সর্বশেষ খবরঃ

খাগড়াছড়িতে বিক্ষোভ মিছিল ও মানববন্ধন অনুষ্ঠিত

খাগড়াছড়িতে বিক্ষোভ মিছিল ও মানববন্ধন অনুষ্ঠিত
খাগড়াছড়িতে বিক্ষোভ মিছিল ও মানববন্ধন অনুষ্ঠিত

খোকন বিকাশ ত্রিপুরা জ্যাক( খাগড়াছড়ি ) জেলা প্রতিনিধি ::  খাগড়াছড়িতে ১৯০০ সালের পার্বত্য চট্টগ্রাম শাসনবিধি বাতিলের ষড়যন্ত্র বন্ধ করে সেটি অব্যাহত রাখার আহ্বান জানিয়ে বিক্ষোভ মিছিল ও মানববন্ধন অনুষ্ঠিত হয়েছে।

বৃহস্পতিবার ( ১১জুলাই ) সকাল ১১টায় খাগড়াছড়ি সরকারি উচ্চ বিদ্যালয় মাঠ থেকে একটি বিক্ষোভ মিছিল শুরু করা হয়। পরে জেলা শহরস্থ শাপলা চত্বরের মুক্তমঞ্চে ত্রিপুরা স্টুডেন্টস ফোরাম,বাংলাদেশ ও বাংলাদেশ মারমা স্টুডেন্টস কাউন্সিল ‘ এর যৌথ উদ্যোগে মানববন্ধন অনুষ্ঠিত হয়।

মানববন্ধন বক্তারা বলেন, সেই ব্রিটিশ কলোনিস্ট সরকার এ অঞ্চলের জাতিসমূহের অস্তিত্বের প্রতি সম্মান রেখে ১৯০০ সালের শাসনবিধি তৈরি করেছিল। কিন্তু এর বিরুদ্ধে যে ষড়যন্ত্র,সেটা তো এই সরকারের জন্যই লজ্জাজনক। ১৯০০ সালের পার্বত্য চট্টগ্রাম শাসনবিধি অব্যাহত রাখাসহ পার্বত্য চুক্তি বাস্তবায়নের জোর দাবি জানান। এ ছাড়া কোটা পুনর্বহালের জন্য সরকারের প্রতি আহ্বান জানান।

বক্তারা অবিলম্বে ১৯০০ সালের পার্বত্য চট্টগ্রাম শাসনবিধি অব্যাহত রাখাসহ পার্বত্য চুক্তি বাস্তবায়নের জোর দাবি তোলেন। নাহলে কঠোর কর্মসূচি করার হুশিয়ারী দেন। মানববন্ধন শেষে পুনরায় বিক্ষোভ মিছিল করে খাগড়াছড়ি জেলা প্রশাসকের মাধ্যমে প্রধানমন্ত্রীর বরাবর স্মারকলিপি প্রদান করা হয়।

মানববন্ধনে ত্রিপুরা স্টুডেন্টস ফোরামের কেন্দ্ৰীয় কমিটির সভাপতি নয়ন ত্রিপুরার সভাপতিত্বে এবং বিএমএসসির খাগড়াছড়ি জেলা কমিটির সাধারণ সম্পাদক উংক্যনু মারমা’র সঞ্চালনায় বক্তব্য রাখেন বাংলাদেশ ত্রিপুরা কল্যাণ সংসদের শাখার প্রতিনিধি চন্দ্র শেখর ত্রিপুরা, বাংলাদেশ ত্রিপুরা যুব কল্যাণ

সংসদের কেন্দ্রীয় কমিটির সাধারণ সম্পাদক জয় প্রকাশ ত্রিপুরা, বাংলাদেশ মারমা স্টুডেন্টস কাউন্সিল কেন্দ্রীয় কমিটির সাবেক সহ-সভাপতি মংসাই মারমা,ত্রিপুরা স্টুডেন্টস ফোরামের কেন্দ্রীয় কমিটির সাবেক সাধারণ সম্পাদক নক্ষত্র ত্রিপুরা এবং সাধারণ

সম্পাদক অঞ্জু লাল ত্রিপুরা, বাংলাদেশ মারমা ঐক্য পরিষদের প্রতিনিধি সাথোয়াই মারমা, ছাত্রনেতা মনোতোষ ত্রিপুরা, বিএমএসসির খাগড়াছড়ি জেলা কমিটির সভাপতি আওয়াবাই মারমা, চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থী মেঘদূত ত্রিপুরা, ছাত্রনেতা

কৃপায়ন ত্রিপুরা, বিএমএসসির কেন্দ্রীয় কমিটির সাহিত্য-প্রকাশনা সম্পাদক সাচিং মারমা, রাঙ্গামাটি জেলা শাখার প্রতিনিধি উজাই মারমা,চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় শাখার প্রতিনিধি রাম্রাচাই মারমা প্রমুখ।

আরো খবর

প্রয়াত সাংবাদিকদের রুহের মাগফেরাত কামনায় আলোচনা ও দোয়া
প্রয়াত সাংবাদিকদের রুহের মাগফেরাত কামনায় আলোচনা ও দোয়া
গুলিবিদ্ধ অবস্থায় ইউপিডিএফের উপজেলা সংগঠক ঝিমিত চাকমা আটক
গুলিবিদ্ধ অবস্থায় ইউপিডিএফের উপজেলা সংগঠক ঝিমিত চাকমা আটক
দিনাজপুরে মা ও শিশু সহায়তা কর্মসূচির ওয়ানস্টপ সার্ভিস এনরোলমেন্ট ক্যাম্পেইন উদ্বোধন
দিনাজপুরে মা ও শিশু সহায়তা কর্মসূচির ওয়ানস্টপ সার্ভিস এনরোলমেন্ট ক্যাম্পেইন উদ্বোধন
চালিতাঘাটা হাট বাজার ইজারা বাতিলের দাবিতে শ্যামনগরে মানববন্ধন
চালিতাঘাটা হাট বাজার ইজারা বাতিলের দাবিতে শ্যামনগরে মানববন্ধন
কঙ্গোকে হারিয়ে নকআউটে কলম্বিয়া
কঙ্গোকে হারিয়ে নকআউটে কলম্বিয়া
খামেনির দাফন অনুষ্ঠানে মোদিকে আমন্ত্রণ জানাল ইরান
খামেনির দাফন অনুষ্ঠানে মোদিকে আমন্ত্রণ জানাল ইরান
মেসির জোড়া গোলে অস্ট্রিয়াকে উড়িয়ে নকআউটে আর্জেন্টিনা
মেসির জোড়া গোলে অস্ট্রিয়াকে উড়িয়ে নকআউটে আর্জেন্টিনা
বেনাপোল কাস্টমস কর্মকর্তার নেতৃত্বে পণ্য পাচারকালে তিন কোটি টাকার পণ্য উদ্ধারসহ আটক-৩
বেনাপোল কাস্টমস কর্মকর্তার নেতৃত্বে পণ্য পাচারকালে তিন কোটি টাকার পণ্য উদ্ধারসহ আটক-৩