সর্বশেষ খবরঃ

গাইবান্ধায় পলিথিন জব্দসহ জরিমানা আদায়

গাইবান্ধায় পলিথিন জব্দসহ জরিমানা আদায়
গাইবান্ধায় পলিথিন জব্দসহ জরিমানা আদায়

আঃ খালেক মন্ডল :: গাইবান্ধায় নিষিদ্ধ ঘোষিত পলিথিনের বিরুদ্ধে অভিযান পরিচালনা করেছে জেলা প্রশাসন। এ অভিযানে কয়েকটি দোকান থেকে ১০ কেজি পলিথিন জব্দ করা হয়েছে। একইসঙ্গে কয়েকজন ব্যবসায়ীকে ২০ হাজার টাকা জরিমানা করা হয়েছে।

জেলা প্রশাসক চৌধুরী মোয়াজ্জম আহমদের নেতৃত্বে শনিবার ( ৯ নভেম্বর ) দুপুর ১২টার দিকে জেলা শহরের পুরাতন বাজার ও হকার্স মার্কেটে এ অভিযান পরিচালনা করা হয়।

এসময় তার সঙ্গে জেলা প্রশাসনের কার্যালয়ের সহকারি কমিশনার ও এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট সাদরুল আলম, জেলা পরিবেশ অধিদপ্তরের পরিদর্শক শের আলম, ইয়ুথ নেট ফর ক্লাইমেট জাস্টিসের বিভাগীয় সমন্বয়ক মারুফ হাসানসহ আরো অনেকে উপস্থিত ছিলেন।

জেলা প্রশাসক চৌধুরী মোয়াজ্জম আহমদ বলেন, বর্তমান সরকার সারাদেশে পলিথিন নিষিদ্ধ করেছে। সরকারের এ উদ্যোগকে কার্যকর ও ফলপ্রসু করতে জেলা প্রশাসনের এই অভিযান। এ অভিযান অব্যাহত থাকবে। সরকারের এই নির্দেশ যারা অমান্য করবে তাদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা নেওয়া হবে।

আরো খবর

বনবিভাগের ছোড়া গুলিতে সুন্দরবনের কাঁকড়া আহরণকারীর মৃত্যু
বনবিভাগের ছোড়া গুলিতে সুন্দরবনের কাঁকড়া আহরণকারীর মৃত্যু
মাঝ-আকাশে মুখোমুখি সংঘর্ষে বিধ্বস্ত দুই মার্কিন যুদ্ধবিমান
মাঝ-আকাশে মুখোমুখি সংঘর্ষে বিধ্বস্ত দুই মার্কিন যুদ্ধবিমান
শার্শায় পুলিশের হাতে নেশা জাতীয় সিরাপসহ মাদকব্যবসায়ী গ্রেফতার
শার্শায় পুলিশের হাতে নেশা জাতীয় সিরাপসহ মাদকব্যবসায়ী গ্রেফতার
রামগড়ে সেনা অভিযানে অস্ত্র ও গুলি উদ্ধারসহ আটক-৩
রামগড়ে সেনা অভিযানে অস্ত্র ও গুলি উদ্ধারসহ আটক-৩
দিনাজপুরে প্রাথমিক বিদ্যালয় গোল্ডকাপ ফুটবল টুর্নামেন্টের উদ্বোধন
দিনাজপুরে প্রাথমিক বিদ্যালয় গোল্ডকাপ ফুটবল টুর্নামেন্টের উদ্বোধন
নড়াইলে ইয়াবা ট্যাবলেটসহ দুইজন গ্রেফতার
নড়াইলে ইয়াবা ট্যাবলেটসহ দুইজন গ্রেফতার
সুন্দরবনে মুক্তিপণের দাবিতে ৮ জেলেকে অপহরণ 
সুন্দরবনে মুক্তিপণের দাবিতে ৮ জেলেকে অপহরণ 
খাগড়াছড়িতে সেনাবাহিনীর বিশেষ অভিযানে বিপুল অস্ত্র ও সরঞ্জাম উদ্ধার
খাগড়াছড়িতে সেনাবাহিনীর বিশেষ অভিযানে বিপুল অস্ত্র ও সরঞ্জাম উদ্ধার