সর্বশেষ খবরঃ

গোবিন্দগঞ্জে গৃহবধুর ঝুলন্ত মরদেহ উদ্ধার

গোবিন্দগঞ্জে গৃহবধুর ঝুলন্ত মরদেহ উদ্ধার
গোবিন্দগঞ্জে গৃহবধুর ঝুলন্ত মরদেহ উদ্ধার

আঃ খালেক মন্ডল(গাইবান্ধা )জেলা প্রতিনিধি :: গাইবান্ধার গোবিন্দগঞ্জে জরিনা খাতুন ( ২৬) নামে এক গৃবধুর ঝুলন্ত মরদেহ উদ্ধার করেছে পুলিশ।

শনিবার ( ২৩ নভেম্বর ) দুপুর সাড়ে ১২টায় উপজেলার হরিরামপুর ইউনিয়নের ধুন্দিয়া গ্রাম থেকে মরদেহটি উদ্ধার করা হয়। জরিনা খাতুন ওই গ্রামের বেলাল হোসেনের স্ত্রী। উপজেলার নাকাই ইউনিয়নের ক্রোড়গাছা গ্রামের আব্দুল জলিলের মেয়ে।

স্বজনদের বরাতে হরিরামপুর ইউনিয়ন পরিষদ সদস্য আব্দুর রশিদ জানান,চাকরির সুবাদে ঢাকায় একাই থাকতেন জরিনা খাতুনের স্বামী বেলাল হোসেন। কিন্তু জরিনার দাবী ছিল তাকেও ঢাকায় নিতে হবে। এ নিয়ে স্বামী-স্ত্রীর মধ্যে ঝগড়া হতো। ধারণা করা হচ্ছে, এর জের ধরেই স্বামীর সঙ্গে অভিমান করে পরিবারের সকলের অজান্তে জরিনা তার শয়ন ঘরে গলায় ফঁাস দিয়ে আত্মহত্যা করে। বেলা সাড়ে ১২টার দিকে সন্তানদের কান্নাকাটি শুনে পরিবারের লোকজন জরিনার ঘরে গিয়ে তাকে ঝুলন্ত অবস্থায় দেখে থানায় খবর দেয়।

গোবিন্দগঞ্জ থানার পরিদর্শক ইকবাল পাশা জানান,মরদেহ উদ্ধার করে ময়না তদন্তের জন্য মর্গে পাঠানো হয়েছে।

আরো খবর

গৌরীপুরে চাকরি মেলা অনুষ্ঠিত
গৌরীপুরে চাকরি মেলা অনুষ্ঠিত
নিখোঁজের ৬ দিন পর মনোজ পাইকের মরদেহ উদ্ধার
নিখোঁজের ৬ দিন পর মনোজ পাইকের মরদেহ উদ্ধার
রিভারাইন বিজিবি’র অভিযানে এয়ারগান ও গুলি উদ্ধার
রিভারাইন বিজিবি’র অভিযানে এয়ারগান ও গুলি উদ্ধার
খাগড়াছড়িতে ইসলামী ছাত্রশিবিরের বর্ণাঢ্য র‍্যালী ও সমাবেশ
খাগড়াছড়িতে ইসলামী ছাত্রশিবিরের বর্ণাঢ্য র‍্যালী ও সমাবেশ
ইসলামী ছাত্রশিবিরের প্রতিষ্ঠা বার্ষিকীতে বেনাপোলে স্বাগত র‌্যালী
ইসলামী ছাত্রশিবিরের প্রতিষ্ঠা বার্ষিকীতে বেনাপোলে স্বাগত র‌্যালী
তেরখাদায় নির্বাচনে দায়িত্বপ্রাপ্ত পিজাইডিং অফিসাদের প্রশিক্ষণ অনুষ্ঠিত
তেরখাদায় নির্বাচনে দায়িত্বপ্রাপ্ত পিজাইডিং অফিসাদের প্রশিক্ষণ অনুষ্ঠিত
বেনাপোল জুড়ে শোভা পাচ্ছে দাঁড়িপাল্লা টাওয়ার
বেনাপোল জুড়ে শোভা পাচ্ছে দাঁড়িপাল্লা টাওয়ার
বিএনপি সরকার গঠন করলে ফরিদপুরকে বিভাগ করা হবেঃ তারেক রহমান
বিএনপি সরকার গঠন করলে ফরিদপুরকে বিভাগ করা হবেঃ তারেক রহমান