সর্বশেষ খবরঃ

গণমাধ্যমের উন্নয়নের লক্ষ্যে তথ্য অফিস রংপুরের মতবিনিময় সভা অনুষ্ঠিত

গণমাধ্যমের উন্নয়নের লক্ষ্যে তথ্য অফিস রংপুরের মতবিনিময় সভা অনুষ্ঠিত
গণমাধ্যমের উন্নয়নের লক্ষ্যে তথ্য অফিস রংপুরের মতবিনিময় সভা অনুষ্ঠিত

চন্দন মিত্র,দিনাজপুর প্রতিনিধি :: বৃহস্পতিবার ( ৮ফেব্রুয়ারি ) সকাল ১০টায় দিনাজপুর জেলা পরিষদ মিলনায়তনে আঞ্চলিক তথ্য অফিস ( পিআইডি ) রংপুর এর আয়োজনে গণমাধ্যমের উন্নয়নের লক্ষ্যে দিনাজপুর জেলার স্থানীয় দৈনিক পত্রিকাসমুহের সাংবাদিকদের সাথে মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে।

মতবিনিময় সভায় সভাপতিত্ব করেন আঞ্চলিক তথ্য অফিস রংপুরের সিনিয়র তথ্য অফিসার মোঃ মামুন অর রশিদ। সম্মানীত অতিথি ছিলেন দিনাজপুর জেলা তথ্য অফিসের সহকারী পরিচালক মোঃ আলমগীর কবির।

অনুষ্ঠানে উপস্থিত ছিলেন দিনাজপুর প্রেসক্লাবের সভাপতি স্বরূপ বকসী বাচ্চু, সাবেক সভাপতি চিত্ত ঘোষ, দিনাজপুর সাংবাদিক ইউনিয়নের সাধারন সম্পাদক শাহিন হোসেনসহ দিনাজপুরের স্থানীয় পত্রিকা সমূহের সাংবাদিকবৃন্দ।

অংশগ্রহণকারী স্থানীয় পত্রিকাসমূহ হচ্ছে দৈনিক সৃজনী, দৈনিক আজকের দেশবার্তা, দৈনিক বিরল সংবাদ, দৈনিক আলোকিত দিনাজপুর, দৈনিক উত্তরবাংলা, দৈনিক প্রতিদিন, দৈনিক আজকের প্রতিভা, দৈনিক দিনবদলের সংবাদ, দৈনিক উত্তরবঙ্গ, দৈনিক স্বর্ণসকাল

দৈনিক তিস্তা, দৈনিক জনমত,দৈনিক উত্তরা, দৈনিক খবর একদিন ও দৈনিক পত্রালাপ।উক্ত মতবিনিময় সভায় সংবাদপত্রে প্রকাশিত সংবাদে বাংলা ভাষার শুদ্ধ ব্যবহার সংবাদ প্রকাশের ক্ষেত্রে বিভিন্ন দিক নির্দেশনামুলক বক্তব্য দেন আঞ্চলিক তথ্য অফিস রংপুরের সিনিয়র তথ্য অফিসার মোঃ মামুন অর রশিদ।

এছাড়াও মতবিনিময় সভায় সংবাদিকদের পক্ষ থেকেও অনেকে দিক নির্দেশনা মুলক বক্তব্য তুলে ধরা হয় ।

আরো খবর

বনবিভাগের ছোড়া গুলিতে সুন্দরবনের কাঁকড়া আহরণকারীর মৃত্যু
বনবিভাগের ছোড়া গুলিতে সুন্দরবনের কাঁকড়া আহরণকারীর মৃত্যু
মাঝ-আকাশে মুখোমুখি সংঘর্ষে বিধ্বস্ত দুই মার্কিন যুদ্ধবিমান
মাঝ-আকাশে মুখোমুখি সংঘর্ষে বিধ্বস্ত দুই মার্কিন যুদ্ধবিমান
শার্শায় পুলিশের হাতে নেশা জাতীয় সিরাপসহ মাদকব্যবসায়ী গ্রেফতার
শার্শায় পুলিশের হাতে নেশা জাতীয় সিরাপসহ মাদকব্যবসায়ী গ্রেফতার
রামগড়ে সেনা অভিযানে অস্ত্র ও গুলি উদ্ধারসহ আটক-৩
রামগড়ে সেনা অভিযানে অস্ত্র ও গুলি উদ্ধারসহ আটক-৩
দিনাজপুরে প্রাথমিক বিদ্যালয় গোল্ডকাপ ফুটবল টুর্নামেন্টের উদ্বোধন
দিনাজপুরে প্রাথমিক বিদ্যালয় গোল্ডকাপ ফুটবল টুর্নামেন্টের উদ্বোধন
নড়াইলে ইয়াবা ট্যাবলেটসহ দুইজন গ্রেফতার
নড়াইলে ইয়াবা ট্যাবলেটসহ দুইজন গ্রেফতার
সুন্দরবনে মুক্তিপণের দাবিতে ৮ জেলেকে অপহরণ 
সুন্দরবনে মুক্তিপণের দাবিতে ৮ জেলেকে অপহরণ 
খাগড়াছড়িতে সেনাবাহিনীর বিশেষ অভিযানে বিপুল অস্ত্র ও সরঞ্জাম উদ্ধার
খাগড়াছড়িতে সেনাবাহিনীর বিশেষ অভিযানে বিপুল অস্ত্র ও সরঞ্জাম উদ্ধার