সর্বশেষ খবরঃ

আহত হনুমান উদ্ধার করতে “৯৯৯”এ কল

আহত হনুমান উদ্ধার করতে “৯৯৯”এ কল
আহত হনুমান উদ্ধার করতে “৯৯৯”এ কল

স্টাফ রিপোর্টার :: ট্রেনের ধাক্কায় আহত কালো মুখপোড়া একটি হনুমানকে উদ্ধার করেছে বন্য প্রাণী ব্যবস্থাপনা ও প্রকৃতি সংরক্ষণ বিভাগ। জাতীয় জরুরি সেবা ৯৯৯ নম্বর থেকে ফোন পেয়ে তারা হনুমানটি উদ্ধার করেছে।

এতে প্রাণে বেঁচে গেছে প্রাণীটি। নাটোরের নলডাঙ্গা পৌর কার্যালয়ের সামনে থেকে গতকাল শনিবার গভীর রাতে হনুমানটি উদ্ধার করা হয়।

রাজশাহী বন্য প্রাণী ব্যবস্থাপনা ও প্রকৃতি সংরক্ষণ বিভাগ সূত্রে জানা যায়, শনিবার মধ্যরাতে জাতীয় জরুরি সেবা ৯৯৯ নম্বর থেকে ফোন পেয়ে তাঁরা নাটোরের নলডাঙ্গা উপজেলা সদরে যান। সেখান থেকে ট্রেনের ধাক্কায় আহত দলছুট কালো মুখপোড়া একটি হনুমান উদ্ধার করা হয়।

রাতেই হনুমানটিকে রাজশাহীতে এনে জরুরি চিকিৎসাসেবা দিয়ে সুস্থ করা হয়। রাজশাহী বন্য প্রাণী ব্যবস্থাপনা ও প্রকৃতি সংরক্ষণ বিভাগের বনরক্ষী লালন, বন্য প্রাণীর তথ্য অনুসন্ধানকারী স্বেচ্ছাসেবী সংগঠন ফাহমিদ চৌধুরী, বাংলাদেশ জীববৈচিত্র্য সংরক্ষণ ফেডারেশনের দপ্তর সম্পাদক ফজলে রাব্বী সহ অনেকেই ওই মুখপোড়া হনুমানটিকে উদ্ধার এবং চিকিৎসা দিয়ে সুস্থ করে তোলেন।

ঘটনার তথ্য সুত্রে জানা যায়,শনিবার সন্ধ্যায় নলডাঙ্গা রেলসেতুর ওপর আন্তনগর একটি ট্রেনের ধাক্কায় ওই হনুমানটি গুরুতর আহত হলে স্থানীয় পরিবেশকর্মী ফজলে রাব্বী হনুমানটিকে উদ্ধার করে পৌরসভা চত্বরে নিয়ে যায়।

সেখান থেকে হুনুমানটিকে স্থানীয় প্রাণিসম্পদ হাসপাতালে নিয়ে গেলে কর্তৃপক্ষ তাকে চিকিৎসা না দিয়ে ফিরিয়ে দেয়। এ অবস্থায় নলডাঙ্গা পৌর ছাত্রলীগের সভাপতি আবদুর রাজ্জাক জাতীয় জরুরি সেবা ৯৯৯ নম্বরে ফোন করে হনুমানটির চিকিৎসাসেবা দেওয়ার অনুরোধ করেন।

ওই অনুরোধের পরিপ্রেক্ষিতে শনিবার রাত ১২টার দিকে বন বিভাগের লোকজন নলডাঙ্গা পৌরসভা কার্যালয়ের সামনে ছুটে এসে হনুমানটি উদ্ধার করে চিকিৎসার ব্যবস্থা করেন।

আরো খবর

দিনাজপুর মেডিকেলে জনবল নিয়োগ পক্রিয়া নিয়ে অভিযোগ
দিনাজপুর মেডিকেলে জনবল নিয়োগ পক্রিয়া নিয়ে অভিযোগ
বেনাপোলে ছাত্রলীগের ঝটিকা মিছিল শেষে আটক-২
বেনাপোলে ছাত্রলীগের ঝটিকা মিছিল শেষে আটক-২
ভুয়া সংবাদ প্রকাশে গোপালগঞ্জে ১০ সাংবাদিকের বিরুদ্ধে মামলা
ভুয়া সংবাদ প্রকাশে গোপালগঞ্জের ১০ সাংবাদিকের বিরুদ্ধে মামলা
খাগড়াছড়িতে জেলা আইন-শৃঙ্খলা কমিটির সভা অনুষ্ঠিত
খাগড়াছড়িতে জেলা আইন-শৃঙ্খলা কমিটির সভা অনুষ্ঠিত
যশোরে ডিবির অভিযানে ইয়াবাসহ চিহ্নিত মাদক ব্যবসায়ী গ্রেফতার
যশোরে ডিবির অভিযানে ইয়াবাসহ চিহ্নিত মাদক ব্যবসায়ী গ্রেফতার
নিয়ন্ত্রণমুক্ত অর্থনীতি গড়তে চায় সরকারঃঅর্থমন্ত্রী
নিয়ন্ত্রণমুক্ত অর্থনীতি গড়তে চায় সরকারঃঅর্থমন্ত্রী
প্রধানমন্ত্রীর হস্তক্ষেপ চেয়েছেন দৃষ্টি প্রতিবন্ধী শারমিন
প্রধানমন্ত্রীর হস্তক্ষেপ চেয়েছেন দৃষ্টি প্রতিবন্ধী শারমিন
শ্যামনগরে পানিতে ডুবে শিশুর মৃত্যু
শ্যামনগরে পানিতে ডুবে শিশুর মৃত্যু