সর্বশেষ খবরঃ

উন্নত চিকিৎসা নিতে তুরস্কে গেলেন ৭ জুলাই আহত

উন্নত চিকিৎসা নিতে তুরস্কে গেলেন ৭ জুলাই আহত
ছবি সংগৃহীত

চলতি বছরের আলোচিত জুলাই আন্দোলনে চোখে গুরুতর আঘাত পাওয়া সাতজন আহতকে উন্নত চিকিৎসার জন্য তুরস্কে পাঠানো হয়েছে। শুক্রবার ( ২০ জুন )সকালে তারা ঢাকার হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দর থেকে তুরস্কের উদ্দেশে যাত্রা করেন।

চিকিৎসার জন্য পাঠানো এই সাতজন হলেন—কুরবান হোসেন,রানা হোসাইন,রুহান মাহমুদ রিশাদ,দিলাওয়ার হোসাইন, কুরবান শেখ,সৈয়দ আবিরুল ইসলাম ও মেহেদী হাসান মেন্টু।

আন্দোলনে আহতদের চোখের সমস্যা নিয়ে দেশে দীর্ঘ চিকিৎসার পরও উল্লেখযোগ্য অগ্রগতি না হওয়ায় তাদের বিদেশে পাঠানোর সিদ্ধান্ত হয়। সরকার ও সংশ্লিষ্ট সংগঠনগুলোর সহায়তায় এ উদ্যোগ বাস্তবায়িত হয়েছে।

দেশ ছাড়ার আগে সামাজিক যোগাযোগমাধ্যমে আবেগঘন এক স্ট্যাটাস দেন আহতদের একজন সৈয়দ আবিরুল ইসলাম। সেখানে তিনি লেখেন, অবশেষে দেশের বাইরে গিয়ে চিকিৎসা নেওয়ার সুযোগ হলো। যদিও গুলি খাওয়ার নয় মাস পর চিকিৎসা শুরু করে কী ফল মিলবে, তা জানি না। হয়তো ক্ষতি যা হবার তা হয়েই গেছে। তবুও এক বুক আশা আর আল্লাহর ওপর ভরসা নিয়ে রওয়ানা হচ্ছি।

চিকিৎসার উদ্দেশে যাওয়া সাতজনের এই যাত্রাকে আন্দোলন সংশ্লিষ্টরা ‘আশার আলো’ হিসেবে দেখছেন। তারা আশা করছেন, চিকিৎসার মাধ্যমে আহতদের দৃষ্টিশক্তি কিছুটা হলেও ফিরিয়ে আনা সম্ভব হবে এবং তারা স্বাভাবিক জীবনে ফিরতে পারবেন।

আরো খবর

বেনাপোল ইমিগ্রেশান দিয়ে দেশে ফিরলেন ভারতে পাচার হওয়া ২০ শিশু
বেনাপোল ইমিগ্রেশান দিয়ে দেশে ফিরলেন ভারতে পাচার হওয়া ২০ শিশু
হীরা খাতুনের অভিযোগ ভিত্তিহীন জানিয়ে যশোর জেলা পুলিশের সংবাদ সম্মেলন
হীরা খাতুনের অভিযোগ ভিত্তিহীন জানিয়ে যশোর জেলা পুলিশের সংবাদ সম্মেলন
সম্পত্তির বন্টন নিয়ে দিনাজপুরে ছেলের হাতে পিতা ও ভাই খুন
সম্পত্তির বন্টন নিয়ে দিনাজপুরে ছেলের হাতে পিতা ও ভাই খুন
বেনাপোলে রাস্তা নিয়ে বিরোধের জেরে প্রতিপক্ষের হুমকিতে থানায় জিডি
বেনাপোলে রাস্তা নিয়ে বিরোধের জেরে প্রতিপক্ষের হুমকিতে থানায় জিডি
শার্শায় বিজিবির পৃথক অভিযানে ঔষধসহ চোরাচালানী পণ্য আটক
শার্শায় বিজিবির পৃথক অভিযানে ঔষধসহ চোরাচালানী পণ্য আটক
শিক্ষাপ্রতিষ্ঠানে যৌন হয়রানি বন্ধে নীতিমালা প্রণয়নের দাবিতে খাগড়াছড়িতে মানববন্ধন
শিক্ষাপ্রতিষ্ঠানে যৌন হয়রানি বন্ধে নীতিমালা প্রণয়নের দাবিতে খাগড়াছড়িতে মানববন্ধন
মধু সংগ্রহ কালে সুন্দরবনে বাঘের আক্রমণে মৌয়াল আহত
মধু সংগ্রহ কালে সুন্দরবনে বাঘের আক্রমণে মৌয়াল আহত
শার্শায় কাভার্ডভ্যান ও মোটসাইকেলের মুখোমুখি সংঘর্ষে নিহত-২
শার্শায় কাভার্ডভ্যান ও মোটসাইকেলের মুখোমুখি সংঘর্ষে নিহত-২