সর্বশেষ খবরঃ

কেশবপুরে কিশোরী ধর্ষণ ঘটনায় গ্রেফতার-১

কেশবপুরে কিশোরী ধর্ষণ ঘটনায় গ্রেফতার-১
প্রতিকী ছবি

রনি হোসেন,কেশবপুর প্রতিনিধি :: যশোরের কেশবপুরে বাড়িতে ঢুকে ১৩ বছরের এক কিশোরীকে ধর্ষণ করা হয়েছে। এ ঘটনায় থানায় মামলার পর অভিযুক্ত সুজন রায়কে পুলিশ গ্রেফতার করেছে। বুধবার ওই কিশোরীকে ডাক্তারি পরীক্ষার জন্য পাঠিয়েছে পুলিশ।

থানা পুলিশ জানায়,গত সোমবার বিকালে উপজেলার পাঁজিয়া ইউনিয়নের মনোহরনগর বাগডাঙ্গা গ্রামের সাধন রায়ের ছেলে সুজন রায় একই গ্রামের কিশোরীকে তাদের বাসায় গিয়ে জোরপূর্বক ধর্ষণ করে। কিশোরীর পরিবারটি পাঁজিয়া বাজারের বাগডাঙ্গা মোড়ের একটি বাড়িতে ভাড়া বাসায় থাকে। পরে কিশোরীর পরিবারের সদস্যরা বিষয়টি তাদের আত্মীয়স্বজনদের জানান।

মঙ্গলবার রাতে এলাকাবাসী ধর্ষক সুজন রায়কে বাড়ি থেকে ধরে এনে গণধোলাই দিয়ে থানা পুলিশে সোপর্দ করেন। পুলিশ ভিকটিমকে ডাক্তারি পরীক্ষার জন্য বুধবার যশোর জেনারেল হাসপাতালে প্রেরণ করে। এ ব্যাপারে থানায় একটি মামলা রেকর্ড করা হয়েছে।

মামলার তদন্তকারী কর্মকর্তা এসআই লুৎফার রহমান বলেন, কিশোরীকে ধর্ষণের ঘটনায় থানায় মামলা হওয়ার পর ধর্ষককে আটক করে বুধবার যশোর বিচারিক আদালতে প্রেরণ করা হয়েছে।

কেশবপুর থানার ওসি আনোয়ার হোসেন জানান, ওই কিশোরীর মা অন্যের বাড়িতে কাজ করে। গরিব হওয়ায় সুজন রায় সুযোগ বুঝে তাদের বাড়িতে গিয়ে প্রতিবন্ধী ওই কিশোরীকে ধর্ষণ করে। এলাকার লোকজন মীমাংসার চেষ্টা করার একদিন পর তারা থানায় আসে। এরপর মামলা নিয়ে আসামিকে গ্রেফতার করা হয়েছে।

আরো খবর

হীরা খাতুনের অভিযোগ ভিত্তিহীন জানিয়ে যশোর জেলা পুলিশের সংবাদ সম্মেলন
হীরা খাতুনের অভিযোগ ভিত্তিহীন জানিয়ে যশোর জেলা পুলিশের সংবাদ সম্মেলন
সম্পত্তির বন্টন নিয়ে দিনাজপুরে ছেলের হাতে পিতা ও ভাই খুন
সম্পত্তির বন্টন নিয়ে দিনাজপুরে ছেলের হাতে পিতা ও ভাই খুন
বেনাপোলে রাস্তা নিয়ে বিরোধের জেরে প্রতিপক্ষের হুমকিতে থানায় জিডি
বেনাপোলে রাস্তা নিয়ে বিরোধের জেরে প্রতিপক্ষের হুমকিতে থানায় জিডি
শার্শায় বিজিবির পৃথক অভিযানে ঔষধসহ চোরাচালানী পণ্য আটক
শার্শায় বিজিবির পৃথক অভিযানে ঔষধসহ চোরাচালানী পণ্য আটক
শিক্ষাপ্রতিষ্ঠানে যৌন হয়রানি বন্ধে নীতিমালা প্রণয়নের দাবিতে খাগড়াছড়িতে মানববন্ধন
শিক্ষাপ্রতিষ্ঠানে যৌন হয়রানি বন্ধে নীতিমালা প্রণয়নের দাবিতে খাগড়াছড়িতে মানববন্ধন
মধু সংগ্রহ কালে সুন্দরবনে বাঘের আক্রমণে মৌয়াল আহত
মধু সংগ্রহ কালে সুন্দরবনে বাঘের আক্রমণে মৌয়াল আহত
শার্শায় কাভার্ডভ্যান ও মোটসাইকেলের মুখোমুখি সংঘর্ষে নিহত-২
শার্শায় কাভার্ডভ্যান ও মোটসাইকেলের মুখোমুখি সংঘর্ষে নিহত-২
মব সহিংসতা রোধে পুলিশকে আরও কার্যকর ভূমিকা রাখতে হবেঃপ্রধানমন্ত্রী
মব সহিংসতা রোধে পুলিশকে আরও কার্যকর ভূমিকা রাখতে হবেঃপ্রধানমন্ত্রী