সর্বশেষ খবরঃ

ঘোড়াঘাটে ডাকাতির সরঞ্জামসহ ডাকাত দলের ৪সদস্য গ্রেফতার

ঘোড়াঘাটে ডাকাতির সরঞ্জামসহ ডাকাত দলের ৪সদস্য গ্রেফতার
ঘোড়াঘাটে ডাকাতির সরঞ্জামসহ ডাকাত দলের ৪সদস্য গ্রেফতার

চন্দন মিত্র ( দিনাজপুর ) জেলা প্রতিনিধি :: দিনাজপুরের ঘোড়াঘাটে ডাকাতির প্রস্তুতিকালে একটি ট্রাক ও ডাকাতির সরঞ্জামসহ আন্তঃজেলা ডাকাত দলের ৪ সদস্যকে আটক করেছে পুলিশ।

রবিবার ( ২২সেপ্টেম্বর )মধ্যরাতে ঘোড়াঘাটে মেসার্স বর্ণমালা ট্রেডারসের সামনে থেকে তাদের আটক করা হয় ।

ঘোড়াঘাট থানার ইনচার্জ আসাদুজ্জামান আসাদ জানান, নবাগত পুলিশ সুপার নাজমুল হাসানের ( পিপিএম-সেবা ) নির্দশনা অনুযায়ী দিনাজপুর গোবিন্দগঞ্জ আঞ্চলিক মহা সড়কে রাত্রীকালিন টহলের সময় শনিবার দিবগত রাত আড়াইটার দিকে ঘোড়াঘাটের মের্সাস বর্ণমালা ট্রেডার্সের কাছে একটি ট্রাককে দেখে সন্দেহ হয়।

পুলিশের উপস্থিতি টের পেয়ে ট্রাকসহ পালিয়ে যাচ্ছিল ডাকাত দলের সদস্যরা। এসময় ট্রাকসহ ৪ জনকে আটক করতে সক্ষম হয়েছেন টহল পুলিশের সদস্যরা। ট্রাকে থাকা আরো ৬ থেকে ৭ জন অন্ধকারের আড়ালে পালিয়ে যায় । এসময় আটক ট্রাকে থাকা ভিন্ন ভিন্ন নম্বরের ৩ টি নম্বর প্লেটসহ ডাকাতির কাজে ব্যবহৃত ছুরিসহ বিভিন্ন সামগ্রী জব্দ করা হয়েছে। অপরাধ ঢাকতেম ভিন্ন ভিন্ন নম্বরের প্লেট সঙ্গে রেখেছিল তারা।

আটককৃতরা হলেন দিনাজপুরের বিরলের কাজীপাড়ার মৃত বাবুল মিয়ার ছেলে রতন মিয়া গলাকাটা ( ৩৭), কুমিল্লা সদরের রায়পুরের মৃক আবুল কাশের ছেলে রুবেল মিয়া ( ৩৬ ), পটুয়াখালীর গলাচিপার বাঁশবুনিয়ার মৃত কাদেরু হাওলাদারের ছেলে ইউসুফ হাওলাদার ( ৪৮ ) এবং নারায়নগঞ্জের বন্দর থানার সমবাড়িয়াবাজাের মৃত আনারুল হকের ছেলে আল আমিন ( ৩০ )।

প্রাথমিক তদন্তে ৪ জনের মধ্যে রতন মিয়া গালকাটা কালুর বিরুদ্ধে নারায়নগঞ্জ,পাবনা ও ডিমপির কদমতলী থানায় ৩ টি ,ইউসুফ হাওলাদারের বিরুদ্ধে ফরিদপুর, নওগাঁ, পাবনা, পটুয়াখালী এবং ডিএমপির যাত্রাবাড়ী থানায় ৭টি এবং রুবেল হোসেনের বিরুদ্ধে কুমিল্লায় ৩টি মামলা রয়েছে। তারা আন্তঃজেলা ডাকাত দলের সদস্য। এছাড়াও বিভিন্ন ধরনের অপরাধমূলক কর্মকাণ্ডের সঙ্গেও জড়িত তারা।

আরো খবর

বনবিভাগের ছোড়া গুলিতে সুন্দরবনের কাঁকড়া আহরণকারীর মৃত্যু
বনবিভাগের ছোড়া গুলিতে সুন্দরবনের কাঁকড়া আহরণকারীর মৃত্যু
মাঝ-আকাশে মুখোমুখি সংঘর্ষে বিধ্বস্ত দুই মার্কিন যুদ্ধবিমান
মাঝ-আকাশে মুখোমুখি সংঘর্ষে বিধ্বস্ত দুই মার্কিন যুদ্ধবিমান
শার্শায় পুলিশের হাতে নেশা জাতীয় সিরাপসহ মাদকব্যবসায়ী গ্রেফতার
শার্শায় পুলিশের হাতে নেশা জাতীয় সিরাপসহ মাদকব্যবসায়ী গ্রেফতার
রামগড়ে সেনা অভিযানে অস্ত্র ও গুলি উদ্ধারসহ আটক-৩
রামগড়ে সেনা অভিযানে অস্ত্র ও গুলি উদ্ধারসহ আটক-৩
দিনাজপুরে প্রাথমিক বিদ্যালয় গোল্ডকাপ ফুটবল টুর্নামেন্টের উদ্বোধন
দিনাজপুরে প্রাথমিক বিদ্যালয় গোল্ডকাপ ফুটবল টুর্নামেন্টের উদ্বোধন
নড়াইলে ইয়াবা ট্যাবলেটসহ দুইজন গ্রেফতার
নড়াইলে ইয়াবা ট্যাবলেটসহ দুইজন গ্রেফতার
সুন্দরবনে মুক্তিপণের দাবিতে ৮ জেলেকে অপহরণ 
সুন্দরবনে মুক্তিপণের দাবিতে ৮ জেলেকে অপহরণ 
খাগড়াছড়িতে সেনাবাহিনীর বিশেষ অভিযানে বিপুল অস্ত্র ও সরঞ্জাম উদ্ধার
খাগড়াছড়িতে সেনাবাহিনীর বিশেষ অভিযানে বিপুল অস্ত্র ও সরঞ্জাম উদ্ধার