সর্বশেষ খবরঃ

কুমিল্লার শিশু ঝুমু হত্যাকারীর শাস্তির দাবীতে গাইবান্ধায় প্রধানমন্ত্রী বরাবর স্মারকলিপি প্রদান

কুমিল্লার শিশু ঝুমু হত্যাকারীর শাস্তির দাবীতে গাইবান্ধায় প্রধানমন্ত্রী বরাবর স্মারকলিপি প্রদান
কুমিল্লার শিশু ঝুমু হত্যাকারীর শাস্তির দাবীতে গাইবান্ধায় প্রধানমন্ত্রী বরাবর স্মারকলিপি প্রদান

আঃ খালেক মন্ডল ( গাইবান্ধা ) জেলা প্রতিনিধি ::  কুমিল্লায় তৃতীয় শ্রেণির শিক্ষার্থী তাজরিন সুলতানা ঝুমুকে ( ৯) ধর্ষণের পর হত্যার ঘটনায় জড়িতদের দৃষ্টান্তমূলক শাস্তির দাবীতে সারাদেশের মতো গাইবান্ধায় প্রধানমন্ত্রী বরাবর স্মারকলিপি দেয়া হয়েছে।

শিশু সংগঠন ন্যাশনাল চিলড্রেন’স টাস্কফোর্সের ( এনসিটিএফ ) উদ্যোগে রোববার (৫ মে ) দুপুরে অতিরিক্ত জেলা প্রশাসক ( রাজস্ব ) মোঃ জাহিদ হাসান সিদ্দিকীর কাছে এ স্বারকলিপি প্রদান করা হয়।

এসময় এনসিটিএফ গাইবান্ধা জেলার সভাপতি নুসরাত জামান লামিয়া, সহ-সভাপতি নাফিস তাহমীদ, সাধারণ সম্পাদক শাহাদাৎ হোসেন মানিক, শিশু সংসদ সদস্য আসমাউল হুসনা রোদেলা, সেভ দ্য চিলড্রেনস ইন বাংলাদেশের গাইবান্ধা জেলা ইয়ুথ মেন্টর মোঃ মেহেদী হাসান ও ইয়ুথ মেন্টর গ্রুপের সদস্য আসফিকুর রহমান আসিফসহ আরো অনেকে উপস্থিত ছিলেন।

গেল ২৯ এপ্রিল কুমিল্লা সদর দক্ষিণ উপজেলায় স্কুল থেকে বাড়ি ফেরার পথে ধর্ষণের পর হত্যার শিকার হয় শিশু ঝুমু। পরে সদর দক্ষিণ মডেল থানায় শিশুটির মা বাদী হয়ে হত্যা মামলা করেন।

এরপর মামলার প্রধান আসামি মফিজুল ইসলাম মফুকে ( ৩৮ ) গ্রেফতার করে র‍্যাব। ধর্ষণের শিকার শিশু তানজিন সুলতানা ঝুমু কুমিল্লা সদর দক্ষিণ উপজেলার গলিয়ারা ইউনিয়নের বাসিন্দা।

আরো খবর

গৌরীপুরে চাকরি মেলা অনুষ্ঠিত
গৌরীপুরে চাকরি মেলা অনুষ্ঠিত
নিখোঁজের ৬ দিন পর মনোজ পাইকের মরদেহ উদ্ধার
নিখোঁজের ৬ দিন পর মনোজ পাইকের মরদেহ উদ্ধার
রিভারাইন বিজিবি’র অভিযানে এয়ারগান ও গুলি উদ্ধার
রিভারাইন বিজিবি’র অভিযানে এয়ারগান ও গুলি উদ্ধার
খাগড়াছড়িতে ইসলামী ছাত্রশিবিরের বর্ণাঢ্য র‍্যালী ও সমাবেশ
খাগড়াছড়িতে ইসলামী ছাত্রশিবিরের বর্ণাঢ্য র‍্যালী ও সমাবেশ
ইসলামী ছাত্রশিবিরের প্রতিষ্ঠা বার্ষিকীতে বেনাপোলে স্বাগত র‌্যালী
ইসলামী ছাত্রশিবিরের প্রতিষ্ঠা বার্ষিকীতে বেনাপোলে স্বাগত র‌্যালী
তেরখাদায় নির্বাচনে দায়িত্বপ্রাপ্ত পিজাইডিং অফিসাদের প্রশিক্ষণ অনুষ্ঠিত
তেরখাদায় নির্বাচনে দায়িত্বপ্রাপ্ত পিজাইডিং অফিসাদের প্রশিক্ষণ অনুষ্ঠিত
বেনাপোল জুড়ে শোভা পাচ্ছে দাঁড়িপাল্লা টাওয়ার
বেনাপোল জুড়ে শোভা পাচ্ছে দাঁড়িপাল্লা টাওয়ার
বিএনপি সরকার গঠন করলে ফরিদপুরকে বিভাগ করা হবেঃ তারেক রহমান
বিএনপি সরকার গঠন করলে ফরিদপুরকে বিভাগ করা হবেঃ তারেক রহমান