সর্বশেষ খবরঃ

খাগড়াছড়িতে ক্যান্টনমেন্ট পাবলিক স্কুল ও কলেজে আন্তঃহাউজ বিতর্ক প্রতিযোগিতা ও পুরস্কার বিতরণ

খাগড়াছড়িতে ক্যান্টনমেন্ট পাবলিক স্কুল ও কলেজে আন্তঃহাউজ বিতর্ক প্রতিযোগিতা ও পুরস্কার বিতরণ
খাগড়াছড়িতে ক্যান্টনমেন্ট পাবলিক স্কুল ও কলেজে আন্তঃহাউজ বিতর্ক প্রতিযোগিতা ও পুরস্কার বিতরণ

খোকন বিকাশ ত্রিপুরা জ্যাক( খাগড়াছড়ি) জেলা প্রতিনিধি:: প্রাণবন্ত আয়োজনের মধ্য দিয়ে খাগড়াছড়ি ক্যান্টনমেন্ট পাবলিক স্কুল ও কলেজে আন্তঃহাউজ বিতর্ক প্রতিযোগিতা অনুষ্ঠিত হয়েছে। বুধবার দুপুরে কলেজের অডিটোরিয়ামে এ প্রতিযোগিতা ও পুরস্কার বিতরণ অনুষ্ঠিত হয়। বিতর্কের ব্যাক্তি স্বাধীনতা ও সামাজিক সুরক্ষার মধ্যে ভারসাম্য থাকা উচিত’।

অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন খাগড়াছড়ি রিজিয়নের রিজিয়ন কমান্ডার ব্রিগেডিয়ার জেনারেল হাসান মাহমুদ।এসময় কেসিপিএসসির অধ্যক্ষ লেঃ কর্ণেল কাজী মুহাম্মদ আতিকুল হক,উপাধ্যক্ষ মোহাম্মদ কামাল উদ্দিনসহ শিক্ষক-শিক্ষার্থীরা উপস্থিত ছিলেন।

বিতর্ক প্রতিযোগিতায় স্পিকারের দায়িত্ব পালন করেন প্রভাষক হাফিজুল ইসলাম এবং বিচারকের দায়িত্বে ছিলেন প্রভাষক মোঃ তাজুল ইসলাম,সিনিয়র শিক্ষক মোফজলুল করিম ও সহকারী শিক্ষক শামীমা আক্তার।

দিনের সবচেয়ে আকর্ষণীয় ছিল খ গ্রুপের ফাইনাল রাউন্ড। বিষয় ছিল,“এই সংসদ মনে করে, ব্যক্তি স্বাধীনতা ও সামাজিক সুরক্ষার মধ্যে ভারসাম্য থাকা উচিত।”

সরকারি দলের পক্ষে অংশ নেয় রবীন্দ্র হাউজ এবং বিরোধী দলের হয়ে অংশ নেয় নজরুল হাউজ।প্রতিযোগিতায় ২৯৪.৫৬ পয়েন্ট পেয়ে চ্যাম্পিয়ন হয় নজরুল হাউজ, আর ২৭৯.২০ পয়েন্ট নিয়ে রানার আপ হয় রবীন্দ্র হাউজ।
এ গ্রুপে শ্রেষ্ঠ বক্তার পুরস্কার অর্জন করে বিরোধী দলের সদস্য আহনাফ ইসলাম শাকিল।

ক গ্রুপ ( ৬ষ্ঠ–৮ম, বাংলা ) চ্যাম্পিয়ন নজরুল হাউজ, রানার আপ জসীম উদ্দীন হাউজ।গ গ্রুপ ( ইংরেজি )চ্যাম্পিয়ন রবীন্দ্র হাউজ, রানার আপ জসীম উদ্দীন হাউজ। ঘ গ্রুপ ( কলেজ ) চ্যাম্পিয়ন দ্বাদশ বি, রানার আপ দ্বাদশ এ।

বিতর্ক প্রতিযোগিতা শেষে বিজয়ীদের হাতে পুরস্কার তুলে দেন প্রধান অতিথি ব্রিগেডিয়ার জেনারেল হাসান মাহমুদ। তিনি শিক্ষার্থীদের যুক্তিবাদী চিন্তা,আত্মবিশ্বাস ও সামাজিক দায়িত্ববোধ গড়ে তুলতে এমন প্রতিযোগিতার ভূমিকার ওপর গুরুত্বারোপ করেন।

আরো খবর

হীরা খাতুনের অভিযোগ ভিত্তিহীন জানিয়ে যশোর জেলা পুলিশের সংবাদ সম্মেলন
হীরা খাতুনের অভিযোগ ভিত্তিহীন জানিয়ে যশোর জেলা পুলিশের সংবাদ সম্মেলন
সম্পত্তির বন্টন নিয়ে দিনাজপুরে ছেলের হাতে পিতা ও ভাই খুন
সম্পত্তির বন্টন নিয়ে দিনাজপুরে ছেলের হাতে পিতা ও ভাই খুন
বেনাপোলে রাস্তা নিয়ে বিরোধের জেরে প্রতিপক্ষের হুমকিতে থানায় জিডি
বেনাপোলে রাস্তা নিয়ে বিরোধের জেরে প্রতিপক্ষের হুমকিতে থানায় জিডি
শার্শায় বিজিবির পৃথক অভিযানে ঔষধসহ চোরাচালানী পণ্য আটক
শার্শায় বিজিবির পৃথক অভিযানে ঔষধসহ চোরাচালানী পণ্য আটক
শিক্ষাপ্রতিষ্ঠানে যৌন হয়রানি বন্ধে নীতিমালা প্রণয়নের দাবিতে খাগড়াছড়িতে মানববন্ধন
শিক্ষাপ্রতিষ্ঠানে যৌন হয়রানি বন্ধে নীতিমালা প্রণয়নের দাবিতে খাগড়াছড়িতে মানববন্ধন
মধু সংগ্রহ কালে সুন্দরবনে বাঘের আক্রমণে মৌয়াল আহত
মধু সংগ্রহ কালে সুন্দরবনে বাঘের আক্রমণে মৌয়াল আহত
শার্শায় কাভার্ডভ্যান ও মোটসাইকেলের মুখোমুখি সংঘর্ষে নিহত-২
শার্শায় কাভার্ডভ্যান ও মোটসাইকেলের মুখোমুখি সংঘর্ষে নিহত-২
মব সহিংসতা রোধে পুলিশকে আরও কার্যকর ভূমিকা রাখতে হবেঃপ্রধানমন্ত্রী
মব সহিংসতা রোধে পুলিশকে আরও কার্যকর ভূমিকা রাখতে হবেঃপ্রধানমন্ত্রী