সর্বশেষ খবরঃ

অ্যামাজন ছাঁটাই করছে ১০হাজার কর্মী

অ্যামাজন ছাঁটাই করছে ১০হাজার কর্মী
অ্যামাজন ছাঁটাই করছে ১০হাজার কর্মী

টুইটার,ফেসবুকের পর এবার গণছাঁটাইয়ের পথে বিশ্বের বৃহত্তম ই-কমার্স প্রতিষ্ঠান অ্যামাজন।নিউ ইয়র্ক টাইমসের প্রতিবেদনে বলা হয়েছে, কর্পোরেট এবং প্রযুক্তিখাতের আনুমানিক ১০ হাজার কর্মীকে ছাঁটাই করতে পারে প্রতিষ্ঠানটি।

তবে কর্মী ছাঁটাইয়ের ব্যাপারে প্রতিষ্ঠানটির পক্ষ থেকে আনুষ্ঠানিকভাবে এখন পর্যন্ত কিছু বলা হয়নি।

সিঙ্গাপুরভিত্তিক সংবাদমাধ্যম স্ট্রেইটস টাইমসের খবরে বলা হয়েছে, কঠোর আর্থিক নীতি ও মুনাফার দুর্বল পূর্বাভাসের কারণে পুঁজিবাজারে অ্যামাজনের শেয়ারদর নিম্নমুখী। সব মিলিয়ে গত ১৬ মাসে কোম্পানিটির বাজারমূল্য কমেছে এক লাখ কোটি ডলার।

এর আগে ফেসবুকের মূল কোম্পানি মেটা গত সপ্তাহে জানিয়েছে, তারা ১৩ শতাংশ বা ১১ হাজার কর্মী ছাঁটাই করবে। অ্যামাজনও সেই পথেই হাঁটছে। যা এই সংস্থার ইতিহাসে সবচেয়ে বড় গণছাঁটাই হতে চলেছে। বিশ্বজুড়ে এই সংস্থার সঙ্গে যুক্ত কর্মীর সংখ্যা ১৫ লাখের বেশি।

সম্প্রতি এক সংবাদসংস্থার রিপোর্টে দাবি করা হয়েছে, সম্প্রতি একটি মাসিক রিভিউ করেছে অ্যামাজন।সেখানে দেখা গেছে, এমনকিছু ইউনিট আছে যা একেবারেই লাভজনক নয়। তাই সেইসব ইউনিট থেকে কর্মী ছাঁটাই করে খরচ কমাতে চাইছে অ্যামাজন।

আরো খবর

বেনাপোলে বিজিবির অভিযানে বিষ্ফোরক দ্রব্য উদ্ধার
বেনাপোলে বিজিবির অভিযানে বিষ্ফোরক দ্রব্য উদ্ধার
কাশিয়ানীতে আদালতের নির্দেশ উপেক্ষা করে জমি দখল
কাশিয়ানীতে আদালতের নির্দেশ উপেক্ষা করে জমি দখল
শ্যামনগরে প্রতিবন্ধীদের মাঝে হুইলচেয়ার বিতরণ
শ্যামনগরে প্রতিবন্ধীদের মাঝে হুইল চেয়ার বিতরণ
শার্শায় এস এ পরিবহনের কার্ভাডভ্যান হতে বিপুল পরিমান চোরাচালানী পণ্য উদ্ধার
শার্শায় এস এ পরিবহনের কার্ভাডভ্যান হতে বিপুল পরিমান চোরাচালানী পণ্য উদ্ধার
বেনাপোলে রাস্তা দখল করে ভবন নির্মাণ ও মিথ্যা মামলার প্রতিবাদে সংবাদ সম্মেলন
বেনাপোলে রাস্তা দখল করে ভবন নির্মাণ ও মিথ্যা মামলার প্রতিবাদে সংবাদ সম্মেলন
তেলের আশায় শার্শার তেল পাম্প গুলোতে মোটরসাইকেলের দীর্ঘ লাইন
তেলের আশায় শার্শার তেল পাম্প গুলোতে মোটরসাইকেলের দীর্ঘ লাইন
খাগড়াছড়িতে অবৈধ তেল মজুদের বিরুদ্ধে অভিযান
খাগড়াছড়িতে অবৈধ তেল মজুদের বিরুদ্ধে অভিযান
গোপালগঞ্জ মেডিকেল এলাকায় অবৈধ দোকান ঘরে জন  দুর্ভোগ চরমে
গোপালগঞ্জ মেডিকেল এলাকায় অবৈধ দোকান ঘরে জন দুর্ভোগ চরমে