সর্বশেষ খবরঃ

আস-সুন্নাহ ফাউন্ডেশনের তহবিলে অনুদান পাঠানোর সময়সীমা বাড়লো

আস-সুন্নাহ ফাউন্ডেশনের তহবিলে অনুদান পাঠানোর সময়সীমা বাড়লো
আস-সুন্নাহ ফাউন্ডেশনের তহবিলে অনুদান পাঠানোর সময়সীমা বাড়লো

বন্যার্তদের সহায়তায় ত্রাণ ও পুনর্বাসন তহবিলে অনুদান পাঠানোর সময়সীমা বাড়িয়েছে স্বেচ্ছাসেবী সংগঠন আস-সুন্নাহ ফাউন্ডেশন। মঙ্গলবার ( ৩ সেপ্টেম্বর ) সন্ধ্যায় নিজের ভেরিফায়েড ফেসবুক পেইজে শায়খ আহমাদুল্লাহ এতথ্য জানান।

তিনি বলেন, আস-সুন্নাহ ফাউন্ডেশনের ত্রাণ ও পুনর্বাসন তহবিলে অনুদান প্রদানের শেষ সময় আজ রাত ১২টা পর্যন্ত নির্ধারিত ছিল। কিন্তু দেশ-বিদেশের অনেক শুভাকাঙ্ক্ষী আমাদের জানিয়েছেন, নানা কারণে নির্ধারিত সময়ের মধ্যে তারা অনুদান পাঠাতে পারেননি। কিছু প্রতিষ্ঠানের কর্মীরা নিজ উদ্যোগে তহবিল সংগ্রহ করলেও নির্ধারিত সময়ের মধ্যে তা জমা দিতে পারেননি।

তাদের আন্তরিক অনুরোধের প্রেক্ষিতে এবং মানবসেবায় তাদের আগ্রহের প্রতি সম্মান জানিয়ে আমরা অনুদান প্রদানের সময়সীমা আরও দুই দিন বাড়ানোর সিদ্ধান্ত নিয়েছি।এর আগে, গত রোববার ( ১ সেপ্টেম্বর ) আস-সুন্নাহ ফাউন্ডেশনের ফেসবুক পেজে এক পোস্টে বলা হয়, বন্যার্তদের সহায়তায় আস-সুন্নাহ ফাউন্ডেশনের বন্যা তহবিলে অনুদান সংগ্রহ কার্যক্রম শেষ হচ্ছে মঙ্গলবার (৩ সেপ্টেম্বর)।

ওই পোস্টে উল্লেখ করা হয়, আস-সুন্নাহ ফাউন্ডেশন বন্যা তহবিলে অনুদান পাঠানোর শেষ সময় আগামী মঙ্গলবার রাত ১২টায়। এরপর বন্যা তহবিলে টাকা না পাঠানোর জন্য বিনীত অনুরোধ করা হচ্ছে। নির্দিষ্ট সময়ের পর কেউ টাকা পাঠালে সেটা পরবর্তী বন্যা-দুর্যোগে ব্যয় করা হবে।

আরো খবর

হীরা খাতুনের অভিযোগ ভিত্তিহীন জানিয়ে যশোর জেলা পুলিশের সংবাদ সম্মেলন
হীরা খাতুনের অভিযোগ ভিত্তিহীন জানিয়ে যশোর জেলা পুলিশের সংবাদ সম্মেলন
সম্পত্তির বন্টন নিয়ে দিনাজপুরে ছেলের হাতে পিতা ও ভাই খুন
সম্পত্তির বন্টন নিয়ে দিনাজপুরে ছেলের হাতে পিতা ও ভাই খুন
বেনাপোলে রাস্তা নিয়ে বিরোধের জেরে প্রতিপক্ষের হুমকিতে থানায় জিডি
বেনাপোলে রাস্তা নিয়ে বিরোধের জেরে প্রতিপক্ষের হুমকিতে থানায় জিডি
শার্শায় বিজিবির পৃথক অভিযানে ঔষধসহ চোরাচালানী পণ্য আটক
শার্শায় বিজিবির পৃথক অভিযানে ঔষধসহ চোরাচালানী পণ্য আটক
শিক্ষাপ্রতিষ্ঠানে যৌন হয়রানি বন্ধে নীতিমালা প্রণয়নের দাবিতে খাগড়াছড়িতে মানববন্ধন
শিক্ষাপ্রতিষ্ঠানে যৌন হয়রানি বন্ধে নীতিমালা প্রণয়নের দাবিতে খাগড়াছড়িতে মানববন্ধন
মধু সংগ্রহ কালে সুন্দরবনে বাঘের আক্রমণে মৌয়াল আহত
মধু সংগ্রহ কালে সুন্দরবনে বাঘের আক্রমণে মৌয়াল আহত
শার্শায় কাভার্ডভ্যান ও মোটসাইকেলের মুখোমুখি সংঘর্ষে নিহত-২
শার্শায় কাভার্ডভ্যান ও মোটসাইকেলের মুখোমুখি সংঘর্ষে নিহত-২
মব সহিংসতা রোধে পুলিশকে আরও কার্যকর ভূমিকা রাখতে হবেঃপ্রধানমন্ত্রী
মব সহিংসতা রোধে পুলিশকে আরও কার্যকর ভূমিকা রাখতে হবেঃপ্রধানমন্ত্রী