার্শায় কাভার্ডভ্যান ও মোটসাইকেলের মুখোমুখি সংঘর্ষে নিহত-২
মব সহিংসতা রোধে পুলিশকে আরও কার্যকর ভূমিকা রাখতে হবেঃপ্রধানমন্ত্রী
মব সহিংসতা রোধে পুলিশকে আরও কার্যকর ভূমিকা রাখতে হবেঃপ্রধানমন্ত্রী
মুক্তিপণ দেওয়ার শর্তে ফিরল শ্যামনগরের অপহৃত ৫ জেলে
মুক্তিপণ দেওয়ার শর্তে ফিরল শ্যামনগরের অপহৃত ৫ জেলে
বায়ার্ন দুর্গ জয় করে ফাইনালে পিএসজি
বায়ার্ন দুর্গ জয় করে ফাইনালে পিএসজি