সর্বশেষ খবরঃ

খাগড়াছড়ির ৫উপজেলার নব-নির্বাচিত চেয়ারম্যান-ভাইস চেয়ারম্যানদের শপথ গ্রহণ সম্পন্ন

খাগড়াছড়ির ৫উপজেলার নব-নির্বাচিত চেয়ারম্যান-ভাইস চেয়ারম্যানদের শপথ গ্রহণ সম্পন্ন
খাগড়াছড়ির ৫উপজেলার নব-নির্বাচিত চেয়ারম্যান-ভাইস চেয়ারম্যানদের শপথ গ্রহণ সম্পন্ন

খোকন বিকাশ ত্রিপুরা জ্যাক ( খাগড়াছড়ি ) জেলা প্রতিনিধি ::  ৬ষ্ঠ উপজেলা পরিষদ নির্বাচনে খাগড়াছড়ির ৫টি উপজেলাসহ চট্টগ্রাম বিভাগের ৫০টি উপজেলার নব-নির্বাচিত চেয়ারম্যান,ভাইস চেয়ারম্যান ও মহিলা ভাইস চেয়ারম্যানদের শপথ গ্রহণ অনুষ্ঠান সম্পন্ন হয়েছে।

বুধবার( ১২জুন ) দুপুরে চট্টগ্রামে প্রাইমারি টিচার্স ট্রেনিং ইনস্টিটিউটে( পিটিআই ) এর অডিটোরিয়ামে শপথ অনুষ্ঠিত হয়। এদিন শপথ বাক্য পাঠ করান চট্টগ্রাম বিভাগীয় কমিশনার মোঃ তোফায়েল আহমেদ।

এ দিন চট্টগ্রাম বিভাগের খাগড়াছড়ি জেলার পাঁচ উপজেলাসহ ৫০টি উপজেলা নব-নির্বাচিত ৫০জন চেয়ারম্যান, ৫০জন ভাইস চেয়ারম্যান ও ৫০জন মহিলা ভাইস চেয়ারম্যানসহ ১’শ ৫০জন শপথ গ্রহণ করেন।

এ দিন শপথ নেন খাগড়াছড়ি জেলার সদর উপজেলার নব-নির্বাচিত চেয়ারম্যান মোঃ দিদারুল আলম,পানছড়ি উপজেলার চেয়ারম্যান চন্দ্র দেব চাকমা,দীঘিনালার চেয়ারম্যান ধর্মজ্যোতি চাকমা,মহালছড়ি উপজেলার চেয়ারম্যান বিমল কান্তি চাকমা ও লক্ষীছড়ির চেয়ারম্যান সুপার জ্যোতি চাকমা।

নব-নির্বাচিত মহিলা ভাইস চেয়ারম্যান পানছড়ি উপজেলার মনিতা ত্রিপুরা,খাগড়াছড়ি সদর উপজেলার কল্যাণী ত্রিপুরা, দীঘিনালা উপজেলার সীমা দেওয়ান,মহালছড়ি ও লক্ষীছড়ির মহিলা ভাইস চেয়ারম্যানরা এবং ভাইস চেয়ারম্যান ( পুরুষ ) খাগড়াছড়ি সদরের ক্যউচিং মগ,মহালছড়ি উপজেলার মো. জসীম উদ্দিনসহ ৫০টি উপজেলার নব-নির্বাচিতরা।

আরো খবর

প্রয়াত সাংবাদিকদের রুহের মাগফেরাত কামনায় আলোচনা ও দোয়া
প্রয়াত সাংবাদিকদের রুহের মাগফেরাত কামনায় আলোচনা ও দোয়া
গুলিবিদ্ধ অবস্থায় ইউপিডিএফের উপজেলা সংগঠক ঝিমিত চাকমা আটক
গুলিবিদ্ধ অবস্থায় ইউপিডিএফের উপজেলা সংগঠক ঝিমিত চাকমা আটক
দিনাজপুরে মা ও শিশু সহায়তা কর্মসূচির ওয়ানস্টপ সার্ভিস এনরোলমেন্ট ক্যাম্পেইন উদ্বোধন
দিনাজপুরে মা ও শিশু সহায়তা কর্মসূচির ওয়ানস্টপ সার্ভিস এনরোলমেন্ট ক্যাম্পেইন উদ্বোধন
চালিতাঘাটা হাট বাজার ইজারা বাতিলের দাবিতে শ্যামনগরে মানববন্ধন
চালিতাঘাটা হাট বাজার ইজারা বাতিলের দাবিতে শ্যামনগরে মানববন্ধন
কঙ্গোকে হারিয়ে নকআউটে কলম্বিয়া
কঙ্গোকে হারিয়ে নকআউটে কলম্বিয়া
খামেনির দাফন অনুষ্ঠানে মোদিকে আমন্ত্রণ জানাল ইরান
খামেনির দাফন অনুষ্ঠানে মোদিকে আমন্ত্রণ জানাল ইরান
মেসির জোড়া গোলে অস্ট্রিয়াকে উড়িয়ে নকআউটে আর্জেন্টিনা
মেসির জোড়া গোলে অস্ট্রিয়াকে উড়িয়ে নকআউটে আর্জেন্টিনা
বেনাপোল কাস্টমস কর্মকর্তার নেতৃত্বে পণ্য পাচারকালে তিন কোটি টাকার পণ্য উদ্ধারসহ আটক-৩
বেনাপোল কাস্টমস কর্মকর্তার নেতৃত্বে পণ্য পাচারকালে তিন কোটি টাকার পণ্য উদ্ধারসহ আটক-৩