সর্বশেষ খবরঃ

গোবিন্দগঞ্জে নিখোঁজ শিহাবের মরদেহ ২০ ঘন্টা পর উদ্ধার

গোবিন্দগঞ্জে নিখোঁজ শিহাবের মরদেহ ২০ ঘন্টা পর উদ্ধার
শিহাবের ছবি

আঃ খালেক মন্ডল (গাইবান্ধা ) জেলা প্রতিনিধি :: গাইবান্ধার গোবিন্দগঞ্জে তিন বন্ধু মিলে গোসল করতে গিয়ে শিহাব ( ১৮ ) নামের এক যুবক নিখোঁজ হওয়ার ২০ ঘন্টা পর তার মরদেহ উদ্ধার হয়েছে।

জানাগেছে,গোবিন্দগঞ্জ উপজেলার রাজাহার ইউনিয়নের শিহিপুর গ্ৰামের খাজা মিয়ার পুত্র শিহাব ( ১৮) মঙ্গলবার দুপুর ১২ টার দিকে তিন বন্ধু মিলে পানিতলা খালে গোসল করতে যায়। খালে তীব্র স্রোত থাকায় শিহাব স্রোতে ডুবিয়ে যায়। দুই বন্ধু তাকে না পেয়ে গ্ৰামবাসীকে খবর দেয়।

পরে স্থানীয় লোকজন গোবিন্দগঞ্জ ফায়ার সার্ভিসে সংবাদ দিলে ফায়ার সার্ভিস ঘটনাস্থলে এসে অনেক খোঁজাখুঁজি করে না পেয়ে রংপুর ডুবুরি দলকে অবগত করলে ডুবূরি দল ২দিন ধরে অনেক খোঁজাখুঁজি করে বুধবার সকালে ডুবুড়ি দল ( ২০ ঘন্টা পর ) শিহাবের মরদেহ খাল থেকে উদ্ধার করেছে।

গোবিন্দগঞ্জ ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্সের ওয়ারহাউজ ইন্সপেক্টর আরিফ আনোয়ার নিখোঁজ কলেজ ছাত্র শিহাবের মৃতদেহ উদ্ধারের বিষয়টি নিশ্চিত করেছেন।

আরো খবর

প্রয়াত সাংবাদিকদের রুহের মাগফেরাত কামনায় আলোচনা ও দোয়া
প্রয়াত সাংবাদিকদের রুহের মাগফেরাত কামনায় আলোচনা ও দোয়া
গুলিবিদ্ধ অবস্থায় ইউপিডিএফের উপজেলা সংগঠক ঝিমিত চাকমা আটক
গুলিবিদ্ধ অবস্থায় ইউপিডিএফের উপজেলা সংগঠক ঝিমিত চাকমা আটক
দিনাজপুরে মা ও শিশু সহায়তা কর্মসূচির ওয়ানস্টপ সার্ভিস এনরোলমেন্ট ক্যাম্পেইন উদ্বোধন
দিনাজপুরে মা ও শিশু সহায়তা কর্মসূচির ওয়ানস্টপ সার্ভিস এনরোলমেন্ট ক্যাম্পেইন উদ্বোধন
চালিতাঘাটা হাট বাজার ইজারা বাতিলের দাবিতে শ্যামনগরে মানববন্ধন
চালিতাঘাটা হাট বাজার ইজারা বাতিলের দাবিতে শ্যামনগরে মানববন্ধন
কঙ্গোকে হারিয়ে নকআউটে কলম্বিয়া
কঙ্গোকে হারিয়ে নকআউটে কলম্বিয়া
খামেনির দাফন অনুষ্ঠানে মোদিকে আমন্ত্রণ জানাল ইরান
খামেনির দাফন অনুষ্ঠানে মোদিকে আমন্ত্রণ জানাল ইরান
মেসির জোড়া গোলে অস্ট্রিয়াকে উড়িয়ে নকআউটে আর্জেন্টিনা
মেসির জোড়া গোলে অস্ট্রিয়াকে উড়িয়ে নকআউটে আর্জেন্টিনা
বেনাপোল কাস্টমস কর্মকর্তার নেতৃত্বে পণ্য পাচারকালে তিন কোটি টাকার পণ্য উদ্ধারসহ আটক-৩
বেনাপোল কাস্টমস কর্মকর্তার নেতৃত্বে পণ্য পাচারকালে তিন কোটি টাকার পণ্য উদ্ধারসহ আটক-৩