সর্বশেষ খবরঃ

কেশবপুরে সাংবাদিকের ওপর হামলা

কেশবপুরে সাংবাদিকের ওপর হামলা
কেশবপুরে সাংবাদিকের ওপর হামলা

রনি হোসেন,কেশবপুর প্রতিনিধি :: সন্ত্রাসীদের হাতে মারপিটের শিকার হয়ে কেশবপুরের সাংবাদিক সোহেল এখন পারভেজ হাসপাতালে বিছনায় কাতরাচ্ছেন। দখলবাজি, চাঁদাবাজি ও সন্ত্রাসী কর্মকাণ্ড পত্রিকায় প্রকাশ করার ওই সাংবাদিককে বেধড়ক মারপিট করা হয়েছে। রবিবার এ ঘটনায় সাংবাদিকের বাবা থানায় একটি লিখিত অভিযোগ করেছেন।

দৈনিক সকালের সময় পত্রিকার কেশবপুর প্রতিনিধি এবং কেশবপুর থেকে প্রকাশিত দেশ জনতার কথা পত্রিকার মফস্বল সম্পাদক সাংবাদিক সোহেল পারভেজ জানান,এলাকার বিভিন্ন অনিয়ম, দখলবাজি, চাঁদাবাজি ও সন্ত্রাসী কর্মকাণ্ড নিয়ে পত্রিকায় খবর প্রকাশ করার অপরাধে শুক্রবার সন্ধ্যায় এলাকার বুড়ুলিয়া বাঁধের উপর বসে চা পান করার সময় ওই এলাকার ইমরান গাজী, তৈয়েবুর শেখ, শাহিন বিশ্বাস, সাদ্দাম বিশ্বাস ও ফারুক সরদার তার উপর চড়াও হয়।

সন্ত্রাসীরা তার উপর হামলা করে বেধড়ক মারপিট করে। এক পর্যায়ে ওই সাংবাদিক রাস্তার উপরে জ্ঞান হারিয়ে পড়ে যান। তার শরীরের বিভিন্ন জায়গায় জখম ও ফুলে গেছে। বুকের বাম পাশে আঘাত লেগে রক্ত জমাট বেঁধে গেছে।

এলাকাবাসী তাকে উদ্ধার করে এ্যাম্বুলেন্সে নিয়ে হাসপাতালে যাবার পথে ওই সন্ত্রাসীরা আবারও বাধা দেয়। তাকে চিকিৎসা করতে দেবে না বলে তারা এ্যাম্বুলেন্স আটকে রাখে।

সোহেল পারভেজ আরো জানান, চিহ্নিত ওই সন্ত্রাসীরা এলাকায় দখলবাজি, চাঁদাবাজি ও সন্ত্রাসী কর্মকাণ্ড করে আসছে। তারা খুব দুর্ধর্ষ প্রকৃতির মানুষ। তিনি বিভিন্ন সময় অপকর্মের খবর লিখলে তারা তাকে অব্যাহতভাবে হুমকি দিয়ে আসছিল। তিনি এখন চরম নিরাপত্তাহীনতায় ভুগছেন বলেও জানিয়েছেন।

এ ঘটনায় সোহেল পারভেজের বাবা শাহাদাত হোসেন রবিবার পাঁচজনকে অভিযুক্ত করে কেশবপুর থানায় একটি লিখিত অভিযোগ দিয়েছেন।

কেশবপুর থানার উপ পরিদর্শক মাসুম হোসেন অভিযোগের সত্যতা নিশ্চিত করে জানান,ভারপ্রাপ্ত কর্মকর্তার(ওসি )পরামর্শ মোতাবেক এ ব্যাপারে আইনগত ব্যবস্থা নেয়া হবে।

আরো খবর

ঈদ ছুটিতেও নড়াইলের মা ও শিশু কেন্দ্রে মিলেছে স্বাস্থ্যসেবা
ঈদ ছুটিতেও নড়াইলের মা ও শিশু কেন্দ্রে মিলেছে স্বাস্থ্যসেবা
খাগড়াছড়িতে ভয়াবহ অগ্নিকাণ্ডে ৩৫ দোকান পুড়ে ছাই
খাগড়াছড়িতে ভয়াবহ অগ্নিকাণ্ডে ৩৫ দোকান পুড়ে ছাই
শ্যামনগরে মৎষ্য ঘের দখলকে কেন্দ্র করে দুই গ্রুপের সংঘর্ষ
শ্যামনগরে মৎষ্য ঘের দখলকে কেন্দ্র করে দুই গ্রুপের সংঘর্ষ
মনিরামপুরে ২৫ মার্চ গণহত্যা দিবস পালিত
মনিরামপুরে ২৫ মার্চ গণহত্যা দিবস পালিত
স্বাধীনতা দিবসে শার্শায় বীরশ্রেষ্ঠ নূর মোহাম্মদ শেখের সমাধিতে বিজিবির শ্রদ্ধা নিবেদন
শার্শায় বীরশ্রেষ্ঠ নূর মোহাম্মদ শেখের সমাধিতে বিজিবির শ্রদ্ধা নিবেদন
তেরখাদায় মহান স্বাধীনতা ও জাতীয় দিবস উদযাপন
তেরখাদায় মহান স্বাধীনতা ও জাতীয় দিবস উদযাপন
পদ্মায় ডুবে যাওয়া বাস উদ্ধার শেষে প্রাণহানি ১৮
পদ্মায় ডুবে যাওয়া বাস উদ্ধার শেষে প্রাণহানি ১৮
স্বাধীনতা দিবসে জাতীয় স্মৃতিসৌধে রাষ্ট্রপতি ও প্রধানমন্ত্রীর শ্রদ্ধা নিবেদন
স্বাধীনতা দিবসে জাতীয় স্মৃতিসৌধে রাষ্ট্রপতি ও প্রধানমন্ত্রীর শ্রদ্ধা নিবেদন