সর্বশেষ খবরঃ

গোবিন্দগঞ্জে ৩০ কেজি গাঁজাসহ ৩ মাদক কারবারি গ্রেফতার

গোবিন্দগঞ্জে ৩০ কেজি গাঁজাসহ ৩ মাদক কারবারি গ্রেফতার
গোবিন্দগঞ্জে ৩০ কেজি গাঁজাসহ ৩ মাদক কারবারি গ্রেফতার

আঃ খালেক মন্ডল ( গাইবান্ধা )জেলা প্রতিনিধি :: গাইবান্ধার গোবিন্দগঞ্জে ঢাকা-রংপুর মহাসড়কে একটি ট্রাকে তল্লাশি চালিয়ে ৩০ কেজি গাঁজা জব্দ করেছে র‌্যাব। একই সাথে একটি মোটরসাইকেলসহ ট্রাকটি জব্দ করা হয়। এ ঘটনায় জড়িত তিন মাদক কারবারিকে গ্রেফতার করা হয়েছে।

শনিবার ( ৩১ আগস্ট ) দুপুরে র‌্যাব-১৩ গাইবান্ধা ক্যাম্পের সিনিয়র সহকারী পুলিশ সুপার সালমান নুর আলম স্বাক্ষরিত এক প্রেস বিজ্ঞপ্তিতে এ বিষয়টি জানানো হয়।

গ্রেফতার মাদক কারবারিরা হলেন – নড়াইল সদর উপজেলার ভদ্রবেলা গ্রামের হারুন অর রশিদের ছেলে নাহিদ মিয়া ( ২৭),যশোরের অভয়নগর উপজেলার সময়েল্লেম তলা গ্রামের মকবুল বিশ্বাসের ছেলে নাজমুল বিশ্বাস ( ২৬) ও নজরুল ইসলাম মোল্লার ছেলে আব্বাস মোল্লা (২৫)।

প্রেস বিজ্ঞপ্তিতে বলা হয়, শুক্রবার গভীর রাতে গোপন সংবাদের ভিত্তিতে র‌্যাব-১৩, সিপিসি-৩ গাইবান্ধা ক্যাম্পের একটি দল গোবিন্দগঞ্জ পৌরসভার বোয়ালিয়া মোড় নামক স্থানে ফ্লাইওভারের পূর্বপাশে অভিযান পরিচালনা করে। এ সময় ঢাকা-রংপুর মহাসড়কে একটি ট্রাক তল্লাশি করা হয়। এতে থাকা ৩০ কেজি শুকনো গাঁজা ও একটি মোটরসাইকেলসহ ট্রাকটি জব্দ করা হয়। সেই সাথে ৩ মাদক কারবারিদের গ্রেফতার করা হয়েছে।

র‌্যাব-১৩ গাইবান্ধা ক্যাম্পের সিনিয়র সহকারী পুলিশ সুপার সালমান নুর আলম বলেন, গ্রেফতারকৃতরা দীর্ঘদিন ধরে মাদক কারবারে জড়িত থাকার কথা স্বীকার করেছে। এ ঘটনার সঙ্গে জড়িত অন্যান্যদের বিরুদ্ধে গোপন অনুসন্ধান চলছে। গ্রেফতারকৃত ব্যক্তিদের বিরুদ্ধে মাদক মামলা দিয়ে গোবিন্দগঞ্জ থানায় হস্তান্তর করা হয়েছে। এই আসামিদের বিরুদ্ধে বিভিন্ন থানায় একাধিক মাদক মামলা রয়েছে বলে আরো জানান এ কর্মকর্তা।

আরো খবর

বনবিভাগের ছোড়া গুলিতে সুন্দরবনের কাঁকড়া আহরণকারীর মৃত্যু
বনবিভাগের ছোড়া গুলিতে সুন্দরবনের কাঁকড়া আহরণকারীর মৃত্যু
মাঝ-আকাশে মুখোমুখি সংঘর্ষে বিধ্বস্ত দুই মার্কিন যুদ্ধবিমান
মাঝ-আকাশে মুখোমুখি সংঘর্ষে বিধ্বস্ত দুই মার্কিন যুদ্ধবিমান
শার্শায় পুলিশের হাতে নেশা জাতীয় সিরাপসহ মাদকব্যবসায়ী গ্রেফতার
শার্শায় পুলিশের হাতে নেশা জাতীয় সিরাপসহ মাদকব্যবসায়ী গ্রেফতার
রামগড়ে সেনা অভিযানে অস্ত্র ও গুলি উদ্ধারসহ আটক-৩
রামগড়ে সেনা অভিযানে অস্ত্র ও গুলি উদ্ধারসহ আটক-৩
দিনাজপুরে প্রাথমিক বিদ্যালয় গোল্ডকাপ ফুটবল টুর্নামেন্টের উদ্বোধন
দিনাজপুরে প্রাথমিক বিদ্যালয় গোল্ডকাপ ফুটবল টুর্নামেন্টের উদ্বোধন
নড়াইলে ইয়াবা ট্যাবলেটসহ দুইজন গ্রেফতার
নড়াইলে ইয়াবা ট্যাবলেটসহ দুইজন গ্রেফতার
সুন্দরবনে মুক্তিপণের দাবিতে ৮ জেলেকে অপহরণ 
সুন্দরবনে মুক্তিপণের দাবিতে ৮ জেলেকে অপহরণ 
খাগড়াছড়িতে সেনাবাহিনীর বিশেষ অভিযানে বিপুল অস্ত্র ও সরঞ্জাম উদ্ধার
খাগড়াছড়িতে সেনাবাহিনীর বিশেষ অভিযানে বিপুল অস্ত্র ও সরঞ্জাম উদ্ধার