সর্বশেষ খবরঃ

খাগড়াছড়িতে বন্যার্তদের মাঝে পুলিশ সুপারের ত্রাণ সামগ্রী বিতরণ

খাগড়াছড়িতে বন্যার্তদের মাঝে পুলিশ সুপারের ত্রাণ সামগ্রী বিতরণ
খাগড়াছড়িতে বন্যার্তদের মাঝে পুলিশ সুপারের ত্রাণ সামগ্রী বিতরণ

খোকন বিকাশ ত্রিপুরা জ্যাক ( খাগড়াছড়ি ) জেলা প্রতিনিধি :: টানা বৃষ্টি ও পাহাড়ি ঢলে নিম্নাঞ্চল প্লাবিত সাম্প্রতিক বন্যায় বিপর্যস্ত খাগড়াছড়ি জেলার বিভিন্ন বন্যাকবলিত এলাকায় ত্রাণ সামগ্রী পৌঁছে দিলেন খাগড়াছড়ি জেলার পুলিশ সুপার মুক্তা ধর পিপিএম ( বার )।

শনিবার ( ২৪ আগস্ট ) বিকালে খাগড়াছড়ি জেলার গঞ্জপাড়া এলাকায় বন্যার্তদের মাঝে খাবার স্যালাইন, পানি বিশুদ্ধকরণ টেবলেট, বিস্কিট, মুড়ি, বিশুদ্ধ পানি, লবন সহ নিত্য প্রয়োজনীয় খাদ্য সামগ্রী বিতরণ করেন তিনি।

এসময় পুলিশ সুপার বলেন, অতিবৃষ্টির ফলে খাগড়াছড়ি জেলার বিভিন্ন এলাকার মানুষ এখনও পানিবন্দি। অনেক পরিবারের লোকজন অসহায়ভাবে দিনাতিপাত করছেন। তাদের অসহায়ত্বের কথা বিবেচনা করে আমরা বন্যাকবলিত মানুষের পাশে দাঁড়ানোর চেষ্টা করছি।

এই ধারাবাহিকতা যতদিন বন্যা পরিস্থিতি স্বাভাবিক না হয় ততদিন অব্যাহত থাকবে।পুলিশ সব সময় মানুষের সেবায় কাজ করে। খাগড়াছড়ি জেলা পুলিশ দেশের সকল দুর্যোগ দুর্বিপাকে সবার আগে জনগণের পাশে থাকে। জনগণের জানমালের নিরাপত্তা জন্য পুলিশ আন্তরিকতার সহিত কাজ করে যাচ্ছে।

সেলিনা বেগম বলেন,পুলিশ সুপার আমাদের জন্য ত্রাণ নিয়ে হাজির হয়েছেন। বন্যায় আমাদের ঘর বাড়িতে পানি উঠে যাওয়ায় আমরা কষ্টে আছি। আমাদের কষ্টের সময় পুলিশ সুপার পাশে এসে দাঁড়িয়েছন। তাই আমরা পুলিশ সুপারের প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করছি।

এ সময় অতিরিক্ত পুলিশ সুপার ( প্রশাসন ও অর্থ ) ও ( পুলিশ সুপার পদে পদোন্নতি প্রাপ্ত ) মাহমুদা বেগম,অতিরিক্ত পুলিশ সুপার ( সদর সার্কেল ) মোঃ তফিকুল আলম,খাগড়াছড়ি সদর থানার অফিসার ইনচার্জ (ওসি ) আব্দুল বাতেন মৃধাসহ জেলা পুলিশের ঊর্ধ্বতন কর্মকর্তারা উপস্থিত ছিলেন।

আরো খবর

হীরা খাতুনের অভিযোগ ভিত্তিহীন জানিয়ে যশোর জেলা পুলিশের সংবাদ সম্মেলন
হীরা খাতুনের অভিযোগ ভিত্তিহীন জানিয়ে যশোর জেলা পুলিশের সংবাদ সম্মেলন
সম্পত্তির বন্টন নিয়ে দিনাজপুরে ছেলের হাতে পিতা ও ভাই খুন
সম্পত্তির বন্টন নিয়ে দিনাজপুরে ছেলের হাতে পিতা ও ভাই খুন
বেনাপোলে রাস্তা নিয়ে বিরোধের জেরে প্রতিপক্ষের হুমকিতে থানায় জিডি
বেনাপোলে রাস্তা নিয়ে বিরোধের জেরে প্রতিপক্ষের হুমকিতে থানায় জিডি
শার্শায় বিজিবির পৃথক অভিযানে ঔষধসহ চোরাচালানী পণ্য আটক
শার্শায় বিজিবির পৃথক অভিযানে ঔষধসহ চোরাচালানী পণ্য আটক
শিক্ষাপ্রতিষ্ঠানে যৌন হয়রানি বন্ধে নীতিমালা প্রণয়নের দাবিতে খাগড়াছড়িতে মানববন্ধন
শিক্ষাপ্রতিষ্ঠানে যৌন হয়রানি বন্ধে নীতিমালা প্রণয়নের দাবিতে খাগড়াছড়িতে মানববন্ধন
মধু সংগ্রহ কালে সুন্দরবনে বাঘের আক্রমণে মৌয়াল আহত
মধু সংগ্রহ কালে সুন্দরবনে বাঘের আক্রমণে মৌয়াল আহত
শার্শায় কাভার্ডভ্যান ও মোটসাইকেলের মুখোমুখি সংঘর্ষে নিহত-২
শার্শায় কাভার্ডভ্যান ও মোটসাইকেলের মুখোমুখি সংঘর্ষে নিহত-২
মব সহিংসতা রোধে পুলিশকে আরও কার্যকর ভূমিকা রাখতে হবেঃপ্রধানমন্ত্রী
মব সহিংসতা রোধে পুলিশকে আরও কার্যকর ভূমিকা রাখতে হবেঃপ্রধানমন্ত্রী