সর্বশেষ খবরঃ

কাতার অবৈধ অভিবাসীদের বৈধতা অর্জনের সুযোগ দিচ্ছে

কাতারে বসবাসরত অবৈধ অভিবাসীদের বৈধতা অর্জনের সুযোগ দেওয়া হচ্ছে। দেশটির স্বরাষ্ট্র মন্ত্রণালয় জানিয়েছে, ১২ অক্টোবর থেকে আগামী ৩১ ডিসেম্বর পর্যন্ত সময়ের মধ্যে এই সুযোগ নিতে পারবে সংশ্লিষ্টরা।

কোভিড মহামারির ফলে উদ্ভূত পরিস্থিতিতে কাতারে বসবাসরত বিপুল সংখ্যক বিদেশি কর্মীর ভিসার মেয়াদ শেষ হয়ে গেছে। ফলে দেশটিতে তারা অবৈধ অভিবাসীতে পরিণত হয়েছে।এমন বাস্তবতায় তাদের বৈধতা অর্জনের সুযোগ দেওয়ার ঘোষণা দিয়েছে কাতারি স্বরাষ্ট্র মন্ত্রণালয়।

রেসিডেন্সি, ওয়ার্ক ভিসা বা ফ্যামিলি ভিজিট ভিসায় কাতারে এসে মেয়াদ শেষ হয়ে যাওয়ায় যারা অবৈধ হয়ে গেছেন, নতুন সিদ্ধান্তের আওতায় তাদের এখন নির্দিষ্ট প্রক্রিয়ায় আবেদনের মাধ্যমে বৈধতা অর্জনের সুযোগ দেওয়া হবে। আর সেটি সম্পন্ন করা গেলে স্বভাবতই তারা নিজেদের বিরুদ্ধে আইনি ব্যবস্থা এড়ানোর সুযোগ পাবেন।

পুরো প্রক্রিয়াটি ব্যয়সাপেক্ষ হলেও এর মাধ্যমে অবৈধ অভিবাসী হিসেবে আইনি জটিলতা বা জরিমানার হাত থেকে রেহাই পাবেন দেশটিতে বসবাসরত প্রবাসী কর্মীরা।

এর জন্য নির্ধারিত সময়ের মধ্যে যে কোনও কর্মদিবসে দুপুর ১টা থেকে সন্ধ্যা ৬টার মধ্যে সরকারি সার্ভিস সেন্টারে হাজির হতে হবে।এই সার্ভিস সেন্টারগুলোর মধ্যে রয়েছে উম সালাল সার্ভিস সেন্টার, উম সানিম সার্ভিস সেন্টার, মিসাইমির সার্ভিস সেন্টার, ওয়াকরা সার্ভিস সেন্টার, আল রাইয়ান সার্ভিস সেন্টার।

খবর সূত্র : গালফ নিউজ।

আরো খবর

বেনাপোলে ছাত্রলীগের ঝটিকা মিছিল শেষে আটক-২
বেনাপোলে ছাত্রলীগের ঝটিকা মিছিল শেষে আটক-২
ভুয়া সংবাদ প্রকাশে গোপালগঞ্জে ১০ সাংবাদিকের বিরুদ্ধে মামলা
ভুয়া সংবাদ প্রকাশে গোপালগঞ্জের ১০ সাংবাদিকের বিরুদ্ধে মামলা
খাগড়াছড়িতে জেলা আইন-শৃঙ্খলা কমিটির সভা অনুষ্ঠিত
খাগড়াছড়িতে জেলা আইন-শৃঙ্খলা কমিটির সভা অনুষ্ঠিত
যশোরে ডিবির অভিযানে ইয়াবাসহ চিহ্নিত মাদক ব্যবসায়ী গ্রেফতার
যশোরে ডিবির অভিযানে ইয়াবাসহ চিহ্নিত মাদক ব্যবসায়ী গ্রেফতার
নিয়ন্ত্রণমুক্ত অর্থনীতি গড়তে চায় সরকারঃঅর্থমন্ত্রী
নিয়ন্ত্রণমুক্ত অর্থনীতি গড়তে চায় সরকারঃঅর্থমন্ত্রী
প্রধানমন্ত্রীর হস্তক্ষেপ চেয়েছেন দৃষ্টি প্রতিবন্ধী শারমিন
প্রধানমন্ত্রীর হস্তক্ষেপ চেয়েছেন দৃষ্টি প্রতিবন্ধী শারমিন
শ্যামনগরে পানিতে ডুবে শিশুর মৃত্যু
শ্যামনগরে পানিতে ডুবে শিশুর মৃত্যু
দিনাজপুরে জিয়াউর রহমানের ৪৫ তম শাহাদত বার্ষিকী উপলক্ষে মিলাদ ও দোয়া মাহফিল
দিনাজপুরে জিয়াউর রহমানের ৪৫ তম শাহাদত বার্ষিকী উপলক্ষে মিলাদ ও দোয়া মাহফিল