সর্বশেষ খবরঃ

গোবিন্দগঞ্জে রবি মৌসুমে কৃষকের মাঝে কৃষি প্রণোদনা বিতরণ

গোবিন্দগঞ্জে রবি মৌসুমে কৃষকের মাঝে কৃষি প্রণোদনা বিতরণ
গোবিন্দগঞ্জে রবি মৌসুমে কৃষকের মাঝে কৃষি প্রণোদনা বিতরণ

আঃ খালেক মন্ডল (গাইবান্ধা )জেলা প্রতিনিধি :: গাইবান্ধার গোবিন্দগঞ্জে কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের ২০২৪-২৫ অর্থবছরে রবি মৌসুমে কৃষি প্রণোদনা ও কৃষি পুনর্বাসন কর্মসূচির আওতায় ফসলের আবাদ ও উৎপাদন বৃদ্ধির লক্ষ্যে ক্ষুদ্র ও প্রান্তিক কৃষকদের মাঝে বিনামূল্যে বীজ ও সার বিতরণ করা হয়েছে।

মঙ্গলবার ( ১৯ নভেম্বর ) সকাল ১১টায় উপজেলা কৃষি সম্প্রসারণ অফিসের কৃষক প্রশিক্ষণ কক্ষে উপজেলা কৃষি কর্মকর্তা কৃষিবিদ মেহেদী হাসানের সভাপতিত্বে প্রধান সভায় অতিথি হিসাবে কৃষকদের মাঝে এসব বীজ ও সার বিতরণ করেন উপজেলা নির্বাহী কর্মকর্তা সৈয়দা ইয়াসমিন সুলতানা।

উপজেলা কৃষি সম্প্রসারণ অধিদপ্তর আয়োজিত বিতরণ অনুষ্ঠানে উপজেলা কৃষি সম্প্রসারণ কর্মকর্তা হাদিসুর রহমান, উপজেলা মাধ্যমিক কর্মকর্তা মামুনুর রশিদ, প্রেস ক্লাবের সভাপতি রবিউল কবির মনু, উপজেলা উদ্ভিদ সংরক্ষণ কর্মকর্তা সরোয়ার জাহানসহ বিভিন্ন ইউনিয়নের বিএস ও সুবিধাভোগী কৃষকেরা উপস্থিত ছিলেন।

এসময় উপজেলার ১৭টি ইউনিয়ন ও পৌরসভার মোট ১১ হাজার ৭৪০ জন কৃষকের মাঝে বিনামূল্যে সরিষা, গম, ভুট্টা, চিনাবাদাম, সূর্যমুখী, সয়াবিন, পেঁয়াজ খেসারি, অড়হড়, হাইব্রিড ধান, মুগ ও মসুর বীজ ও রাসায়নিক সার বিতরণ করা হয়।

উপজেলা কৃষি কর্মকর্তা কৃষিবিদ মেহেদী হাসান বলেন, কৃষি প্রণোদনা পেয়ে উপজেলার কৃষকরা ধানসহ বিভিন্ন ফসল উৎপাদনে আরও বেশি উৎসাহিত হচ্ছেন। প্রণোদনা পাওয়ায় প্রান্তিক পর্যায়ের কৃষকদের উৎপাদন খরচ কমছে। অপরদিকে বাড়ছে খাদ্যশস্যসহ বিভিন্ন প্রকার ফসলের উৎপাদন। সরকারের এই উদ্যোগকে কৃষকরা স্বাগত জানিয়েছেন বলেও জানান তিনি।

আরো খবর

বনবিভাগের ছোড়া গুলিতে সুন্দরবনের কাঁকড়া আহরণকারীর মৃত্যু
বনবিভাগের ছোড়া গুলিতে সুন্দরবনের কাঁকড়া আহরণকারীর মৃত্যু
মাঝ-আকাশে মুখোমুখি সংঘর্ষে বিধ্বস্ত দুই মার্কিন যুদ্ধবিমান
মাঝ-আকাশে মুখোমুখি সংঘর্ষে বিধ্বস্ত দুই মার্কিন যুদ্ধবিমান
শার্শায় পুলিশের হাতে নেশা জাতীয় সিরাপসহ মাদকব্যবসায়ী গ্রেফতার
শার্শায় পুলিশের হাতে নেশা জাতীয় সিরাপসহ মাদকব্যবসায়ী গ্রেফতার
রামগড়ে সেনা অভিযানে অস্ত্র ও গুলি উদ্ধারসহ আটক-৩
রামগড়ে সেনা অভিযানে অস্ত্র ও গুলি উদ্ধারসহ আটক-৩
দিনাজপুরে প্রাথমিক বিদ্যালয় গোল্ডকাপ ফুটবল টুর্নামেন্টের উদ্বোধন
দিনাজপুরে প্রাথমিক বিদ্যালয় গোল্ডকাপ ফুটবল টুর্নামেন্টের উদ্বোধন
নড়াইলে ইয়াবা ট্যাবলেটসহ দুইজন গ্রেফতার
নড়াইলে ইয়াবা ট্যাবলেটসহ দুইজন গ্রেফতার
সুন্দরবনে মুক্তিপণের দাবিতে ৮ জেলেকে অপহরণ 
সুন্দরবনে মুক্তিপণের দাবিতে ৮ জেলেকে অপহরণ 
খাগড়াছড়িতে সেনাবাহিনীর বিশেষ অভিযানে বিপুল অস্ত্র ও সরঞ্জাম উদ্ধার
খাগড়াছড়িতে সেনাবাহিনীর বিশেষ অভিযানে বিপুল অস্ত্র ও সরঞ্জাম উদ্ধার