সর্বশেষ খবরঃ

গৌরীপুরের স্থগিত কেন্দ্রের ভোটের ফলাফলে নৌকার প্রার্থী পপি জয়ী

গৌরীপুরের স্থগিত কেন্দ্রের ভোটের ফলাফলে নৌকার প্রার্থী পপি জয়ী
ফাইল ছবি

রায়হান উদ্দিন সরকার,ময়মনসিংহ প্রতিনিধি :: দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনে ময়মনসিংহ-৩ (গৌরীপুর ) আসনে আওয়ামী লীগের নিলুফার আনজুম পপি বিজয়ী হয়েছেন।

স্থগিত হওয়া কেন্দ্রসহ তিনি নৌকা প্রতীকে পেয়েছেন ৫৪ হাজার ৪৯১ ভোট। তার নিকটতম প্রতিদ্বন্দ্বী স্বতন্ত্র প্রার্থী ট্রাক প্রতীকের সোমনাথ সাহা পেয়েছেন ৫২ হাজার ৫৬৬ ভোট।

গত ৭ জানুয়ারি সংসদ নির্বাচনের ভোট চলাকালে ব্যালট বাক্স ছিনতাই ও হামলার কারণে গৌরীপুর উপজেলার সহনাটি ইউনিয়নের ভালুকাপুর সরকারি প্রাথমিক বিদ্যালয় কেন্দ্রের ভোট বাতিল করা হয়েছিল। স্থগিত হওয়া কেন্দ্রে তিন হাজার ৩২ ভোটার। এর মধ্যে শনিবার এক হাজার ৬৭৭ জন ভোট দিয়েছেন।

তার মধ্যে নৌকা প্রতীকের নিলুফার আনজুম পপি পেয়েছেন এক হাজার ২৯৫ এবং ট্রাক প্রতীকের স্বতন্ত্র প্রার্থী সোমনাথ সাহা পান ৩৫৫ ভোট। বাকি ভোট অন্য প্রার্থীরা পেয়েছেন।

ময়মনসিংহ-৩ আসনের ফল ঘোষণার মধ্য দিয়ে দেশের ৩০০ সংসদীয় আসনের মধ্যে ২৯৯টির ফল প্রকাশ পেলো। এর মধ্যে ২২৩টি আসনে জয় পেয়েছেন ক্ষমতাসীন আওয়ামী লীগের নৌকার প্রার্থীরা।

আরো খবর

হীরা খাতুনের অভিযোগ ভিত্তিহীন জানিয়ে যশোর জেলা পুলিশের সংবাদ সম্মেলন
হীরা খাতুনের অভিযোগ ভিত্তিহীন জানিয়ে যশোর জেলা পুলিশের সংবাদ সম্মেলন
সম্পত্তির বন্টন নিয়ে দিনাজপুরে ছেলের হাতে পিতা ও ভাই খুন
সম্পত্তির বন্টন নিয়ে দিনাজপুরে ছেলের হাতে পিতা ও ভাই খুন
বেনাপোলে রাস্তা নিয়ে বিরোধের জেরে প্রতিপক্ষের হুমকিতে থানায় জিডি
বেনাপোলে রাস্তা নিয়ে বিরোধের জেরে প্রতিপক্ষের হুমকিতে থানায় জিডি
শার্শায় বিজিবির পৃথক অভিযানে ঔষধসহ চোরাচালানী পণ্য আটক
শার্শায় বিজিবির পৃথক অভিযানে ঔষধসহ চোরাচালানী পণ্য আটক
শিক্ষাপ্রতিষ্ঠানে যৌন হয়রানি বন্ধে নীতিমালা প্রণয়নের দাবিতে খাগড়াছড়িতে মানববন্ধন
শিক্ষাপ্রতিষ্ঠানে যৌন হয়রানি বন্ধে নীতিমালা প্রণয়নের দাবিতে খাগড়াছড়িতে মানববন্ধন
মধু সংগ্রহ কালে সুন্দরবনে বাঘের আক্রমণে মৌয়াল আহত
মধু সংগ্রহ কালে সুন্দরবনে বাঘের আক্রমণে মৌয়াল আহত
শার্শায় কাভার্ডভ্যান ও মোটসাইকেলের মুখোমুখি সংঘর্ষে নিহত-২
শার্শায় কাভার্ডভ্যান ও মোটসাইকেলের মুখোমুখি সংঘর্ষে নিহত-২
মব সহিংসতা রোধে পুলিশকে আরও কার্যকর ভূমিকা রাখতে হবেঃপ্রধানমন্ত্রী
মব সহিংসতা রোধে পুলিশকে আরও কার্যকর ভূমিকা রাখতে হবেঃপ্রধানমন্ত্রী