সর্বশেষ খবরঃ

গোপালগঞ্জে সেনাবাহিনীর টহল দলের ওপর বিক্ষোভকারীদের হামলা

গোপালগঞ্জে সেনাবাহিনীর টহল দলের ওপর বিক্ষোভকারীদের হামলা
গোপালগঞ্জে সেনাবাহিনীর টহল দলের ওপর বিক্ষোভকারীদের হামলা

গোপালগঞ্জের সদর উপজেলার গোপীনাথপুরে বিক্ষোভকারীরা ধারালো অস্ত্র দিয়ে সেনা টহল দলের ওপর হামলা করেছে।শনিবার রাতে আন্তঃবাহিনী জনসংযোগ পরিদপ্তর ( আইএসপিআর ) এক বিজ্ঞপ্তিতে এই তথ্য জানিয়েছে।

আইএসপিআর জানায়,বিক্ষোভকারীরা গোপালগঞ্জ-ঢাকা মহাসড়ক অবরোধ করে রাখলে প্রাথমিকভাবে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনার জন্য দায়িত্ব পালনরত সেনাবাহিনীর ২টি টহল দল ঘটনাস্থলে যায়। এসময় উত্তেজিত বিক্ষোভকারীরা সেনা টহল দলের উপর ইট-পাটকেল ছুঁড়ে মারে এবং দেশীয় তৈরি অস্ত্র দিয়ে টহল দলের সদস্যদের আঘাত করলে ৩ জন অফিসার,১জন জুনিয়র কমিশন অফিসার ও ৫ জন সেনাসদস্য আহত হয়।

উল্লেখ্য,উক্ত ঘটনায় আহত সেনা সদস্যরা আশঙ্কামুক্ত ও চিকিৎসাধীন রয়েছে। এছাড়াও তারা সেনাবাহিনীর একটি গাড়ি পুড়িয়ে দেয় এবং দুটি গাড়ি ভাংচুর করে। এ সময় বিক্ষোভকারীদের ছত্রভঙ্গ করে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনার জন্য সেনা টহল দল ৪ রাউন্ড এ্যামোনিশন ফায়ার করে।

পরিস্থিতির তীব্রতা পরিলক্ষিত হওয়ায় ইতোমধ্যে ঘটনাস্থলে অতিরিক্ত সেনা মোতায়েন করা হয়েছে বলে আইএসপিআর জানিয়েছে।

আরো খবর

শিল্পী সমিতির নির্বাচন শুরু,ভোট দিবেন ৫৭৩ ভোটার
শিল্পী সমিতির নির্বাচন শুরু,ভোট দিবেন ৫৭৩ ভোটার
আন্তর্জাতিক ফুটবলকে বিদায় জানালেন লুকা মদ্রিচ
আন্তর্জাতিক ফুটবলকে বিদায় জানালেন লুকা মদ্রিচ
শ্যামনগরে তিন দিনব্যাপী নজরুল বর্ষ উদযাপনের শুভ উদ্বোধন
শ্যামনগরে তিন দিনব্যাপী নজরুল বর্ষ উদযাপনের শুভ উদ্বোধন
ঠাকুরগাঁওয়ে ১৮৮ বোতল মাদকসহ গ্রেফতার ১
ঠাকুরগাঁওয়ে ১৮৮ বোতল মাদকসহ গ্রেফতার ১
খাগড়াছড়িতে এইচএসসি পরীক্ষায় অংশ নিচ্ছেন ৮ হাজার ৫০১ পরীক্ষার্থী
খাগড়াছড়িতে এইচএসসি পরীক্ষায় অংশ নিচ্ছেন ৮ হাজার ৫০১ পরীক্ষার্থী
দিনাজপুরে অসহায় ও দুস্থদের মাঝে চাল ও নগদ অর্থ বিতরণ
দিনাজপুরে অসহায় ও দুস্থদের মাঝে চাল ও নগদ অর্থ বিতরণ
ফের প্রাণনাশের হুমকি পেল রোহিত শেঠি
ফের প্রাণনাশের হুমকি পেল রোহিত শেঠি
দেশের সব তেলের ডিপো বুধবার বন্ধ থাকবেঃবিপিসি
দেশের সব তেলের ডিপো বুধবার বন্ধ থাকবেঃবিপিসি