সর্বশেষ খবরঃ

ইউএস ওপেনে খেলবেন না রাফায়েল নাদাল

ইউএস ওপেনে খেলবেন না রাফায়েল নাদাল
ইউএস ওপেনে খেলবেন না রাফায়েল নাদাল

প্যারিস অলিম্পিক থেকে বিদায়ের পর ইঙ্গিতটা আগেই দিয়ে রেখেছিলেন রাফায়েল নাদাল। এবার আনুষ্ঠানিকভাবে জানালেন, ইউএস ওপেনে অংশ নিচ্ছেন না ২২টি গ্র্যান্ড স্লাম জয়ী।

অলিম্পিকে ভবিষ্যৎ নিয়ে চূড়ান্ত সিদ্ধান্তের ব্যাপারে একটা ইঙ্গিতও দিয়েছিলেন। কিন্তু ৩৮ বছর বয়সী এই স্প্যানিয়ার্ড এখনই সেসব ভাবছেন না। আগামী মাসে লেভার কাপে বার্লিনে অংশ নেওয়ার কথা বলেছেন তিনি।প্ল্যাটফর্ম এক্সে নাদাল বলেছেন, ‘আমার মনে হয় না ইউএস ওপেনে এবার শতভাগ দিতে পারবো।

তিনি আরও বলেছেন, ‘আপনাদের সবাইকে জানাতে চাই, এই বছরে অনুষ্ঠেয় ইউএস ওপেনে অংশ নিচ্ছি না। যেখানে আমার বিস্ময়কর সব স্মৃতি। আমি নিঃসন্দেহে আর্থার অ্যাশের ওই রোমাঞ্চকর আর বিশেষ রাতগুলো মিস করবো।’

প্যারিস অলিম্পিকে অংশ নিয়ে প্রত্যাশা পূরণ করতে পারেননি নাদাল। ২০০৮ সালে সোনা জেতা এই তারকা দ্বিতীয় রাউন্ডে নোভাক জোকোভিচের কাছে হেরে বিদায় নিয়েছেন। দ্বৈত ইভেন্টেও কার্লোস আলকারেজকে নিয়ে কোয়ার্টার ফাইনালে বিদায় নিয়েছেন তিনি।

আরো খবর

প্রয়াত সাংবাদিকদের রুহের মাগফেরাত কামনায় আলোচনা ও দোয়া
প্রয়াত সাংবাদিকদের রুহের মাগফেরাত কামনায় আলোচনা ও দোয়া
গুলিবিদ্ধ অবস্থায় ইউপিডিএফের উপজেলা সংগঠক ঝিমিত চাকমা আটক
গুলিবিদ্ধ অবস্থায় ইউপিডিএফের উপজেলা সংগঠক ঝিমিত চাকমা আটক
দিনাজপুরে মা ও শিশু সহায়তা কর্মসূচির ওয়ানস্টপ সার্ভিস এনরোলমেন্ট ক্যাম্পেইন উদ্বোধন
দিনাজপুরে মা ও শিশু সহায়তা কর্মসূচির ওয়ানস্টপ সার্ভিস এনরোলমেন্ট ক্যাম্পেইন উদ্বোধন
চালিতাঘাটা হাট বাজার ইজারা বাতিলের দাবিতে শ্যামনগরে মানববন্ধন
চালিতাঘাটা হাট বাজার ইজারা বাতিলের দাবিতে শ্যামনগরে মানববন্ধন
কঙ্গোকে হারিয়ে নকআউটে কলম্বিয়া
কঙ্গোকে হারিয়ে নকআউটে কলম্বিয়া
খামেনির দাফন অনুষ্ঠানে মোদিকে আমন্ত্রণ জানাল ইরান
খামেনির দাফন অনুষ্ঠানে মোদিকে আমন্ত্রণ জানাল ইরান
মেসির জোড়া গোলে অস্ট্রিয়াকে উড়িয়ে নকআউটে আর্জেন্টিনা
মেসির জোড়া গোলে অস্ট্রিয়াকে উড়িয়ে নকআউটে আর্জেন্টিনা
বেনাপোল কাস্টমস কর্মকর্তার নেতৃত্বে পণ্য পাচারকালে তিন কোটি টাকার পণ্য উদ্ধারসহ আটক-৩
বেনাপোল কাস্টমস কর্মকর্তার নেতৃত্বে পণ্য পাচারকালে তিন কোটি টাকার পণ্য উদ্ধারসহ আটক-৩