সর্বশেষ খবরঃ

কয়লা সংকটে বন্ধ পায়রা বিদ্যুৎকেন্দ্রের উৎপাদন

পায়রা তাপ বিদ্যুৎকেন্দ্র। ছবি: সংগৃহীত
পায়রা তাপ বিদ্যুৎকেন্দ্র। ছবি: সংগৃহীত

কয়লা সংকটে বন্ধ হয়ে গেলো পটুয়াখালীর পায়রা ১৩২০ মেগাওয়াট তাপ বিদ্যুৎকেন্দ্রের উৎপাদন। এতে লোডশেডিং আরও বাড়তে পারে। বিসিপিসিএলের তত্ত্বাবধায়ক প্রকৌশলী শাহ আব্দুল হাসিব বিদ্যুৎকেন্দ্রটি বন্ধ হওয়ার বিষয়টি গণমাধ্যমকর্মীদের নিশ্চিত করেন।

সোমবার ( ৫ জুন ) দুপুর ১২টা ৪০মিনিটে কেন্দ্রটির দ্বিতীয় ইউনিটের বিদ্যুৎ উৎপাদন বন্ধ হয়ে যায়।এর আগে গত ২৫ মে বিদ্যুৎকেন্দ্রটির প্রথম ইউনিট বন্ধ হয়ে যায়।

বিদ্যুৎকেন্দ্র কর্তৃপক্ষ সূত্রে জানা যায়, চিন ও বাংলাদেশের যৌথ বিনিয়োগে ২০২০ সালে পায়রা ১৩২০ মেগাওয়াট তাপ বিদ্যুৎকেন্দ্র বাণিজ্যিক কার্যক্রম শুরু করে। কেন্দ্রটি চালানোর জন্য কয়লা কিনতে ঋণ দিয়ে আসছে চায়না ন্যাশনাল মেশিনারী ইমপোর্ট অ্যান্ড এক্সপোর্ট কোম্পানি ( সিএমসি )।

এপ্রিল পর্যন্ত কয়লার ৩৯০ মিলিয়ন ডলার বকেয়া বিল পরিশোধ না করায় কয়লা সরবরাহ বন্ধ করে দেয় সিএমসি। তবে নতুন করে কয়লা আমদানির জন্য সরকার ও বাংলাদেশ ব্যাংক ১০০ মিলিয়ন ডলার সংস্থান করে দিয়েছে। ইতোমধ্যে এলসি খোলা হয়েছে। চলতি মাসের ২৫ জুন কয়লা আসার কথা রয়েছে। তখন আবারও চালু হবে বিদ্যুৎ উৎপাদন।

পায়রা তাপ বিদ্যুৎকেন্দ্রের সহকারী ব্যবস্থাপক শাহ মনি জিকো বলেন, ১২টা ৪০মিনিটে আমাদের বিদ্যুৎ উৎপাদন বন্ধ হয়ে যায়। এর বাইরে আর কোনো তথ্য এই মুহূর্তে বলতে পারছি না।

আরো খবর

প্রয়াত সাংবাদিকদের রুহের মাগফেরাত কামনায় আলোচনা ও দোয়া
প্রয়াত সাংবাদিকদের রুহের মাগফেরাত কামনায় আলোচনা ও দোয়া
গুলিবিদ্ধ অবস্থায় ইউপিডিএফের উপজেলা সংগঠক ঝিমিত চাকমা আটক
গুলিবিদ্ধ অবস্থায় ইউপিডিএফের উপজেলা সংগঠক ঝিমিত চাকমা আটক
দিনাজপুরে মা ও শিশু সহায়তা কর্মসূচির ওয়ানস্টপ সার্ভিস এনরোলমেন্ট ক্যাম্পেইন উদ্বোধন
দিনাজপুরে মা ও শিশু সহায়তা কর্মসূচির ওয়ানস্টপ সার্ভিস এনরোলমেন্ট ক্যাম্পেইন উদ্বোধন
চালিতাঘাটা হাট বাজার ইজারা বাতিলের দাবিতে শ্যামনগরে মানববন্ধন
চালিতাঘাটা হাট বাজার ইজারা বাতিলের দাবিতে শ্যামনগরে মানববন্ধন
কঙ্গোকে হারিয়ে নকআউটে কলম্বিয়া
কঙ্গোকে হারিয়ে নকআউটে কলম্বিয়া
খামেনির দাফন অনুষ্ঠানে মোদিকে আমন্ত্রণ জানাল ইরান
খামেনির দাফন অনুষ্ঠানে মোদিকে আমন্ত্রণ জানাল ইরান
মেসির জোড়া গোলে অস্ট্রিয়াকে উড়িয়ে নকআউটে আর্জেন্টিনা
মেসির জোড়া গোলে অস্ট্রিয়াকে উড়িয়ে নকআউটে আর্জেন্টিনা
বেনাপোল কাস্টমস কর্মকর্তার নেতৃত্বে পণ্য পাচারকালে তিন কোটি টাকার পণ্য উদ্ধারসহ আটক-৩
বেনাপোল কাস্টমস কর্মকর্তার নেতৃত্বে পণ্য পাচারকালে তিন কোটি টাকার পণ্য উদ্ধারসহ আটক-৩