সর্বশেষ খবরঃ

গোবিন্দগঞ্জে বিএনপির আটক ৩ নেতাকে ছিনিয়ে নিলো কর্মীরা

গোবিন্দগঞ্জে বিএনপির আটক ৩ নেতাকে ছিনিয়ে নিলো কর্মীরা
গোবিন্দগঞ্জে বিএনপির আটক ৩ নেতাকে ছিনিয়ে নিলো কর্মীরা

আঃ খালেক মন্ডল ( গাইবান্ধা )জেলা প্রতিনিধি :: গাইবান্ধার গোবিন্দগঞ্জ উপজেলার মহিমাগঞ্জে পুলিশের হাতে আটক ৩ নেতাকে পুলিশের গাড়ি হতে ছিনিয়ে নিয়েছে বিএনপির নেতাকর্মীসহ তাদের স্বজনরা।

রোববার ( ২৯ অক্টোবর ) বেলা ১টার দিকে হরতাল চলাকালে মহিমাগঞ্জের রংপুর চিনিকলের সামনের গোবিন্দগঞ্জ-মহিমাগঞ্জ সড়কে এ ঘটনা ঘটে।

প্রত্যক্ষদর্শীরা জানান, রোববার গোবিন্দগঞ্জ-মহিমাগঞ্জ সড়কের রংপুর চিনিকল এলাকায় যান চলাচলে বাঁধা দিয়ে পিকেটিং করছিল একদল বিএনপি নেতা-কর্মী। খবর পেয়ে বেলা ১টার দিকে গোবিন্দগঞ্জ থানার ওসিসহ একদল পুলিশ এসে সেখান থেকে উপজেলা বিএনপির যুগ্ম আহবায়ক আবু সুফিয়ান সুজাসহ ৩ বিএনপি নেতাকে আটক করে পুলিশের ভ্যানে তোলে। এসময় স্থানীয় গোপালপুর গ্রামের একদল নারী-পুরুষসহ তাদের স্বজনর এবং উপস্থিত বিএনপির নেতাকর্মীরা অতর্কিত পুলিশ ভ্যানে আক্রমণ করে।

এসময় তারা পুলিশের ওপর চড়াও হয়ে আটকদের ছিনিয়ে নেয়। এ ছাড়াও তারা রাস্তা আটকে পুলিশকে আক্রমণ করে কয়েকজন পুলিশ সদস্যকে মারপিট করে। তখন পুলিশ কয়েক রাউন্ড রাবার বুলেট ছুড়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে। পুলিশ ছিনিয়ে নেওয়া নেতা-কর্মীদের আর আটক করতে পারেনি।

গোবিন্দগঞ্জ থানার পরিদর্শক ( তদন্ত ) বুলবুল ইসলাম বলেন এ ঘটনায় মামলা প্রক্রিয়াধীন রয়েছে।

আরো খবর

ইসলামী ছাত্রশিবিরের প্রতিষ্ঠা বার্ষিকীতে বেনাপোলে স্বাগত র‌্যালী
ইসলামী ছাত্রশিবিরের প্রতিষ্ঠা বার্ষিকীতে বেনাপোলে স্বাগত র‌্যালী
তেরখাদায় নির্বাচনে দায়িত্বপ্রাপ্ত পিজাইডিং অফিসাদের প্রশিক্ষণ অনুষ্ঠিত
তেরখাদায় নির্বাচনে দায়িত্বপ্রাপ্ত পিজাইডিং অফিসাদের প্রশিক্ষণ অনুষ্ঠিত
বেনাপোল জুড়ে শোভা পাচ্ছে দাঁড়িপাল্লা টাওয়ার
বেনাপোল জুড়ে শোভা পাচ্ছে দাঁড়িপাল্লা টাওয়ার
বিএনপি সরকার গঠন করলে ফরিদপুরকে বিভাগ করা হবেঃ তারেক রহমান
বিএনপি সরকার গঠন করলে ফরিদপুরকে বিভাগ করা হবেঃ তারেক রহমান
শ্যামনগরে জামায়াত প্রার্থী গাজী নজরুল ইসলামের সংবাদ সম্মেলন
শ্যামনগরে জামায়াত প্রার্থী গাজী নজরুল ইসলামের সংবাদ সম্মেলন
খাগড়াছড়িতে বাস-মোটরসাইকেল মুখোমুখি সংঘর্ষে নিহত ১
খাগড়াছড়িতে বাস-মোটরসাইকেল মুখোমুখি সংঘর্ষে নিহত ১
শার্শায় পুতে রাখা বোমার বিস্ফোরণে দুই শ্রমিক আহত
শার্শায় পুতে রাখা বোমার বিস্ফোরণে দুই শ্রমিক আহত
নারীদের মোটরসাইকেল চালানোর অনুমতি দিলো ইরান
নারীদের মোটরসাইকেল চালানোর অনুমতি দিলো ইরান