সর্বশেষ খবরঃ

এসএসসি পরীক্ষা বাতিল ও ছুটির দাবীতে খাগড়াছড়িতে মিছিল

এসএসসি পরীক্ষা বাতিল ও ছুটির দাবীতে খাগড়াছড়িতে মিছিল
এসএসসি পরীক্ষা বাতিল ও ছুটির দাবীতে খাগড়াছড়িতে মিছিল

খোকন বিকাশ ত্রিপুরা জ্যাক ( খাগড়াছড়ি )জেলা প্রতিনিধি :: তিন পার্বত্য অঞ্চলে পাহাড়িদের ঐতিহ্যবাহী প্রধান সামাজিক উৎসব বর্ষবরণ ও বর্ষ বিদায়ের দিনে নির্ধারিত এসএসসি পরীক্ষা বাতিল ও সরকারী ছুটির দাবীতে মিছিল ও মানববন্ধন করেছে এসএসসি শিক্ষার্থীরা।

রবিবার( ২২ ডিসেম্বর )সকালে আদিবাসী শিক্ষার্থীরব্যানারে মিছিল ও মানববন্ধন করা হয়। মিছিলটি প্রেস ক্লাবের সামনে থেকে শুরু হয়ে শহরের শাপলা চত্তর ঘুরে এসে প্রেস ক্লাবের সামনে মানববন্ধন করেন শিক্ষার্থীরা।

মানববন্ধনে বক্তারা বলেন,পার্বত্য চট্টগ্রামের পাহাড়িদের প্রধান সামাজিক উৎসব বৈসাবি,সেই দিনে এসএসসি পরীক্ষা রেখে সরকার বৈষম্যমূলক আচরন করেছে।

বক্তারা আরও বলেন বৈষম্যহীন বাংলাদেশে সরকারের এমন সিদ্ধান্ত ঠিক নয়। পার্বত্য এলাকার ক্ষুদ্র নৃগোষ্ঠীদের সবচেয়ে বড় সামাজিক উৎসবের দিনে পরীক্ষার তারিখ পরিবর্তনসহ সকল স্কুল,কলেজ বিশ্ববিদ্যালয়ে ৫ দিনের সরকারী ছুটির ও আদিবাসী স্বীকৃতি দেয়ার দাবী জানান।

এতে বক্তব্য রাখেন জাহাঙ্গীর নগর বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থী নিলাঅং মারমা, চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থী রাম্রাসাই মারমা, এসএসসি পরীক্ষার্থী অনিন্দা চাকমা, সুনেশ চাকমাসহ আরও অনেকে।

আরো খবর

গোপালগঞ্জ জেলা পরিষদের প্রশাসক হিসেবে রফিকুজ্জামানের যোগদানে সংবর্ধনা
গোপালগঞ্জ জেলা পরিষদের প্রশাসক হিসেবে রফিকুজ্জামানের যোগদানে সংবর্ধনা
ভারত সফর স্থগিত করলেন পপ তারকা শাকিরা
ভারত সফর স্থগিত করলেন পপ তারকা শাকিরা
দীঘিনালায় ঈদ পূনর্মিলনীতে একসাথে পাহাড়ের সব সম্প্রদায়
দীঘিনালায় ঈদ পূনর্মিলনীতে একসাথে পাহাড়ের সব সম্প্রদায়
শ্যামনগরে জামায়াতে ইসলামীর ঈদ পুনর্মিলনী
শ্যামনগরে জামায়াতে ইসলামীর ঈদ পুনর্মিলনী
 মোটরসাইকেল নিয়ন্ত্রণ হারিয়ে নড়াইলে  যুবকের মৃত্যু
মোটরসাইকেল নিয়ন্ত্রণ হারিয়ে নড়াইলে  যুবকের মৃত্যু
এ এফসি নারী এশিয়ান কাপের ফাইনালে চ্যাম্পিয়ন জাপান
এ এফসি নারী এশিয়ান কাপের ফাইনালে চ্যাম্পিয়ন জাপান
মনিরামপুরে অসহায় মানুষের মুখে হাসি ফুটালেন জেরিন
মনিরামপুরে অসহায় মানুষের মুখে হাসি ফুটালেন জেরিন
ঈদে পাহাড়ের এতিম শিশুদের পাশে মানবিকতার হাত বাড়ালেন ওয়াদুদ ভূঁইয়া
ঈদে পাহাড়ের এতিম শিশুদের পাশে মানবিকতার হাত বাড়ালেন ওয়াদুদ ভূঁইয়া