সর্বশেষ খবরঃ

খাগড়াছড়িতে এনসিটিএফ’র বার্ষিক সাধারণ সভা অনুষ্ঠিত

খাগড়াছড়িতে এনসিটিএফ'র বার্ষিক সাধারণ সভা অনুষ্ঠিত
খাগড়াছড়িতে এনসিটিএফ'র বার্ষিক সাধারণ সভা অনুষ্ঠিত

খোকন বিকাশ ত্রিপুরা জ্যাক ( খাগড়াছড়ি )জেলা প্রতিনিধি :: খাগড়াছড়িতে ইয়েস বাংলাদেশ ও জাতীয় পর্যায়ের শিশুদের দ্বারা পরিচালিত শিশু সংগঠন “ন্যাশনাল চিলড্রেন টাক্সর্ফোস ( এনসিটিএফ )’র উদ্যোগে বার্ষিক সাধারণ সভা অনুষ্ঠিত হয়েছে।

শনিবার দুপুরে বাংলাদেশ শিশু একাডেমি’র সম্মেলন কক্ষে এ সাধারণ সভা অনুষ্ঠিত। এ সভায় জেলা এনসিটিএফ ‘র সভাপতি নূর ইসরাত জাহান’র সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন স্থানীয় সরকার বিভাগের উপ-পরিচালক ও খাগড়াছড়ি পৌর প্রশাসক নাজমুন আরা সুলতানা।

এ উপলক্ষে আলোচনা সভায় বক্তব্য রাখেন জেলা শিশু বিষয়ক কর্মকর্তা উষানু চৌধুরী,জেলা ভলান্টিয়ার খোকন বিকাশ ত্রিপুরা জ্যাক,জেলা এনসিটিএফ’র সাবেক সাধারণ সম্পাদক জান্নাতুল মাওয়া,জেলা এনসিটিএফ’র সাধারণ সম্পাদক হৃদয় ত্রিপুরাসহআরও অনেকে৷

সাধারণ সভায় ২০২৪-২০২৫ অর্থ বছরের জন্য কর্ম পরিকল্পনা তৈরি করা হয়। সংগঠনের বিভিন্ন কার্যক্রম সম্পর্কে আলোচনা করা হয়। এনসিটিএফ এর সকল পর্যায়ের কমিটিকে সচল ও গতিশীল করা এবং জবাবদিহীতা নিশ্চিতকরণের গুরুত্ব বহন করে।

কমিটিতে অন্তর্ভূক্ত সকল সদস্য একত্রিত করা, মতবিনিময় করতে পারে এবং একে অন্যকে চিনতে এবং জানতে পারে। কার্যক্রমের গতি বাড়ানোর দিকে জোর তাগিদ দেয়া হয়।এজিএম বিগত বছরের কার্যক্রম নিয়েআলোচনা-পর্যালোচনা করা,এনসিটিএফ বার্ষিক কর্মপরিকল্পনা অনুযায়ী কোন কার্যক্রম সম্পন্ন হয়েছে এবং কোন গুলি হয়নি তা চিহ্নিত করে এবং গ্রুপ ভিত্তিক আলোচনা করে পরবর্তী এক বছরের নতুন পরিকল্পনা,বিগত বছরের কার্যক্রম বাস্তবায়নে এনসিটিএফ কার্যনির্বাহী কমিটির জবাবদিহীতা নিশ্চিতের জন্য এ বার্ষিক সাধারণ সভার মূল উদ্দেশ্য।


আরো খবর

রিক্সা-ইজিবাইক চালক ও পথচারীদের নিয়ে ঈদ-পুর্নমিলনী
রিক্সা-ইজিবাইক চালক ও পথচারীদের নিয়ে ঈদ-পুর্নমিলনী
দীঘিনালায় গুণীজন সংবর্ধনা ও পুরস্কার বিতরণ
দীঘিনালায় গুণীজন সংবর্ধনা ও পুরস্কার বিতরণ
ঈদ ছুটিতেও নড়াইলের মা ও শিশু কেন্দ্রে মিলেছে স্বাস্থ্যসেবা
ঈদ ছুটিতেও নড়াইলের মা ও শিশু কেন্দ্রে মিলেছে স্বাস্থ্যসেবা
খাগড়াছড়িতে ভয়াবহ অগ্নিকাণ্ডে ৩৫ দোকান পুড়ে ছাই
খাগড়াছড়িতে ভয়াবহ অগ্নিকাণ্ডে ৩৫ দোকান পুড়ে ছাই
শ্যামনগরে মৎষ্য ঘের দখলকে কেন্দ্র করে দুই গ্রুপের সংঘর্ষ
শ্যামনগরে মৎষ্য ঘের দখলকে কেন্দ্র করে দুই গ্রুপের সংঘর্ষ
মনিরামপুরে ২৫ মার্চ গণহত্যা দিবস পালিত
মনিরামপুরে ২৫ মার্চ গণহত্যা দিবস পালিত
স্বাধীনতা দিবসে শার্শায় বীরশ্রেষ্ঠ নূর মোহাম্মদ শেখের সমাধিতে বিজিবির শ্রদ্ধা নিবেদন
শার্শায় বীরশ্রেষ্ঠ নূর মোহাম্মদ শেখের সমাধিতে বিজিবির শ্রদ্ধা নিবেদন
তেরখাদায় মহান স্বাধীনতা ও জাতীয় দিবস উদযাপন
তেরখাদায় মহান স্বাধীনতা ও জাতীয় দিবস উদযাপন