সর্বশেষ খবরঃ

খাগড়াছড়িতে পার্বত্য চট্টগ্রাম শান্তিকামী জনতার সংবাদ সম্মেলন

খাগড়াছড়িতে পার্বত্য চট্টগ্রাম শান্তিকামী জনতার সংবাদ সম্মেলন
খাগড়াছড়িতে পার্বত্য চট্টগ্রাম শান্তিকামী জনতার সংবাদ সম্মেলন

খোকন বিকাশ ত্রিপুরা জ্যাক ( খাগড়াছড়ি ) জেলাপ্রতিনিধি :: পার্বত্য অঞ্চলে সব ধরনের জাতিগত সংঘাত নিরসন এবং সকল জাতিগোষ্ঠীর শান্তিপূর্ণ সহাবস্থান নিশ্চিতের দাবিতে সাংবাদিক সম্মেলন হয়েছে।

শুক্রবার( ০৪অক্টোবর )সন্ধ্যায় খাগড়াছড়ি প্রেসক্লাবে পার্বত্য চট্টগ্রাম শান্তিকামী জনতার ব্যানারে এ সাংবাদিক সম্মেলন অনুষ্ঠিত হয়। সম্মেলনে বর্তমান অন্তর্বর্তীকালীন সরকার,সংশ্লিষ্ট প্রশাসন ও আইনশৃঙ্খলা বাহিনীর প্রতি ৫দফা দাবি জানানো হয়।

দ্রুত পার্বত্য অঞ্চলে শান্তিপূর্ণ সহাবস্থান ফিরিয়ে আনাসহ সকণ জাতিগত ও সাম্প্রদায়িক বৈষম্য দূরীকরণে ধর্ম,বর্ণ, জাতি নির্বিশেষে সবাইকে এগিয়ে আসার আহ্বান জানানো হয়।

দাবিসমূহ-

১.পার্বত্য অঞ্চলে বসবাসরত সকল জাতি ও সম্প্রদায়ের শান্তিপূর্ণ ও নিরাপদ সহাবস্থান নিশ্চিত করতে হবে।

২.সব ধরনের বিচার বহির্ভূত হত্যা বন্ধে প্রশাসনের কার্যকরী ব্যবস্থা গ্রহণ করতে হবে।

৩.সাম্প্রতিক সময়ে খাগড়াছড়িতে সংগঠিত সকল বিচার বহিছভূত হত্যা,দোকানপাট,বাড়িঘর ও ধর্মীয় উপাসনালয় ভাংচুর,অগ্নিসংযোগে জড়িত সকল দোষীদের বিরুদ্ধে সুষ্ঠু তদন্তের ভিত্তিতে কঠোর আইনানুগ ব্যবস্থা গ্রহণ করতে হবে।

৪.পার্বত্য অঞ্চলে আবহমানকাল ধরে প্রচলিত শত শত বছরের জাতিগত ও সাম্প্রদায়িক সম্প্রীতি বিনষ্টকারী সকল দেশী-বিদেশী কুচক্রী মহলকে সামাজিকভাবে প্রতিহত করা এবং তাদের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা গ্রহণ করতে হবে।

৫.পার্বত্য অঞ্চলকে ঝুঁকিমু্ক্ত ও সন্ত্রাসমুক্ত রাখতে এর সকল সীমান্ত এলাকায় সুরক্ষা বৃদ্ধি ও কঠোর নিরাপত্তা বলয় তৈরি করতে হবে।

এ সংবাদ সম্মেলনে পার্বত্য চট্টগ্রাম শান্তিকামী জনতার পক্ষে বক্তব্য রাখেন মো. আমিনুল ইসলাম,মো রাকিব মনি ইফতি,এস এম শাহ নেওয়াজ,মো. হারিচুর রহমান রনি সহ আরও অনেকে।

আরো খবর

দিনাজপুর মেডিকেলে জনবল নিয়োগ পক্রিয়া নিয়ে অভিযোগ
দিনাজপুর মেডিকেলে জনবল নিয়োগ পক্রিয়া নিয়ে অভিযোগ
বেনাপোলে ছাত্রলীগের ঝটিকা মিছিল শেষে আটক-২
বেনাপোলে ছাত্রলীগের ঝটিকা মিছিল শেষে আটক-২
ভুয়া সংবাদ প্রকাশে গোপালগঞ্জে ১০ সাংবাদিকের বিরুদ্ধে মামলা
ভুয়া সংবাদ প্রকাশে গোপালগঞ্জের ১০ সাংবাদিকের বিরুদ্ধে মামলা
খাগড়াছড়িতে জেলা আইন-শৃঙ্খলা কমিটির সভা অনুষ্ঠিত
খাগড়াছড়িতে জেলা আইন-শৃঙ্খলা কমিটির সভা অনুষ্ঠিত
যশোরে ডিবির অভিযানে ইয়াবাসহ চিহ্নিত মাদক ব্যবসায়ী গ্রেফতার
যশোরে ডিবির অভিযানে ইয়াবাসহ চিহ্নিত মাদক ব্যবসায়ী গ্রেফতার
নিয়ন্ত্রণমুক্ত অর্থনীতি গড়তে চায় সরকারঃঅর্থমন্ত্রী
নিয়ন্ত্রণমুক্ত অর্থনীতি গড়তে চায় সরকারঃঅর্থমন্ত্রী
প্রধানমন্ত্রীর হস্তক্ষেপ চেয়েছেন দৃষ্টি প্রতিবন্ধী শারমিন
প্রধানমন্ত্রীর হস্তক্ষেপ চেয়েছেন দৃষ্টি প্রতিবন্ধী শারমিন
শ্যামনগরে পানিতে ডুবে শিশুর মৃত্যু
শ্যামনগরে পানিতে ডুবে শিশুর মৃত্যু