সর্বশেষ খবরঃ

গোবিন্দগঞ্জে জাতীয় মৎস্য সপ্তাহ উপলক্ষ্যে বর্ণাঢ্য র‌্যালি-আলোচনা সভা

গোবিন্দগঞ্জে জাতীয় মৎস্য সপ্তাহ উপলক্ষে বর্ণাঢ্য র‌্যালি-আলোচনা সভা
গোবিন্দগঞ্জে জাতীয় মৎস্য সপ্তাহ উপলক্ষ্যে বর্ণাঢ্য র‌্যালি

আঃখালেক মন্ডল ( গাইবান্ধা )জেলা প্রতিনিধি :: “ নিরাপদ মাছে ভরবো দেশ, গড়বো স্মার্ট বাংলাদেশ” প্রতিপাদ্যকে সামনে রেখে গাইবান্ধার গোবিন্দগঞ্জে জাতীয় মৎস্য সপ্তাহ পালন করা হয়েছে।

মঙ্গলবার দুপুরে উপজেলা পরিষদ চত্বর থেকে বর্ণাঢ্য র‌্যালি বের হয়ে শহরের বিভিন্ন সড়ক প্রদক্ষিণ করে।র‌্যালি শেষে উপজেলা পরিষদের পুকুরে পোনামাছ অবমুক্ত করা হয়।

অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন গাইবান্ধা-৪ গোবিন্দগঞ্জ আসনের সংসদ সদস্য প্রকৌশলী মনোয়ার হোসেন চৌধুরী এবং বিশেষ অতিথি ছিলেন উপজেলা আওয়ামী লীগের সভাপতি ও উপজেলা পরিষদের চেয়ারম্যান আব্দুল লতিফ প্রধান।

গোবিন্দগঞ্জ উপজেলা সিনিয়র মৎস্য অধিদপ্তরের আয়োজনে অনুষ্ঠিত আলোচনা সভায় সভাপত্বি করেন উপজেলা নির্বাহী অফিসার মোঃ আরিফ হোসেন। এতে প্রধান ও বিশেষ অতিথি ছাড়াও অন্যান্যের মধ্যে বক্তব্য রাখেন উপজেলা মহিলা ভাইস চেয়াম্যান শাকিলা বেগম, উপজেলা সিনিয়র মৎস্য কর্মকর্তা ইমরান হোসেন চৌধুরী, উপজেলা প্রাণী সম্পদ কর্মকর্তা ডাঃ বেলাল হোসেন, গোবিন্দগঞ্জ প্রেসক্লাব সভাপতি গোপাল মোহন্ত, আদর্শ মৎস্য চাষী সুমন মিয়া প্রমুখ।

আলোচনা শেষে অতিথিবৃন্দ উপজেলার ৩ জন সফল মৎস্য চাষীকে সম্মাননা ক্রেষ্ট প্রদান করেন।

আরো খবর

উন্নয়নের বার্তা নিয়ে ২৭ এপ্রিল যশোরে আসছেন প্রধানমন্ত্রী
উন্নয়নের বার্তা নিয়ে ২৭ এপ্রিল যশোরে আসছেন প্রধানমন্ত্রী
দিনাজপুর জেলা আইনজীবী সমিতির ভোট গ্রহণ সম্পন্ন
দিনাজপুর জেলা আইনজীবী সমিতির ভোট গ্রহণ সম্পন্ন
খাগড়াছড়িতে  শিশু যৌন নিপীড়নের অভিযোগে যুবক গ্রেপ্তার
খাগড়াছড়িতে শিশু যৌন নিপীড়নের অভিযোগে যুবক গ্রেপ্তার
বেনাপোলে প্রভাবশালীদের দখলে কোটি কোটি টাকা মূল্যের সরকারী জমি
বেনাপোলে প্রভাবশালীদের দখলে কোটি কোটি টাকা মূল্যের সরকারী জমি
জুলাই যোদ্ধাদের পুনর্বাসন অধ্যাদেশ সংসদে পাস
জুলাই যোদ্ধাদের পুনর্বাসন অধ্যাদেশ সংসদে পাস
প্রবল ঝড়ে নৌকা ডুবিতে এখনো নিখোঁজ ৪ মৌয়াল
প্রবল ঝড়ে নৌকা ডুবিতে এখনো নিখোঁজ ৪ মৌয়াল
যশোরে স্বর্ণেরবারসহ পাচারকারী আটক
যশোরে স্বর্ণেরবারসহ পাচারকারী আটক
যশোরে তেল নেওয়ার সময় মোটরসাইকেলে অগ্নিকাণ্ড
যশোরে তেল নেওয়ার সময় মোটরসাইকেলে অগ্নিকাণ্ড