সর্বশেষ খবরঃ

গ্রেফতার হওয়া ৪২ এইচএসসি পরীক্ষার্থীর জামিন

গ্রেফতার হওয়া ৪২ এইচএসসি পরীক্ষার্থীর জামিন
গ্রেফতার হওয়া ৪২ এইচএসসি পরীক্ষার্থীর জামিন

স্টাফ রিপোর্টার :: কোটা সংস্কার আন্দোলনকে কেন্দ্র করে সৃষ্ট সহিংসতার ঘটনায় রাজধানীর বিভিন্ন থানার মামলায় গ্রেফতার ৪২ এইচএসসি পরীক্ষার্থীকে জামিন দিয়েছেন আদালত। ৩৭ শিক্ষার্থীর জামিনের বিষয়টি নিশ্চিত করেন আইনজীবী মোঃ সাইদুল ইসলাম এবং পাঁচ শিক্ষার্থীর জামিনের বিষয়টি জানান আইনজীবী মাহবুব আলম।

শুক্রবার ( ২ আগস্ট ) বিকালে ঢাকার মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট মোঃ রশিদুল আলমের আদালত ঢাকা মহানগরের ৩৭ জনকে এবং সিনিয়র জুডিসিয়াল ম্যাজিস্ট্রেট ঢাকা জেলার পাঁচ জনকে জামিনের আদেশ দেন।

আজ দুপুরে আইন মন্ত্রণালয় থেকে এক সংবাদ বিজ্ঞপ্তিতে বলা হয়েছিল, ‘কোটা সংস্কার আন্দোলনকে কেন্দ্র করে সৃষ্ট সহিংসতা ও নাশকতামূলক ঘটনার পরিপ্রেক্ষিতে ঢাকায় হওয়া মামলায় ৩৬ জন এইচএসসি পরীক্ষার্থীকে গ্রেফতার করা হয়। তাদের জামিনের শুনানি বিকাল সাড়ে ৩টার দিকে ঢাকা সিএমএম কোর্টে অনুষ্ঠিত হবে।’

এর আগে বৃহস্পতিবার ( ১ আগস্ট ) চলমান এইচএসসি পরীক্ষার্থী এবং গুরুতর অভিযোগ নেই, এমন শিক্ষার্থীদের সরকার আইনি সহায়তা দেবে বলে এক বিজ্ঞপ্তিতে জানিয়েছে স্বরাষ্ট্র মন্ত্রণালয়।

বিজ্ঞপ্তিতে বলা হয়,সাম্প্রতিক সহিংস ঘটনায় আটক ব্যক্তিদের মধ্যে যদি কেউ চলমান এইচএসসি পরীক্ষার্থী থাকে,তারা পরীক্ষার প্রবেশপত্র ও প্রাসঙ্গিক কাগজপত্রাদিসহ জামিন আবেদন করলে তাদের জামিনে মুক্তিতে সরকার আইনি সহায়তা দেবে।

এদিকে সাতক্ষীরা সরকারি কলেজের দুই পরীক্ষার্থীকে কারা অভ্যন্তরে পরীক্ষা গ্রহণের অনুমতি দিয়েছে যশোর শিক্ষা বোর্ড। শুক্রবার ( ২ আগস্ট ) যশোর শিক্ষা বোর্ডের পরীক্ষা নিয়ন্ত্রক ডঃ বিশ্বাস শাহিন আহম্মদের সই করা এক আদেশে এই অনুমতি দেওয়া হয়।

আরো খবর

প্রয়াত সাংবাদিকদের রুহের মাগফেরাত কামনায় আলোচনা ও দোয়া
প্রয়াত সাংবাদিকদের রুহের মাগফেরাত কামনায় আলোচনা ও দোয়া
গুলিবিদ্ধ অবস্থায় ইউপিডিএফের উপজেলা সংগঠক ঝিমিত চাকমা আটক
গুলিবিদ্ধ অবস্থায় ইউপিডিএফের উপজেলা সংগঠক ঝিমিত চাকমা আটক
দিনাজপুরে মা ও শিশু সহায়তা কর্মসূচির ওয়ানস্টপ সার্ভিস এনরোলমেন্ট ক্যাম্পেইন উদ্বোধন
দিনাজপুরে মা ও শিশু সহায়তা কর্মসূচির ওয়ানস্টপ সার্ভিস এনরোলমেন্ট ক্যাম্পেইন উদ্বোধন
চালিতাঘাটা হাট বাজার ইজারা বাতিলের দাবিতে শ্যামনগরে মানববন্ধন
চালিতাঘাটা হাট বাজার ইজারা বাতিলের দাবিতে শ্যামনগরে মানববন্ধন
কঙ্গোকে হারিয়ে নকআউটে কলম্বিয়া
কঙ্গোকে হারিয়ে নকআউটে কলম্বিয়া
খামেনির দাফন অনুষ্ঠানে মোদিকে আমন্ত্রণ জানাল ইরান
খামেনির দাফন অনুষ্ঠানে মোদিকে আমন্ত্রণ জানাল ইরান
মেসির জোড়া গোলে অস্ট্রিয়াকে উড়িয়ে নকআউটে আর্জেন্টিনা
মেসির জোড়া গোলে অস্ট্রিয়াকে উড়িয়ে নকআউটে আর্জেন্টিনা
বেনাপোল কাস্টমস কর্মকর্তার নেতৃত্বে পণ্য পাচারকালে তিন কোটি টাকার পণ্য উদ্ধারসহ আটক-৩
বেনাপোল কাস্টমস কর্মকর্তার নেতৃত্বে পণ্য পাচারকালে তিন কোটি টাকার পণ্য উদ্ধারসহ আটক-৩