সর্বশেষ খবরঃ

চাঁদাবাজির অভিযোগে বেনাপোল পৌর বিএনপির শ্রম বিষয়ক সম্পাদকে অব্যাহতি

চাঁদাবাজির অভিযোগে বেনাপোল পৌর বিএনপির শ্রম বিষয়ক সম্পাদকে অব্যাহতি
চাঁদাবাজির অভিযোগে বেনাপোল পৌর বিএনপির শ্রম বিষয়ক সম্পাদকে অব্যাহতি

শেখ সেলিম :: বেনাপোলের এক মিষ্টি বিক্রেতাকে রহস্যজনকভাবে আটকিয়ে চাঁদা নেওয়ার ঘটনায় বিএনপির প্রাথমিক সদস্যপদসহ সকল পদ থেকে অব্যাহতি দেওয়া হয়েছে প্রস্তাবিত বেনাপোল পৌর বিএনপির শ্রম বিষয়ক সম্পাদক ও ৮ নং ওয়ার্ড ছোট আচড়া গ্রামের যুগ্ন সাধারণ সম্পাদক তবিবুর রহমান তবিকে (৪৭)।

রবিবার ( ৫ অক্টোবর ) যশোর জেলা বিএনপির সাধারণ সম্পাদক দেলোয়ার হোসেন খোকন সাক্ষরিত চিঠির প্রেস বিজ্ঞপ্তিতে গণমাধ্যমকে এ তথ্য নিশ্চিত করা হয়।

চিঠিতে উল্লেখ রয়েছে, গুরুতর অপরাধে জড়িত থাকা ও চাঁদাবাজির অভিযোগের প্রেক্ষিতে তবিকে অব্যাহতি দেওয়া হলো। একই সাথে এধরনের দুর্বৃত্তের বিষয়ে কোন পদক্ষে না নেওয়া বা জেলা বিএনপিকে অবহিত না করার জন্য বেনাপোল পৌর বিএনপির সভাপতি ও সাধারণ সম্পাদককে পরবর্তী ৪৮ ঘন্টার মধ্যে জবাবদিহীকরার জন্য বলা হয়েছে।

তবিবুর রহমান তবি বেনাপোল স্থলবন্দরের হ্যান্ডেলিং শ্রমিক ইউনিয়ন ৯২৫ এর সভাপতি হিসাবে দায়িত্ব পালন করছে। এর আগে ৪ অক্টোবর সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুকে প্রতিবাদী বিএনপি আইডি হতে দল হতে সদ্য বহিষ্কার হওয়া নেতা তবি বেনাপোল বাজারে আজিজ এর মিষ্টির দোকান থেকে ৫০ হাজার টাকা চাঁদা নিয়েছে বলে একটি পোস্ট ছাড়া হয়। যা মুহুর্তের মধ্যে ভাইরাল হয়। নেটিজেনদের বিরুপ মন্তব্যে ভাসতে থাকে পোস্টটি।

এ বিষয়ে ভুক্তভোগী আজিজের মুঠো ফোনে যোগাযোগ করলে তিনি বলেন আপনাকে পরে জানাবো। তবিকে দল থেকে অব্যাহতি দেওয়ায় সন্তোষ প্রকাশ করেছেন পৌর বিএনপির একাংশ।

যশোর জেলা বিএনপির পক্ষ থেকে তবিকে অব্যাহতি পত্র দেওয়া হয়েছে বলে প্রতিবেদককে নিশ্চিত করেন বেনাপোল পৌর বিএনপির সভাপতি নাজিম উদ্দিন।

উল্লেখ্য ৫ আগস্ট ২৪ পরবর্তী সময়ে বেনাপোল পৌর এলাকায় দলীয় প্রভাব দেখিয়ে ও বিএনপির দলীয় পদ ব্যবহার করে একাধিক জনকে ভয়-ভিতী ও হুমকি ধামকি দেওয়ার অভিযোগ রয়েছে তবির বিরুদ্ধে। এহেন কর্মে এলাকটিতে দলের ভাবমূর্তী ক্ষুনসহ নিজ দলীয় নেতা-কর্মীদের মধ্যে মতভেদ তেরী হচ্ছিলো।

আরো খবর

খাগড়াছড়িতে পঞ্চম শ্রেণির ছাত্রী ধর্ষণের অভিযোগে যুবক গ্রেফতার
খাগড়াছড়িতে পঞ্চম শ্রেণির ছাত্রী ধর্ষণের অভিযোগে যুবক গ্রেফতার
শ্যামনগরে বেশি দামে সার বিক্রয়ে ভ্রাম্যমাণ আদালতে জরিমানা
শ্যামনগরে বেশি দামে সার বিক্রয়ে ভ্রাম্যমাণ আদালতে জরিমানা
ডিবি পুলিশের অভিযানে যশোরে  ডাকাত দলের ৩ সদস্য গ্রেফতার
ডিবি পুলিশের অভিযানে যশোরে  ডাকাত দলের ৩ সদস্য গ্রেফতার
বিকেএসপিতে শিক্ষার্থীর মৃত্যুর ঘটনায় তদন্ত কমিটি গঠন
বিকেএসপিতে শিক্ষার্থীর মৃত্যুর ঘটনায় তদন্ত কমিটি গঠন
অভিনেত্রী রাশমিকা শুটিংয়ে গুরুতর আহত
অভিনেত্রী রাশমিকা শুটিংয়ে গুরুতর আহত
দিনাজপুরে গাঁজাসহ তিন মাদক ব্যবসায়ী গ্ৰেফতার
দিনাজপুরে গাঁজাসহ তিন মাদক ব্যবসায়ী গ্ৰেফতার
টেকনাফের হাসপাতালে মফস্বল সাংবাদিক ফোরামের নেতৃবৃন্দ
টেকনাফের হাসপাতালে মফস্বল সাংবাদিক ফোরামের নেতৃবৃন্দ
শ্যামনগরে আন্তর্জাতিক বাঘ দিবস পালিত
শ্যামনগরে আন্তর্জাতিক বাঘ দিবস পালিত