সর্বশেষ খবরঃ

খালেদা জিয়া কখনও দেশ ছেড়ে পালাননি পালিয়েছেন শেখ হাসিনা

খালেদা জিয়া কখনও দেশ ছেড়ে পালাননি পালিয়েছেন শেখ হাসিনা
খালেদা জিয়া কখনও দেশ ছেড়ে পালাননি পালিয়েছেন শেখ হাসিনা

মাহমুদুর রহমান তুরান ( ফরিদপুর ) জেলা প্রতিনিধি :: কৃষক দলের আন্তর্জাতিক বিষয়ক সম্পাদক ও আমরা বিএনপি পরিবারের উপদেষ্টা আলমগীর কবীর বলেছেন, বেগম খালেদা জিয়া তার কর্মীদের জন্য দেশে থেকে গেলেন। তিনি পালান নাই। পালিয়েছেন শেখ হাসিনা।

সোমবার ( ৭ অক্টোবর ) বিকেলে ফরিদপুরের আলফাডাঙ্গা উপজেলা বিএনপি ও এর অঙ্গ সহযোগী নেতৃবৃন্দের সঙ্গে এক মতবিনিময় সভায় এসব কথা বলেন তিনি।

আলমগীর কবীর বলেন, শত প্রতিকূলতার মধ্যে রোগে-শোকে কাতর হওয়ার পরও বেগম খালেদা জিয়া কখনও পালায়নি। খালেদা জিয়া বলেছিলেন, এ দেশ আমার, মাটি আমার, বাইরে আমার কেউ নাই, আমি বাইরে যেতে পারব না।

তিনি বলেন, দীর্ঘ ১৭টি বছর বিএনপির নেতাকর্মীদের উপর অনেক জুলুম-নির্যাতন করা হয়েছে। একের পর এক মামলা দেওয়া হয়েছে, দিনের পর দিন কারাগারে আটকে রাখা হয়েছে। তারপরও ফ্যাসিস্ট হাসিনা সরকারের শত নির্যাতনের পরও বিএনপির নেতাকর্মীরা রাজপথ ছাড়েনি। বিগত ১৭ বছরের সব গুম-খুনের অপরাধে স্বৈরাচার শেখ হাসিনাকে দেশে ফিরিয়ে এনে জনসম্মুখে বিচারের মুখোমুখি করা হোক।

উপজেলা বিএনপির আহ্বায়ক আব্দুল মান্নান আব্বাসের সভাপতিত্বে সভায় প্রধান অতিথি হিসেবে বক্তব্য দেন- ফরিদপুর-১ আসনের সাবেক এমপি ও কেন্দ্রীয় কৃষক দলের সহ-সভাপতি খন্দকার নাসিরুল ইসলাম।

এসময় পৌর বিএনপির আহ্বায়ক রবিউল হক রিপন, উপজেলা বিএনপির সদস্য সচিব নুরুজ্জামান খসরু, উপজেলা বিএনপির যুগ্ম আহ্বায়ক মনিরুজ্জামান মনিরসহ বিএনপি ও এর অঙ্গ সহযোগী সংগঠনের নেতৃবৃন্দ বক্তব্য দেন।

আরো খবর

বনবিভাগের ছোড়া গুলিতে সুন্দরবনের কাঁকড়া আহরণকারীর মৃত্যু
বনবিভাগের ছোড়া গুলিতে সুন্দরবনের কাঁকড়া আহরণকারীর মৃত্যু
মাঝ-আকাশে মুখোমুখি সংঘর্ষে বিধ্বস্ত দুই মার্কিন যুদ্ধবিমান
মাঝ-আকাশে মুখোমুখি সংঘর্ষে বিধ্বস্ত দুই মার্কিন যুদ্ধবিমান
শার্শায় পুলিশের হাতে নেশা জাতীয় সিরাপসহ মাদকব্যবসায়ী গ্রেফতার
শার্শায় পুলিশের হাতে নেশা জাতীয় সিরাপসহ মাদকব্যবসায়ী গ্রেফতার
রামগড়ে সেনা অভিযানে অস্ত্র ও গুলি উদ্ধারসহ আটক-৩
রামগড়ে সেনা অভিযানে অস্ত্র ও গুলি উদ্ধারসহ আটক-৩
দিনাজপুরে প্রাথমিক বিদ্যালয় গোল্ডকাপ ফুটবল টুর্নামেন্টের উদ্বোধন
দিনাজপুরে প্রাথমিক বিদ্যালয় গোল্ডকাপ ফুটবল টুর্নামেন্টের উদ্বোধন
নড়াইলে ইয়াবা ট্যাবলেটসহ দুইজন গ্রেফতার
নড়াইলে ইয়াবা ট্যাবলেটসহ দুইজন গ্রেফতার
সুন্দরবনে মুক্তিপণের দাবিতে ৮ জেলেকে অপহরণ 
সুন্দরবনে মুক্তিপণের দাবিতে ৮ জেলেকে অপহরণ 
খাগড়াছড়িতে সেনাবাহিনীর বিশেষ অভিযানে বিপুল অস্ত্র ও সরঞ্জাম উদ্ধার
খাগড়াছড়িতে সেনাবাহিনীর বিশেষ অভিযানে বিপুল অস্ত্র ও সরঞ্জাম উদ্ধার