সর্বশেষ খবরঃ

এক সন্তানকে বাঁচাতে গিয়ে অন্য সন্তানসহ স্রোতে ভেসে গেলো মা

এক সন্তানকে বাঁচাতে গিয়ে অন্য সন্তানসহ স্রোতে ভেসে গেলো মা
ঘটনাস্থলে পুলিশি

স্টাফ রিপোর্টার :: সুনামগঞ্জের শাল্লায় এক সন্তানকে বাঁচাতে গিয়ে অন্য সন্তানসহ স্রোতে দাঁড়াইন নদীতে ভেসে গেলেন মাও। নিখোঁজ দুই শিশু সন্তান ও মাকে উদ্ধারের জন্য উপজেলা প্রশাসন,পুলিশসহ এলাকাবাসীর অভিযান চলমান রয়েছে।

সোমবার ( ১৯ জুন ) রাত ৮টার দিকে শাল্লা সরকারি কলেজ সংলগ্ন ব্রিজ পার হওয়ার সময় হঠাৎ স্রোতে এসে তাদের ভাসিয়ে নিয়ে যায়।

নিখোঁজরা হলো উপজেলার বিলপুর গ্রামের রথিন্দ্র দাসের স্ত্রী দুর্লভ রানী দাস ( ৩০), তার মেয়ে জবা রানী দাস ( ৭) ও ছেলে বিজয় দাস (৫)। সংশ্লিষ্ট ওয়ার্ড মেম্বার সুধীর চন্দ্র দাস তাদের পরিচয় নিশ্চিত করেছেন তাদের পরিচয় নিশ্চিত করেছেন।

প্রত্যক্ষদর্শীদের বরাতে শাল্লা থানার ওসি আমিনুল ইসলাম জানান, সোমবার সন্ধ্যায় এক মা তার দুই শিশু সন্তানকে নিয়ে নিচ থেকে শাল্লা ব্রিজে উঠার সময় হঠাৎ ওই স্থানটিতে স্রোত থাকায় তার এক সন্তান স্রোতে ভেসে যায়। সন্তানকে বাঁচাতে গিয়ে আরেক সন্তানসহ মাও নদীতে ভেসে যায়। খবর পেয়ে প্রশাসনের লোকজন ছুটে আসেন। তাদেরকে উদ্ধারে অভিযান চালিয়ে যাচ্ছে পুলিশ।

উপজেলা নির্বাহী কর্মকর্তা ( ইউএনও) আবু তালেব জানান, দুই সন্তানসহ এক মা স্রোতে ভেসে গেছেন। তাদের উদ্ধার করতে পুলিশ প্রশাসন, জনপ্রতিনিধি ও এলাকার মানুষ কাজ করছেন।

আরো খবর

প্রয়াত সাংবাদিকদের রুহের মাগফেরাত কামনায় আলোচনা ও দোয়া
প্রয়াত সাংবাদিকদের রুহের মাগফেরাত কামনায় আলোচনা ও দোয়া
গুলিবিদ্ধ অবস্থায় ইউপিডিএফের উপজেলা সংগঠক ঝিমিত চাকমা আটক
গুলিবিদ্ধ অবস্থায় ইউপিডিএফের উপজেলা সংগঠক ঝিমিত চাকমা আটক
দিনাজপুরে মা ও শিশু সহায়তা কর্মসূচির ওয়ানস্টপ সার্ভিস এনরোলমেন্ট ক্যাম্পেইন উদ্বোধন
দিনাজপুরে মা ও শিশু সহায়তা কর্মসূচির ওয়ানস্টপ সার্ভিস এনরোলমেন্ট ক্যাম্পেইন উদ্বোধন
চালিতাঘাটা হাট বাজার ইজারা বাতিলের দাবিতে শ্যামনগরে মানববন্ধন
চালিতাঘাটা হাট বাজার ইজারা বাতিলের দাবিতে শ্যামনগরে মানববন্ধন
কঙ্গোকে হারিয়ে নকআউটে কলম্বিয়া
কঙ্গোকে হারিয়ে নকআউটে কলম্বিয়া
খামেনির দাফন অনুষ্ঠানে মোদিকে আমন্ত্রণ জানাল ইরান
খামেনির দাফন অনুষ্ঠানে মোদিকে আমন্ত্রণ জানাল ইরান
মেসির জোড়া গোলে অস্ট্রিয়াকে উড়িয়ে নকআউটে আর্জেন্টিনা
মেসির জোড়া গোলে অস্ট্রিয়াকে উড়িয়ে নকআউটে আর্জেন্টিনা
বেনাপোল কাস্টমস কর্মকর্তার নেতৃত্বে পণ্য পাচারকালে তিন কোটি টাকার পণ্য উদ্ধারসহ আটক-৩
বেনাপোল কাস্টমস কর্মকর্তার নেতৃত্বে পণ্য পাচারকালে তিন কোটি টাকার পণ্য উদ্ধারসহ আটক-৩