সর্বশেষ খবরঃ

কেশবপুর থানা পুলিশের অভিযানে গাঁজা ও ইয়াবাসহ গ্রেফতার-৬

কেশবপুর থানা পুলিশের অভিযানে গাঁজা ও ইয়াবাসহ গ্রেফতার-৬
কেশবপুর থানা পুলিশের অভিযানে গাঁজা ও ইয়াবাসহ গ্রেফতার-৬

মোঃ রনি হোসেন,কেশবপুর প্রতিনিধি :: কেশবপুর থানা পুলিশের বিশেষ অভিযানে গাঁজা ও ইয়াবাসহ ৪ মাদক কারবারিসহ ৬ জনকে গ্রেফতার করেছে।

বৃহস্পতিবার ( ১৫ মার্চ-২৪ ) রাতে উপজেলার বিভিন্ন এলাকা থেকে তাদেরকে গ্রেফতার করেছে কেশবপুর থানা পুলিশ। এ ঘটনায় ওই ৪ জনের বিরুদ্ধে থানায় মাদকদ্রব্য নিয়ত্রণ আইনে পৃথক-পৃথক দুটি মামলা হয়েছে।

থানা সূত্রে জানা গেছে, গোপন সংবাদের ভিত্তিতে থানার পুলিশ উপপরিদর্শক ( এসআই ) বিদূষ বিশ্বাস,এএসআই রতন কুমার পাল সঙ্গীয় ফোর্স নিয়ে উপজেলার গড়ভাঙ্গা বাজারে অভিযান চালিয়ে মনিরামপুর থানার আগরহাটি গ্রামের আসাদুজ্জামান মিঠু (৩৬) ও একই গ্রামের আনোয়ার হোসেন (৩৪) কে ২০ পিচ ইয়াবাসহ গ্রেফতার করে। এ ঘটনায় তাদের বিরুদ্ধে থানায় মাদকদ্রব্য নিয়ত্রণ আইনে মামলা হয়েছে। যার মামলা নং-৮।

একই অভিযানে ভালুকঘর পুলিশ ফাঁড়ির ইনচার্জ মিজানুর রহমান সঙ্গীয় ফোর্স নিয়ে সাতবাড়িয়া মাঠের মধ্যে থেকে সাতবাড়িয়া গ্রামের শহিদুল ইসলাম (৬০) ও জাহানপুর গ্রামের মতিয়ার রহমান (৫৫) কে ১০২ গ্রাম গাঁজাসহ গ্রেফতার করে। এ ঘটনায় তাদের বিরুদ্ধে থানায় মাদকদ্রব্য নিয়ত্রণ আইনে মামলা হয়েছে। যার মামলা নং-৯।

অপরদিকে এএসআই মনিরুজ্জামান সঙ্গীয় ফোর্সসহ রাত্রিকালীন ডিউটিতে থাকাকালীন সময়ে অধিক রাতে পৌর শহরে ঘোরাফেরায় সন্দেহজনক হওয়ায় দোরমুটিয়া গ্রামের আয়ূব আলী (৫২) ও সাতবাড়িয়া গ্রামের মনির খান (২৮) কে গ্রেফতার করে।

এ ব্যাপারে কেশবপুর থানার ইন্সপেক্টর ( তদন্ত ) দেবাশীষ রায় বলেন,থানা পুলিশের বিশেষ অভিযানে ইয়াবা ও গাঁজাসহ ৪ মাদককারবারিকে গ্রেফতার করা হয়েছে।

এ ঘটনায় তাদের বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ত্রণ আইনে পৃথক-পৃথক মামলা রয়েছে। এছাড়াও সন্দিগ্ধ আরো ২ জনকে গ্রেফতার করা হয়।

গ্রেফতারকৃত সকল আসামিদের শুক্রবার সকালে আদালতে প্রেরণ করা হয়েছে। মাদক, সন্ত্রাস ও জঙ্গিমুক্ত উপজেলা গড়তে থানা পুলিশের অভিযান অব্যাহত থাকবে।

আরো খবর

গৌরীপুরে চাকরি মেলা অনুষ্ঠিত
গৌরীপুরে চাকরি মেলা অনুষ্ঠিত
নিখোঁজের ৬ দিন পর মনোজ পাইকের মরদেহ উদ্ধার
নিখোঁজের ৬ দিন পর মনোজ পাইকের মরদেহ উদ্ধার
রিভারাইন বিজিবি’র অভিযানে এয়ারগান ও গুলি উদ্ধার
রিভারাইন বিজিবি’র অভিযানে এয়ারগান ও গুলি উদ্ধার
খাগড়াছড়িতে ইসলামী ছাত্রশিবিরের বর্ণাঢ্য র‍্যালী ও সমাবেশ
খাগড়াছড়িতে ইসলামী ছাত্রশিবিরের বর্ণাঢ্য র‍্যালী ও সমাবেশ
ইসলামী ছাত্রশিবিরের প্রতিষ্ঠা বার্ষিকীতে বেনাপোলে স্বাগত র‌্যালী
ইসলামী ছাত্রশিবিরের প্রতিষ্ঠা বার্ষিকীতে বেনাপোলে স্বাগত র‌্যালী
তেরখাদায় নির্বাচনে দায়িত্বপ্রাপ্ত পিজাইডিং অফিসাদের প্রশিক্ষণ অনুষ্ঠিত
তেরখাদায় নির্বাচনে দায়িত্বপ্রাপ্ত পিজাইডিং অফিসাদের প্রশিক্ষণ অনুষ্ঠিত
বেনাপোল জুড়ে শোভা পাচ্ছে দাঁড়িপাল্লা টাওয়ার
বেনাপোল জুড়ে শোভা পাচ্ছে দাঁড়িপাল্লা টাওয়ার
বিএনপি সরকার গঠন করলে ফরিদপুরকে বিভাগ করা হবেঃ তারেক রহমান
বিএনপি সরকার গঠন করলে ফরিদপুরকে বিভাগ করা হবেঃ তারেক রহমান