সর্বশেষ খবরঃ

কুষ্টিয়ায় রেস্তোরাঁয় ছুরিকাঘাতের ঘটনায় গ্রেপ্তার-৩

কুষ্টিয়ায় রেস্তোরাঁয় ছুরিকাঘাতের ঘটনায় গ্রেপ্তার-৩
কুষ্টিয়ায় রেস্তোরাঁয় ছুরিকাঘাতের ঘটনায় গ্রেপ্তার-৩

স্টাফ রিপোর্টার :: কুষ্টিয়া শহরের একটি রেস্তোরাঁর ভেতরে ঢুকে ম্যানেজারসহ তিনজনকে ছুরিকাঘাতের ঘটনায় মামলা দা‌য়ের করা হ‌য়ে‌ছে। আসামীদের মধ্যে তিনজনকে গ্রেপ্তার করা হয়েছে।

গত বুধবার ( ২১ ফেব্রুয়ারি ) রা‌তে রেস্তোরাঁর মা‌লিক আব্দুল খা‌লেক বাদি হ‌য়ে তিনজ‌নের নাম উল্লেখ ক‌রে কু‌ষ্টিয়া ম‌ডেল থানায় মামলা‌টি দা‌য়ের ক‌রেন। মামলায় অজ্ঞাতনামা আরও ৬ থে‌কে ৭ জন‌কে আসামি করা হ‌য়ে‌ছে। শহ‌রের বিভিন্ন এলাকায় অভিযান চালিয়ে এজাহারভুক্ত তিন আসামিকে গ্রেপ্তার করে‌ছে জেলা গো‌য়েন্দা পু‌লিশ ( ডি‌বি )।

গ্রেপ্তারকৃতরা হলেন- কুষ্টিয়ার শহরের চর থানাপাড়া এলাকার সিরাজ খালাসীর ছেলে রাজীব ( ২৫), আমজাদ আলীর ছেলে শামীম ( ২৪ ) ও একই এলাকার আলমের ছেলে জুয়েল হোসেন ( ৩০)।

বৃহস্পতিবার ( ২২ ফেব্রুয়ারি  ) দুপুরে আসামি‌দের গ্রেপ্তা‌রের বিষয়‌টি নিশ্চিত করে‌ছেন জেলা গোয়েন্দা পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি ) মাহফুজুল হক চৌধুরী।

মামলার এজাহা‌র সূ‌ত্রে জানা গে‌ছে, আসামিরা গত বুধবার রাত সাড়ে ৭টার দিকে কুষ্টিয়া শহরের থানাপাড়া বাঁধ সংলগ্ন শেখ রাসেল সেতুর নিচে অবস্থিত রিভার ভিউ ফুড কর্নার রেস্তোরাঁয় খে‌তে যায়। খাওয়ার এক পর্যা‌য়ে তারা রেস্তোরাঁর ম্যানেজার তুষারের সা‌থে বাক‌বিতন্ডায় জ‌ড়ি‌য়ে প‌ড়ে।

বিষয়‌টি সেখা‌নে মিমাংসা হ‌য়ে গে‌লেও কিছুক্ষণ বা‌দে রা‌জিব, শামীম ও জু‌য়েলসহ ৭ থে‌কে ৮ জন রে‌স্তোরাঁয় ঢু‌কে প্রধান বাবুর্চি শিমুল, সহকারী বাবুর্চি শুভ ও ম‌্যা‌নেজার তুষার‌কে ছুরিকাঘাত করে। পরে স্থানীয়রা আহত অবস্থায় তা‌দের উদ্ধার করে কুষ্টিয়া ২৫০ শয্যা বিশিষ্ট জেনারেল হাসপাতালে ভর্তি করে।

কুষ্টিয়া মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শেখ মোঃ সোহেল রানা বলেন, রা‌তেই রে‌স্তোরাঁ মা‌লিক বাদি হ‌য়ে থানায় মামলা ক‌রেছেন। গ্রেপ্তারকৃত আসামি‌দের আদাল‌তের মাধ‌্যমে কারাগারে পাঠা‌নো হ‌য়ে‌ছে।

আরো খবর

হীরা খাতুনের অভিযোগ ভিত্তিহীন জানিয়ে যশোর জেলা পুলিশের সংবাদ সম্মেলন
হীরা খাতুনের অভিযোগ ভিত্তিহীন জানিয়ে যশোর জেলা পুলিশের সংবাদ সম্মেলন
সম্পত্তির বন্টন নিয়ে দিনাজপুরে ছেলের হাতে পিতা ও ভাই খুন
সম্পত্তির বন্টন নিয়ে দিনাজপুরে ছেলের হাতে পিতা ও ভাই খুন
বেনাপোলে রাস্তা নিয়ে বিরোধের জেরে প্রতিপক্ষের হুমকিতে থানায় জিডি
বেনাপোলে রাস্তা নিয়ে বিরোধের জেরে প্রতিপক্ষের হুমকিতে থানায় জিডি
শার্শায় বিজিবির পৃথক অভিযানে ঔষধসহ চোরাচালানী পণ্য আটক
শার্শায় বিজিবির পৃথক অভিযানে ঔষধসহ চোরাচালানী পণ্য আটক
শিক্ষাপ্রতিষ্ঠানে যৌন হয়রানি বন্ধে নীতিমালা প্রণয়নের দাবিতে খাগড়াছড়িতে মানববন্ধন
শিক্ষাপ্রতিষ্ঠানে যৌন হয়রানি বন্ধে নীতিমালা প্রণয়নের দাবিতে খাগড়াছড়িতে মানববন্ধন
মধু সংগ্রহ কালে সুন্দরবনে বাঘের আক্রমণে মৌয়াল আহত
মধু সংগ্রহ কালে সুন্দরবনে বাঘের আক্রমণে মৌয়াল আহত
শার্শায় কাভার্ডভ্যান ও মোটসাইকেলের মুখোমুখি সংঘর্ষে নিহত-২
শার্শায় কাভার্ডভ্যান ও মোটসাইকেলের মুখোমুখি সংঘর্ষে নিহত-২
মব সহিংসতা রোধে পুলিশকে আরও কার্যকর ভূমিকা রাখতে হবেঃপ্রধানমন্ত্রী
মব সহিংসতা রোধে পুলিশকে আরও কার্যকর ভূমিকা রাখতে হবেঃপ্রধানমন্ত্রী