সর্বশেষ খবরঃ

কাশ্মিরে বন্দুকযুদ্ধে ভারতীয় ২ সেনা ও ১ পুলিশ কর্মকর্তা নিহত

কাশ্মিরে বন্দুকযুদ্ধে ভারতীয় ২ সেনা ও ১ পুলিশ কর্মকর্তা নিহত
ছবি সংগৃহীত

ভারত নিয়ন্ত্রিত কাশ্মিরে সন্ত্রাসীদের সঙ্গে বন্দুকযুদ্ধে ভারতীয় সেনাবাহিনীর দুজন এবং স্থানীয় পুলিশের এক কর্মকর্তা নিহত হয়েছেন। নিহতদের একজন কর্নেল,একজন মেজর ও পুলিশের একজন ডেপুটি সুপারিনটেনডেন্ট রয়েছেন।

বুধবার ( ১৩ সেপ্টেম্বর ) জম্মু ও কাশ্মিরের অনন্তনাগ জেলায় এই বন্দুকযুদ্ধের ঘটনা ঘটে বলে জানিয়েছেন কর্মকর্তারা। এনডিটিভি এ খবর জানিয়েছে।

নিহতরা হলেন,কর্নেল মনপ্রীত সিং, মেজর আশীষ ধোনচাক ও ডেপুটি সুপারিনটেনডেন্ট অব পুলিশ হিমানুন মুজামিল ভাট। কর্নেল মনপ্রীত সিং ছিলেন ১৯ রাষ্ট্রীয় রাইফেলস ( আরআর )-এর ইউনিটের কমান্ডিং অফিসার। রাষ্ট্রীয় রাইফেলস হচ্ছে সেনাবাহিনীর বিদ্রোহবিরোধী বাহিনী। এরা জম্মু ও কাশ্মিরে কাজ করে।

অনন্তনাগের কোকেরনাগ এলাকার ঘন জঙ্গল সেনা ও পুলিশ কর্মকর্তার মরদেহ উদ্ধার করা হয়েছে। ঘটনাস্থলে উপস্থিত হয়েছেন সেনাবাহিনীর ১৫ কর্পস কমান্ডার লেফটেন্যান্ট জেনারেল রাজীব ঘাই এবং জম্মু-কাশ্মির পুলিশের মহাপরিচালক দিলবাগ সিং।

সূত্রের বরাতে এনডিটিভি বলেছে, গোপন তথের ভিত্তিতে ওই এলাকায় গভীর রাতে সেনাবাহিনী ও পুলিশ যৌথ অভিযান শুরু করে। এ সময় তাদের লক্ষ্য করে সন্ত্রাসীরা গুলিবর্ষণ শুরু করে। সংঘর্ষে তিন কর্মকর্তা গুরুতর আহত হয়েছেন। দ্রুত অতিরিক্ত সেনা ও পুলিশ সেখানে হাজির হয়। কিন্তু সন্ত্রাসীদের তুমুল গুলিবর্ষণের মুখে তারা সুবিধা করতে পারেনি। আহতদের দ্রুত সরিয়ে আনা সম্ভব হয়নি।

পুলিশ জানিয়েছে, গত ২৪ ঘণ্টায় কাশ্মিরে এটি দ্বিতীয় বন্দুকযুদ্ধ। এর আগে রাজৌরি জেলায় সন্ত্রাসীদের সঙ্গে আরেকটি বন্দুকযুদ্ধে এক সেনা নিহত ও নিরাপত্তা বাহিনীর তিন সদস্য আহত হয়েছে। সংঘর্ষে দুই জঙ্গিও নিহত হয়েছে।

আরো খবর

প্রয়াত সাংবাদিকদের রুহের মাগফেরাত কামনায় আলোচনা ও দোয়া
প্রয়াত সাংবাদিকদের রুহের মাগফেরাত কামনায় আলোচনা ও দোয়া
গুলিবিদ্ধ অবস্থায় ইউপিডিএফের উপজেলা সংগঠক ঝিমিত চাকমা আটক
গুলিবিদ্ধ অবস্থায় ইউপিডিএফের উপজেলা সংগঠক ঝিমিত চাকমা আটক
দিনাজপুরে মা ও শিশু সহায়তা কর্মসূচির ওয়ানস্টপ সার্ভিস এনরোলমেন্ট ক্যাম্পেইন উদ্বোধন
দিনাজপুরে মা ও শিশু সহায়তা কর্মসূচির ওয়ানস্টপ সার্ভিস এনরোলমেন্ট ক্যাম্পেইন উদ্বোধন
চালিতাঘাটা হাট বাজার ইজারা বাতিলের দাবিতে শ্যামনগরে মানববন্ধন
চালিতাঘাটা হাট বাজার ইজারা বাতিলের দাবিতে শ্যামনগরে মানববন্ধন
কঙ্গোকে হারিয়ে নকআউটে কলম্বিয়া
কঙ্গোকে হারিয়ে নকআউটে কলম্বিয়া
খামেনির দাফন অনুষ্ঠানে মোদিকে আমন্ত্রণ জানাল ইরান
খামেনির দাফন অনুষ্ঠানে মোদিকে আমন্ত্রণ জানাল ইরান
মেসির জোড়া গোলে অস্ট্রিয়াকে উড়িয়ে নকআউটে আর্জেন্টিনা
মেসির জোড়া গোলে অস্ট্রিয়াকে উড়িয়ে নকআউটে আর্জেন্টিনা
বেনাপোল কাস্টমস কর্মকর্তার নেতৃত্বে পণ্য পাচারকালে তিন কোটি টাকার পণ্য উদ্ধারসহ আটক-৩
বেনাপোল কাস্টমস কর্মকর্তার নেতৃত্বে পণ্য পাচারকালে তিন কোটি টাকার পণ্য উদ্ধারসহ আটক-৩