সর্বশেষ খবরঃ

গোবিন্দগঞ্জে ভয়াবহ অগ্নিকান্ডে ব্যাপক ক্ষয়ক্ষতি

গোবিন্দগঞ্জে ভয়াবহ অগ্নিকান্ডে ব্যাপক ক্ষয়ক্ষতি
গোবিন্দগঞ্জে ভয়াবহ অগ্নিকান্ডে ব্যাপক ক্ষয়ক্ষতি

আঃ খালেক মন্ডল ( গাইবান্ধা ) জেলা প্রতিনিধি :: গাইবান্ধার গোবিন্দগঞ্জ উপজেলার সাপমারা ইউনিয়নের বৈরাগীরহাটে গতকাল শুক্রবার ( ৩০ আগষ্ট ) দিবাগত রাত সাড়ে ৩টার দিকে এই ভয়াবহ অগ্নিকাণ্ডের ঘটনা ঘটে।

এলাকাবাসী সূত্রে জানা যায়, একটি ইলেকট্রিক দোকানে ইলেকট্রিশিয়ান কাজ শেষে রাতে বন্ধ করে বাড়ি চলে যায়। অসাবধানতাবশত দোকানে বৈদ্যুতিক বোর্ডের সাথে মোবাইল ফোনের চার্জার লাগানো অবস্থায় ছিল।সেই মোবাইল চার্জার শর্ট সার্কিটের মাধ্যমে বিস্ফোরিত হয়ে আগুনের সূত্রপাত ঘটে।

অগ্নিকাণ্ডের খবর পেয়ে গোবিন্দগঞ্জ ফায়ার সার্ভিস স্টেশনের একটি ইউনিট গিয়ে আগুন নেভানোর চেষ্টা করে। প্রায় এক ঘন্টা চেষ্টা চালিয়ে তারা আগুন নিয়ন্ত্রনে আনে।

এ অগ্নিকান্ডের ঘটনায় ক্ষতিগ্রস্ত ব্যবসায়ীরা সম্পূর্ণ দিশেহারা হয়ে পড়েছে। অগ্নিকান্ডে ১০ থেকে ১২টি দোকান পুড়ে প্রায় অর্ধকোটি টাকার বেশি মালামাল ভস্মীভূত হয়েছে বলে প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে।

আরো খবর

বেনাপোলে বিজিবির অভিযানে বিষ্ফোরক দ্রব্য উদ্ধার
বেনাপোলে বিজিবির অভিযানে বিষ্ফোরক দ্রব্য উদ্ধার
কাশিয়ানীতে আদালতের নির্দেশ উপেক্ষা করে জমি দখল
কাশিয়ানীতে আদালতের নির্দেশ উপেক্ষা করে জমি দখল
শ্যামনগরে প্রতিবন্ধীদের মাঝে হুইলচেয়ার বিতরণ
শ্যামনগরে প্রতিবন্ধীদের মাঝে হুইল চেয়ার বিতরণ
শার্শায় এস এ পরিবহনের কার্ভাডভ্যান হতে বিপুল পরিমান চোরাচালানী পণ্য উদ্ধার
শার্শায় এস এ পরিবহনের কার্ভাডভ্যান হতে বিপুল পরিমান চোরাচালানী পণ্য উদ্ধার
বেনাপোলে রাস্তা দখল করে ভবন নির্মাণ ও মিথ্যা মামলার প্রতিবাদে সংবাদ সম্মেলন
বেনাপোলে রাস্তা দখল করে ভবন নির্মাণ ও মিথ্যা মামলার প্রতিবাদে সংবাদ সম্মেলন
তেলের আশায় শার্শার তেল পাম্প গুলোতে মোটরসাইকেলের দীর্ঘ লাইন
তেলের আশায় শার্শার তেল পাম্প গুলোতে মোটরসাইকেলের দীর্ঘ লাইন
খাগড়াছড়িতে অবৈধ তেল মজুদের বিরুদ্ধে অভিযান
খাগড়াছড়িতে অবৈধ তেল মজুদের বিরুদ্ধে অভিযান
গোপালগঞ্জ মেডিকেল এলাকায় অবৈধ দোকান ঘরে জন  দুর্ভোগ চরমে
গোপালগঞ্জ মেডিকেল এলাকায় অবৈধ দোকান ঘরে জন দুর্ভোগ চরমে