সর্বশেষ খবরঃ

কৃষক দলের সাধারণ সম্পাদকের দলীয় পদের স্থগিতাদেশ প্রত্যাহার

কৃষক দলের সাধারণ সম্পাদকের দলীয় পদের স্থগিতাদেশ প্রত্যাহার
কৃষক দলের সাধারণ সম্পাদকের দলীয় পদের স্থগিতাদেশ প্রত্যাহার

মাহমুদুর রহমান তুরান ( ফরিদপুর ) জেলা প্রতিনিধি :: অবশেষে স্থগিতাদেশ প্রত্যাহার হলো জাতীয়তাবাদী কৃষক দলের সাধারণ সম্পাদক শহিদুল ইসলাম বাবুলের। বাবুল ফরিদপুর-২ ( সালথা-নগরকান্দা ) আসন থেকে বিএনপির মনোনয়ন প্রত্যাশী।

রোববার ( ১০ নভেম্বর )বাংলাদেশ জাতীয়তাবাদী দল-বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব এ্যাডভোকেট রুহুল কবির রিজভী স্বাক্ষরিত এক প্রেসবিজ্ঞপ্তিতে গণমাধ্যমকে এ তথ্য জানানো হয়।

প্রেসবিজ্ঞপ্তিতে উল্লেখ করা হয়, গত ২১ আগষ্ট ২০২৪, ফরিদপুরের নগরকান্দা উপজেলায় সংঘাত ও বিশৃঙ্খলা সৃষ্টির জন্য আপনাকে বাংলাদেশ জাতীয়তাবাদী কৃষকদলের সাধারণ সম্পাদক পদসহ বিএনপি’র সকল পর্যায়ের পদ স্থগিত করা হয়েছিল। নির্দেশক্রমে আপনার সকল পদের স্থগিতাদেশ প্রত্যাহার করা হলো।

তবে উল্লিখিত ঘটনার মতো কোন সহিংস ঘটনার পুনরাবৃত্তি যাতে না হয়, সেজন্য আপনাকে কঠোরভাবে সতর্ক করা হলো। আপনি এখন থেকে দলের নীতি, শৃঙ্খলা ও দায়িত্ব পালনে নিষ্ঠাবান হবেন বলে দল আশা রাখে।

এব্যাপারে শহিদুল ইসলাম বাবুল যশোর পোস্টের প্রতিবেদককে বলেন,একটি অনাকাঙ্ক্ষিত ঘটনায় আমাকে পার্টি পদ স্থগিত করে। পার্টি ফের আমার রাজনীতি ক্যারিয়ার ও সবকিছু বিবেচনা করে পদ স্থগিতাদেশ প্রত্যাহার করে নিয়েছে। এ জন্য পার্টির প্রতি আমি কৃতজ্ঞ। পার্টির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক জিয়ার প্রতি অশেষ ধন্যবাদ ও ভালোবাসা।

তিনি বলেন, রাজনীতি জীবনে এটা ছিল আমার জন্য একটা ছন্দ পতন। আমি আমার নির্বাচনী এলাকাসহ সারাদেশের মানুষের প্রতি ঋণী, কারণ তারা আমার দুঃসময়ে জনমত গঠনে ভূমিকা পালন করেছে। আমি খুশি ও আনন্দিত আজ।

আরো খবর

বনবিভাগের ছোড়া গুলিতে সুন্দরবনের কাঁকড়া আহরণকারীর মৃত্যু
বনবিভাগের ছোড়া গুলিতে সুন্দরবনের কাঁকড়া আহরণকারীর মৃত্যু
মাঝ-আকাশে মুখোমুখি সংঘর্ষে বিধ্বস্ত দুই মার্কিন যুদ্ধবিমান
মাঝ-আকাশে মুখোমুখি সংঘর্ষে বিধ্বস্ত দুই মার্কিন যুদ্ধবিমান
শার্শায় পুলিশের হাতে নেশা জাতীয় সিরাপসহ মাদকব্যবসায়ী গ্রেফতার
শার্শায় পুলিশের হাতে নেশা জাতীয় সিরাপসহ মাদকব্যবসায়ী গ্রেফতার
রামগড়ে সেনা অভিযানে অস্ত্র ও গুলি উদ্ধারসহ আটক-৩
রামগড়ে সেনা অভিযানে অস্ত্র ও গুলি উদ্ধারসহ আটক-৩
দিনাজপুরে প্রাথমিক বিদ্যালয় গোল্ডকাপ ফুটবল টুর্নামেন্টের উদ্বোধন
দিনাজপুরে প্রাথমিক বিদ্যালয় গোল্ডকাপ ফুটবল টুর্নামেন্টের উদ্বোধন
নড়াইলে ইয়াবা ট্যাবলেটসহ দুইজন গ্রেফতার
নড়াইলে ইয়াবা ট্যাবলেটসহ দুইজন গ্রেফতার
সুন্দরবনে মুক্তিপণের দাবিতে ৮ জেলেকে অপহরণ 
সুন্দরবনে মুক্তিপণের দাবিতে ৮ জেলেকে অপহরণ 
খাগড়াছড়িতে সেনাবাহিনীর বিশেষ অভিযানে বিপুল অস্ত্র ও সরঞ্জাম উদ্ধার
খাগড়াছড়িতে সেনাবাহিনীর বিশেষ অভিযানে বিপুল অস্ত্র ও সরঞ্জাম উদ্ধার