সর্বশেষ খবরঃ

গোবিন্দগঞ্জে পৃথক ঘটনায় ২ জনের মৃত্যু

বিদ্যুৎস্পৃষ্ট হয়ে গোবিন্দগঞ্জে গৃহবধুর মৃত্যু
প্রতিকী ছবি

আঃ খালেক মন্ডল ( গাইবান্ধা ) জেলা প্রতিনিধি :: গাইবান্ধার গোবিন্দগঞ্জে পৃথক দুটি ঘটনায় বিষধর সাপের কামড়ে দুই সন্তানের জননী ও এক শিক্ষক গ্যাস টেবলেট খেয়ে মৃত্যু হয়েছে।

জানাগেছে, রবিবার ( ৬ আগস্ট ) রাত ৮ টার দিকে গোবিন্দগঞ্জ উপজেলার মহিমাগঞ্জ ইউনিয়নের ছয়ঘড়িয়া গ্রামে আশরাফুল ইসলামের স্ত্রী রাশেদা বেগম ( ৩২) সাপের কামড়ে মুত্যূ হয়।

স্থানীয়রা জানান, রাতের আঁধারে রাশেদা প্রতিবেশীর বাড়ি থেকে ফেরার সময় তাঁর পায়ে বিষধর সাপ দংশন করে। বিষয়টি গুরুত্ব না দিয়ে ইঁদুর-চিকা কামড় দিয়েছে মনে করে বিছানায় শুয়ে পড়ে প্রায় একঘন্টা পর বিষের তীব্রতা অসহনীয় পর্যায়ে গেলে রাশেদা চিৎকার শুরু করে। পরে স্বজনরা তাকে দ্রুত গোবিন্দগঞ্জ উপজেলা স্বাস্থ্য কেন্দ্রে নিয়ে গেলে তাকে সাপে কামড় দিয়েছে বলে নিশ্চিত করে চিকিৎসকরা। তাকে দ্রুত বগুড়া শহীদ জিয়াউর রহমান মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করে। সেখানে কিছুক্ষণ পর রাশেদার মৃত্যু হয়।

অপরদিকে,গোবিন্দগঞ্জ উপজেলায় কাজি রাশেদুর রহমান লিপু নামের এক স্কুল শিক্ষকের মৃত্যু হয়েছে। তার এই মৃত্যুকে ঘিরে স্থানীয়দের মাঝে শুরু হয়েছে নানা গুঞ্জন। কেউ বলেছে গ্যাস ট্যাবেলট খেয়ে আত্নহত্যা আবার কেউ কেউ বলেছে অন্য কথা।কাজি রাশেদুর রহমান লিপু কাজিপাড়া উচ্চ বিদ্যালয়ের ভারপ্রাপ্ত প্রধান শিক্ষক ও কাজিপাড়া গ্রামের মৃত কাজি মোয়াজ্জেম হোসেনের পুত্র।

রবিবার ( ৬ আগস্ট ) বিকেলে উপজেলার রাখালবুরুজ ইউনিয়নের কাজিপাড়া গ্রামে এ ঘটনা ঘটে। রাত সাড়ে ৯ টার দিকে ঘটনা স্থলে যায় একদল পুলিশ।

স্থানীয় সুত্রে জানা গেছে, কাজি রাশেদুর রহমান লিপুর পারিবারিক দ্বন্দ্ব চলে আসছিল। কাজীপাড়া উচ্চ বিদ্যালয় চাকরি দেওয়ার টাকা চাওয়াকে কেন্দ্র করে তার বড় ভাই মতলু কাজী এবং রাব্বি নামের ব্যক্তির সঙ্গে কথা কাটা কাটির এক পর্যায়ে তারা রাশেদুর রহমান লিপু মাস্টারকে মারপিট করে আহত করে।

এরই মধ্যে রোববার বিকেলে নিজ বাড়িতে হঠাৎ অসুস্থ হওয়ায় স্বজনরা দ্রুত তাকে উদ্ধার করে প্রথমে গোবিন্দগঞ্জ থানা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক উন্নত চিকিৎসার জন্য বগুড়া শজিমে কলেজে হাসপাতালে রেফার্ট করেন। বগুড়া শহীদ জিয়াউর রহমান মেডিকেল কলেজ হাসপাতালে নেওয়ার পথে লিপু মারা যায়।

এ ব্যাপারে গোবিন্দগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা ( ওসি ) শামসুল আলম শাহ বলেন, এ ঘটনার খবর পেয়ে রাতেই ঘটনা স্থলে পুলিশ পাঠানো হয়েছে। বিষয়টি খতিয়ে দেখে মৃত্যুর কারণ জানার চেষ্টা করা হবে।

আরো খবর

দিনাজপুরে শিশুর ছবি বিকৃত করে পর্নোগ্রাফি ও ব্ল্যাকমেইল মামলার প্রধান আসামি গ্রেফতার
দিনাজপুরে শিশুর ছবি বিকৃত করে পর্নোগ্রাফি ও ব্ল্যাকমেইল মামলার প্রধান আসামি গ্রেফতার
গৌরীপুরে ‘স্টার্টআপ, সায়েন্স প্রজেক্ট ও ইনোভেশন আইডিয়া শোকেসিং প্রোগ্রাম’ অনুষ্ঠিত
গৌরীপুরে ‘স্টার্টআপ,সায়েন্স প্রজেক্ট ও ইনোভেশন আইডিয়া শোকেসিং প্রোগ্রাম’ অনুষ্ঠিত
নড়াইলে সাজাপ্রাপ্ত পলাতক আসামী জামাল গ্রেপ্তার
নড়াইলে সাজাপ্রাপ্ত পলাতক আসামী জামাল গ্রেপ্তার
প্রধানমন্ত্রীর ঘোষণায় দিনাজপুরে বৃক্ষরোপণ কর্মসূচির উদ্বোধন
প্রধানমন্ত্রীর ঘোষণায় দিনাজপুরে বৃক্ষরোপণ কর্মসূচির উদ্বোধন
শার্শায় কলেজ ছাত্রী ধর্ষণের দায়ে যুবক গ্রেফতার
শার্শায় কলেজ ছাত্রী ধর্ষণের দায়ে যুবক গ্রেফতার
বেনাপোল হয়ে সড়ক পথে ঢাকা গেলেন ভারতীয় হাইকমিশনার
বেনাপোল হয়ে সড়ক পথে ঢাকা গেলেন নব নিযুক্ত ভারতীয় হাইকমিশনার
বিশ্বকাপের উদ্বোধনী ম্যাচে জয় পেলো মেক্সিকো
বিশ্বকাপের উদ্বোধনী ম্যাচে জয় পেলো মেক্সিকো
জলবায়ু সহনশীলতা বৃদ্ধিতে অ্যাডভোকেসি সভা
জলবায়ু সহনশীলতা বৃদ্ধিতে অ্যাডভোকেসি সভা