সর্বশেষ খবরঃ

খাগড়াছড়িতে পানিবন্দি সহস্রাধিক পরিবার

খাগড়াছড়িতে পানিবন্দি সহস্রাধিক পরিবার
খাগড়াছড়িতে পানিবন্দি সহস্রাধিক পরিবার

খোকন বিকাশ ত্রিপুরা জ্যাক ( খাগড়াছড়ি ) জেলা প্রতিনিধি :: টানা ভারী বর্ষণে খাগড়াছড়িতে বন্যার পাশাপাশি ব্যাপক পাহাড় ধস দেখা দিয়েছে। পাহাড়ি নিম্নাঞ্চল পানির নিচে তলিয়ে সহস্রাধিক পরিবার পানিবন্দি হয়ে পড়েছে।

চেঙ্গী ও মাইনী নদীর পানি বিপদ সীমার উপর দিয়ে প্রবাহিত হচ্ছে।পাহাড় ধস ও বন্যা পরিস্থিতি আরো অবনতি হওয়ার আশংকা রয়েছে। খোলা হয়েছে ১০০টি আশ্রয় কেন্দ্র।

সরকারি কর্মকর্তা-কর্মচারীদের ছুটি বাতিল করা হয়েছে। খাগড়াছড়ির মাটিরাঙ্গার সাপমারায় ভোর রাতে পাহাড় ধসের ঘটনা ঘটে। ফায়ার সার্ভিস ও পুলিশ মাটি সরিয়ে ৪ ঘন্টার পর সড়ক যোগাযোগ সচল হয়। এ দিকে পাহাড় ধসে খাগড়াছড়ি শহরের শালবাগান,হরিনাথ পাড়া,রুসুলপুর ও মেহেদীবাগ বেশ কিছু বাড়ী-ঘর ক্ষতিগ্রস্ত হয়েছে।

বন্যা কবলিত এলাকার দৃশ্য

কোন ধরনের হতাহত না হলেও সম্পদের ক্ষতি হয়েছে। অপর দিকে দীঘিনালার কবাখালী ও মেরুং এলাকায় সড়ক পানির নিচে তলিয়ে যাওয়ায় রাঙামাটির সাজেক ও লংগদুর সাথে খাগড়াছড়ির সড়ক যোগাযোগ বন্ধ হয়ে গেছে। খাগড়াছড়ি শহরে শালবাগানে পাহাড় ধসে কয়েকটি বাড়ীঘর ক্ষতিগ্রস্ত হয়েছে।

খাগড়াছড়ি পৌর শহরের বিভিন্ন এলাকায় ঝুঁকিপূর্ণভাবে বসবাসকারীদের নিরাপদে সরে যেতে মাইকিং চলছে।ভোর ৬ টার দিকে জেলা শহরের মুসলিম পাড়ার একাংশ, মিলনপুর,কল্যাণপুর,মেহেদিবাগ, উত্তর ও দক্ষিণ গঞ্জপাড়া, শান্তিনগর ও বাঙ্গালকাটির একাংশ এলাকায় পানির নিচে তলিয়ে গেছে। লোকজন বিভিন্ন আশ্রয় কেন্দ্রে অবস্থান নিয়েছে।

খাগড়াছড়ি পৌরসভার মেয়র নির্মলেন্দু চৌধুরী জানান,পৌর এলাকায় ১৫টি আশ্রয় কেন্দ্র প্রস্তুত রাখা হয়েছে। ঝুঁকিপূর্ণ এলাকায় বসবাসরত ও পানিবন্দি পরিবারগুলোকে নিরাপদ আশ্রয় কেন্দ্রে আসার জন্য মাইকিং চলমান রয়েছে।

খাগড়াছড়ি জেলা প্রশাসক মোঃ সহিদুজ্জামান জানান, পুরো জেলায় ১০০টি আশ্রয় কেন্দ্ৰ খোলা হয়েছে। সরকারী কর্মকর্তা-কর্মচারীদের ছুটি বাতিল করা হয়েছে।

পাহাড়ের পাদদেশে অবৈধভাবে বসবাসকারীদের বিদ্যুৎ ও পানি সংযোগ বিচ্ছিন্নসহ আইনগত ব্যবস্থা নেওয়া হবে বলেও জানান তিনি।

আরো খবর

প্রয়াত সাংবাদিকদের রুহের মাগফেরাত কামনায় আলোচনা ও দোয়া
প্রয়াত সাংবাদিকদের রুহের মাগফেরাত কামনায় আলোচনা ও দোয়া
গুলিবিদ্ধ অবস্থায় ইউপিডিএফের উপজেলা সংগঠক ঝিমিত চাকমা আটক
গুলিবিদ্ধ অবস্থায় ইউপিডিএফের উপজেলা সংগঠক ঝিমিত চাকমা আটক
দিনাজপুরে মা ও শিশু সহায়তা কর্মসূচির ওয়ানস্টপ সার্ভিস এনরোলমেন্ট ক্যাম্পেইন উদ্বোধন
দিনাজপুরে মা ও শিশু সহায়তা কর্মসূচির ওয়ানস্টপ সার্ভিস এনরোলমেন্ট ক্যাম্পেইন উদ্বোধন
চালিতাঘাটা হাট বাজার ইজারা বাতিলের দাবিতে শ্যামনগরে মানববন্ধন
চালিতাঘাটা হাট বাজার ইজারা বাতিলের দাবিতে শ্যামনগরে মানববন্ধন
কঙ্গোকে হারিয়ে নকআউটে কলম্বিয়া
কঙ্গোকে হারিয়ে নকআউটে কলম্বিয়া
খামেনির দাফন অনুষ্ঠানে মোদিকে আমন্ত্রণ জানাল ইরান
খামেনির দাফন অনুষ্ঠানে মোদিকে আমন্ত্রণ জানাল ইরান
মেসির জোড়া গোলে অস্ট্রিয়াকে উড়িয়ে নকআউটে আর্জেন্টিনা
মেসির জোড়া গোলে অস্ট্রিয়াকে উড়িয়ে নকআউটে আর্জেন্টিনা
বেনাপোল কাস্টমস কর্মকর্তার নেতৃত্বে পণ্য পাচারকালে তিন কোটি টাকার পণ্য উদ্ধারসহ আটক-৩
বেনাপোল কাস্টমস কর্মকর্তার নেতৃত্বে পণ্য পাচারকালে তিন কোটি টাকার পণ্য উদ্ধারসহ আটক-৩